JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০৬:২৬ পিএম
Breaking
মোনা লিসার পাশে সেলোটেপ দিয়ে ছবি টাঙানোর অপরাধে পর্যটক গ্রেফতার ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন ঠাকুমার টাকা নিয়ে নিজেই কেনাকাটা, মুখে ৫০০ টাকার নোট নিয়ে দোকানে হাজির পোষ্য বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায় তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের বিগ বস বাংলায় বড় ধাক্কা! ঘর ছাড়লেন সায়ক চক্রবর্তী মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চরম তৎপরতায় জলবন্দি ৪০ বাসিন্দাকে উদ্ধার দমকলের বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের! মোনা লিসার পাশে সেলোটেপ দিয়ে ছবি টাঙানোর অপরাধে পর্যটক গ্রেফতার ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন ঠাকুমার টাকা নিয়ে নিজেই কেনাকাটা, মুখে ৫০০ টাকার নোট নিয়ে দোকানে হাজির পোষ্য বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায় তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের বিগ বস বাংলায় বড় ধাক্কা! ঘর ছাড়লেন সায়ক চক্রবর্তী মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চরম তৎপরতায় জলবন্দি ৪০ বাসিন্দাকে উদ্ধার দমকলের বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের!

চোখের চিকিৎসায় বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক

চোখের চিকিৎসায় বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক

চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি না মেলায় কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার গভীর রাতে তাঁর পক্ষ থেকে শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে। আগামী সপ্তাহে মামলাটির শুনানি হতে পারে।

এর আগে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেছিলেন অভিষেক। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ সেই মামলাটি খারিজ করে দেয়। আদালতের নির্দেশ ছিল, বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা যাচাই করতে অভিষেককে কলকাতার এসএসকেএম হাসপাতালে যেতে হবে। হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর শারীরিক পরিস্থিতি পরীক্ষা করার কথাও বলা হয়েছিল।

আদালতের বক্তব্য ছিল, বিশেষজ্ঞ চিকিৎসকেরা যদি মনে করেন যে অভিষেকের চোখের সমস্যার চিকিৎসা কলকাতায় সম্ভব নয় এবং বিদেশে চিকিৎসা করানো প্রয়োজন, তা হলে সেই মতামতকে গুরুত্ব দেওয়া হবে। কিন্তু অভিষেকের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেল এসএসকেএম হাসপাতালে যেতে ইচ্ছুক নন। এর পরই আদালত মামলাটি খারিজ করে দেয়।

অভিষেকের আইনজীবীদের দাবি, তাঁর চোখের চিকিৎসা আগে থেকেই আমেরিকায় চলছিল। গত ২০ জুলাইয়ের শুনানিতেও আদালতে এই বিষয়টি জানানো হয়েছিল। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে বিদেশযাত্রায় আপত্তি জানানো হয়। অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে উল্লেখ করে রাজ্যের আইনজীবীরা আশঙ্কা প্রকাশ করেন, তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিলে তদন্তের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।

এই পরিস্থিতিতে বিষয়টি প্রথমে সুপ্রিম কোর্টেও উঠেছিল। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ মামলাটি ফের হাই কোর্টে পাঠিয়ে সাত দিনের মধ্যে আবেদনটির নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনেই বুধবার হাই কোর্টে শুনানি হয়। কিন্তু সেখানে বিদেশযাত্রার অনুমতি না মেলায় ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক।

এখন সুপ্রিম কোর্ট এই আবেদন কী ভাবে বিবেচনা করে, সেটিই নজরে। বিদেশে চিকিৎসার অনুমতি মিলবে কি না, নাকি হাই কোর্টের নির্দেশই বহাল থাকবে, আগামী শুনানিতে তারই সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

40 Views 0 Likes 0 Comments

Related News

বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায়
রাজ্য

বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায়

দক্ষিণ ২৪ পরগনার, নিউজ ডেস্ক: একটি সরকারি কাগজ হাতে আসতেই যেন থমকে গেল পরিবার। যে মানুষটি প্রতিদিনের মতো জীবিত, তাঁর নামের নথিতে উঠে এসেছে সম্পূর্ণ অন্য পরিচয়। শুধুমাত্র তাই নয় দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে রয়েছে প্রাপ্য ...

২১ সেপ্টে ২০২৬, ০৫:০১ পিএম · 2 মিনিট
বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের!
রাজ্য

বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের!

ক্যানিং, নিউজ ডেস্ক: একবার নয়, দুবার নয়, বার বার এসেছে তদন্তকারীদের ডাক। কিন্তু প্রতিবারই কোনও না কোনও কারণে বদলে গিয়েছে পরিস্থিতি। কখনও অসুস্থতা, কখনও বিধানসভার ব্যস্ততা ,আবার কখনও চিকিৎসার কারণ সামনে এসেছে। এবার অবশ...

২১ সেপ্টে ২০২৬, ০৪:২৭ পিএম · 2 মিনিট
শান্তিপুরে গৃহবধূর খুন ঘিরে একাধিক প্রশ্ন, চুরির ছক নাকি আক্রোশ, তৈরি হচ্ছে ধোঁয়াশা
রাজ্য

শান্তিপুরে গৃহবধূর খুন ঘিরে একাধিক প্রশ্ন, চুরির ছক নাকি আক্রোশ, তৈরি হচ্ছে ধোঁয়া...

শান্তিপুর, নিউজ ডেস্ক: রাত তখন গভীর। বাড়ির এক ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম পরিবারের সদস্যেরা। আচমকায় অস্বাভাবিক শব্দে ঘুম ভাঙে এক মহিলার। বাইরে বেরোতে গিয়েই ঘটে যায় বিপত্তি, দরজা কোনওভাবেই খোলা যাচ্ছে না। শেষ পর্যন্ত কো...

২১ সেপ্টে ২০২৬, ০৩:০৭ পিএম · 2 মিনিট
একসঙ্গে আরও ৫ মামলা, রক্ষাকবজ চেয়ে আদালতে হাজির মিলন প্রধান
রাজ্য

একসঙ্গে আরও ৫ মামলা, রক্ষাকবজ চেয়ে আদালতে হাজির মিলন প্রধান

নিউজ ডেস্ক: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের বিরুদ্ধে আরও পাঁচটি মামলা। একের পর এক মামলার জেরে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। সোমবার সকালে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য। ...

২১ সেপ্টে ২০২৬, ০২:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.