JAZZBAAT 24 BANGLA
২৪ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম
Breaking
বৃষ্টি-ঝড়-বজ্রপাতের দাপট, দুর্যোগের টানা সম্ভাবনা রাতের খাবার খেয়েই ঘুম? কতক্ষণ অপেক্ষা করা উচিত, জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ নেটওয়ার্কের আড়ালে লুকোনো সাইবার হানা ধরবে এআই, আন্তর্জাতিক মঞ্চে সাফল্য দুই পড়ুয়ার বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের ‘নির্বাচনে কারচুপি’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল প্রচলিত দুর্গা প্রতিমার থেকে সম্পূর্ণ আলাদা পুরুলিয়ার কৃষ্ণবর্ণ মহিষাসুরমর্দিনী সম্পর্কের সমীকরণগুলো পাল্টে যাচ্ছে বিগবসের ঘরে, ‘মানুষ বনাম রোবট’ টাস্কে দেখা গেল তারই প্র... গান্ধীজি কি সত্যিই চা-কফি খেতেন না? তাঁর খাবারের অভ্যাস কেমন ছিল? বৃষ্টি-ঝড়-বজ্রপাতের দাপট, দুর্যোগের টানা সম্ভাবনা রাতের খাবার খেয়েই ঘুম? কতক্ষণ অপেক্ষা করা উচিত, জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ নেটওয়ার্কের আড়ালে লুকোনো সাইবার হানা ধরবে এআই, আন্তর্জাতিক মঞ্চে সাফল্য দুই পড়ুয়ার বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের ‘নির্বাচনে কারচুপি’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল প্রচলিত দুর্গা প্রতিমার থেকে সম্পূর্ণ আলাদা পুরুলিয়ার কৃষ্ণবর্ণ মহিষাসুরমর্দিনী সম্পর্কের সমীকরণগুলো পাল্টে যাচ্ছে বিগবসের ঘরে, ‘মানুষ বনাম রোবট’ টাস্কে দেখা গেল তারই প্র... গান্ধীজি কি সত্যিই চা-কফি খেতেন না? তাঁর খাবারের অভ্যাস কেমন ছিল?

রক্ষাকবচের আবেদন আদালতে, টানা ৩ দিন CID-র জেরা, সাঁড়াশি চাপে সুমিত রায়

রক্ষাকবচের আবেদন আদালতে, টানা ৩ দিন CID-র জেরা, সাঁড়াশি চাপে সুমিত রায়

একদিকে টানা তিন দিন ধরে সিআইডি দপ্তরে হাজিরা।‌ অন্যদিকে আদালতে রক্ষাকবচের আবেদন। ক্রমাগতই চাপ বাড়ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের। এরই মাঝে নতুন করে দায়ের হওয়ার চারটি অভিযোগের ঘটনার গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করে আবারো কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সুমিত।

আইনজীবীর মাধ্যমে সোমবার আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। নতুন চারটি মামলার দ্রুত শুনানির আর্জি জানায় সুমিতির আইনজীবী। মামলা দায়ের করার অনুমতি মিলেছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের তরফ থেকে। সুমিত রায়ের আইনজীবীর পক্ষ থেকে আবেদন করা হয়েছে মঙ্গলবার অন্য একটি মামলার সঙ্গে এই মামলার শুনানির। তার কথায়, তার মক্কেল সমস্ত দিক থেকেই তদন্তেই সহযোগিতা করছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে অন্য মামলায় আপাতত তার মক্কেলকে গ্রেপ্তার করা যাবে না। যদিও আদালত স্পষ্ট করে দিয়েছে দুটি মামলায় একসঙ্গে নয় আলাদা আলাদা ভাবেই শুনানি হবে।

সোমবারও ভবানী ভবনের সিআইডি দপ্তরে হাজিরা দেন সুমিত রায়। ‌ টানা তিন দিন জিজ্ঞাসাবাদ এর জন্য তলব করা হয় তাকে।  ইতিপূর্বে জমি দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। সোমবার চাকরি দুর্নীতি মামলা সংক্রান্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও আদালত স্পষ্ট করে দিয়েছে দুটি মামলায় একসঙ্গে নয় আলাদা আলাদা ভাবেই শুনানি হবে।

চাকরির নামে প্রতারণা, জালিয়াতি এবং হুমকি দেওয়ার অভিযোগে ডেবরা থানায়  মামলা দায়ের করা হয়েছিল সুমিতের বিরুদ্ধে। এর তদন্তভার গ্রহণ করেছে সিআইডি‌ বলে সূত্র মারফত জানা গিয়েছে। সোমবার সেই মামলাতেই সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি।

একাধারে আদালতে রক্ষাকবচের জন্য লড়াই, অন্যদিকে তদন্তকারীদের টানা জেরা। রীতিমতো সাঁড়াশি চাপে পড়েছে সুমিত রায়। ক্রমাগতই তদন্তের পরিধি বাড়ছে সুমিত রায়কে ঘিরে। আগামীদিনে তদন্তের মোড় কোন দিকে যায় সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।

30 Views 0 Likes 0 Comments

Related News

বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের
মহানগর

বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের

কলকাতা, নিউজ ডেস্ক: আরজি কর ধর্ষণ ও খুনকাণ্ডে ধামাচাপা দেওয়ার চেষ্টা! আদালতে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অভয়ার পরিবার। পরিবারের দাবি, 'মেয়ের মৃত্যুর পর ভয় দেখানো হয়েছিল। এমনকি বন্দুক দেখিয়ে অভিযোগ তুলে নিতে এবং টাকা নিতে ...

২৪ সেপ্টে ২০২৬, ১০:১২ পিএম · 2 মিনিট
এক বিরল প্রদশর্নীতে দেখা যাবে গোয়েন্দা গল্পে ব্যবহৃত বিষ, ২৫ সেপ্টেম্বর থকে টানা তিনদিন
মহানগর

এক বিরল প্রদশর্নীতে দেখা যাবে গোয়েন্দা গল্পে ব্যবহৃত বিষ, ২৫ সেপ্টেম্বর থকে টানা...

নিউজ ডেস্ক: গোয়েন্দা গল্পের সাথে বিষের এক সুপ্রাচীন সম্পর্ক। রহস্যকে আরও গাঢ় করে তোলে বিষ। গোয়েন্দা সাহিত্যে কিছু বহুল প্রচলিত বিষের মধ্যে দেখা যায় আর্সেনিক, সায়ানাইড, স্ট্রাইকনিন, নিকোটিন ও থ্যালিয়াম।বিষের কথা বললে...

২৪ সেপ্টে ২০২৬, ০৭:১৯ পিএম · 2 মিনিট
জোর করে চাঁদা আদায়! অভিযোগ জানাতে বিশেষ হেল্পলাইন চালু কলকাতা পুলিশের
মহানগর

জোর করে চাঁদা আদায়! অভিযোগ জানাতে বিশেষ হেল্পলাইন চালু কলকাতা পুলিশের

কলকাতা, নিউজ ডেস্ক: জোর করে চাঁদা আদায়ের চেষ্টায় বড় পদক্ষেপ। চাঁদার নামে জোর করে টাকা আদায়ের অভিযোগ জানাতে, এবার হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ। কোনও ব্যক্তি বা সংগঠনের তরফে জোরপূর্বক চাঁদা আদায়ের চেষ্টা হলে নাগর...

২৪ সেপ্টে ২০২৬, ০১:৫১ পিএম · 2 মিনিট
২০৩৫-এর মধ্যে রাজ্যে ১ লক্ষ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি গৌতম আদানির
মহানগর

২০৩৫-এর মধ্যে রাজ্যে ১ লক্ষ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি গৌতম আদানির

কলকাতা: ‘‘গুজরাতের পর দ্বিতীয় কর্মভূমি পশ্চিমবঙ্গ।’’ নিউ টাউনে দাঁড়িয়ে বাংলার মাটিকে প্রণাম করে এ ভাবেই রাজ্যে আগামী দিনের বড় বিনিয়োগের বার্তা দিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। ২০৩৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে পরি...

২৪ সেপ্টে ২০২৬, ০১:৩৭ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.