কলকাতা, অঙ্কন দাস: এর আগে ফুটপাত দখল করে ব্যবসা করা হকারদের ক্ষেত্রে নির্মম ব্যবহার করেছিল নতুন সরকার। একদিকে যেমন রাজ্যের উন্নতির জন্য নানা প্রকল্প আনছেন মুখ্যমন্ত্রী, তেমনি অনেক জায়গাতেই কড়া হাতে শাসনভার সামলাচ্ছেন তিনি। তাতে যদি উন্নতির জন্য উচ্ছেদের প্রয়োজন হয়,তাই-ই সই! একারনেই দমদম থেকে যাদবপুর, রাস্তায় নেমেছিল বামেরা, উচ্ছেদের বিপক্ষে। একি তবে ভাঙ্গার মন্ত্রে গড়ার আহ্বান? প্রশ্নটা থাকল এখানেই।
ঠিক এই জায়গাতেই আজ সোচ্চার হয়েছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এর আগে হকার উচ্ছেদে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য। আজ ল্যান্সডাউন রোডে তাঁর দফতরের কর্মী এবং পুলিসকে সঙ্গে নিয়ে ফুটপাথের পরিস্থিতি খতিয়ে দেখতে যান তিনি। সেখানেই ঘটে ঘটনা। সেখানেই এক ফুটপাথবাসীর সাথে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আসুন জানা যাক -
'কোথা থেকে এসেছেন?'
-কলকাতায়।
'কলকাতায়! কলকাতায় বাড়ি নেই কেন? কী করছেন!'
-বাচ্চার দুধ গরম করছি।
'ফুটপাথে বাচ্চার দুধ গরম করছেন? মজা পেয়েছেন নাকি? এখানে বাচ্চার দুধ গরম হচ্ছে?' একটু থেমে তিনি ফের বলেন - 'কোথায় থাকেন আপনারা? এটা কী? কী এগুলো? কী হচ্ছে এসব? আপনাকে কে অধিকার দিয়েছে সংসার পাতার? আপনারা কথা থেকে এসেছেন? বাড়ি কোথায়? বাড়ি কোথায়?'
পুরমন্ত্রী এরপর ফুটপাতের দখলকারীদের জিনিসপত্র টেনে ফেলে দিতে থাকেন। তিনি বলেন - 'ব্যাগ থলি সব হঠান। সব হঠান এখান থেকে।' এরপর দফতরের কর্মীদের উদ্দেশ্যে বলে ওঠেন ' আপনারা কেন দেখেন না? এসব দেখা আমার কাজ? এগুলো তো আপনাদের দেখার কথা। আপনাদের জন্য তো আমি খারাপ হচ্ছি।'
এরপর তিনি প্রায় ধমক দিয়েই কর্মীদের বলেন - ' যান,গিয়ে কাগজপত্র চেক করুন।' এরপর তিনি বেরিয়ে জন। ঘটনাটির ভিডিয়ো ভাইরাল হয়। এনিয়ে আলোড়ন নেটাগরিক মহলে। সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া।