JAZZBAAT 24 BANGLA
১০ অক্টো ২০২৬, ০৮:৩০ এএম
Breaking
DhruvRathee: বিদেশে বসে ভিডিও নয়, এবার রাজপথে ধ্রুব রাঠি! দিল্লির প্রতিবাদের আগে ভাইরাল ইউ... Horoscope: মহালয়ার দিন কেমন কাটবে? জানুন ১২ রাশির ভাগ্যে কী আছে? SonamWangchuk: দিল্লির প্রতিবাদে থাকছেন না সোনম ওয়াংচুক, হিমালয়ের নিরাপত্তা ও শান্তির বা... দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি DhruvRathee: বিদেশে বসে ভিডিও নয়, এবার রাজপথে ধ্রুব রাঠি! দিল্লির প্রতিবাদের আগে ভাইরাল ইউ... Horoscope: মহালয়ার দিন কেমন কাটবে? জানুন ১২ রাশির ভাগ্যে কী আছে? SonamWangchuk: দিল্লির প্রতিবাদে থাকছেন না সোনম ওয়াংচুক, হিমালয়ের নিরাপত্তা ও শান্তির বা... দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি

ফুটপাথ ইস্যুতে সরব অগ্নিমিত্রা

ফুটপাথ ইস্যুতে সরব অগ্নিমিত্রা

JAZZBAAT 24 বাংলা ডেস্ক: পার্ক স্ট্রিটে ফুটপাত জবরদখল মুক্ত করতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফুটপাথ থেকে মানুষকে সরানোর অভিযানে মানবিকতার প্রশ্ন তুলে সমালোচনার ঝড় ওঠে। এবার তার জবাব দিলেন মন্ত্রী। তিনি বলেন, 'কোনও শিশুর মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি। বরং ব্যস্ত রাস্তার ধারে একটি শিশুকে হামাগুড়ি দিতে দেখা যাওয়ায় নিরাপত্তার কথা মাথায় রেখেই সরে যেতে বলা হয়েছে।'

অগ্নিমিত্রা পালের বক্তব্য, 'কলকাতার একাধিক জায়গায় রাস্তার ধারে কিংবা ফুটপাথে শিশুদের এমন অবস্থায় দেখা যায়। ব্যস্ত রাস্তায় এভাবে শিশুকে রাখা হলে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। সেই দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে, প্রশ্ন তোলেন তিনি।' তাঁর মতে, 'শুধু মানবিকতার কথা বললেই হবে না, পথচারীদের নিরাপত্তার কথাও ভাবতে হবে।' ফুটপাথ দখল ও ব্যবহার নিয়ে মন্ত্রী বলেন, 'ফুটপাথ গরিব-বড়লোকের মধ্যে কোনও পার্থক্য করে না। সেখানে যাঁরা হাঁটেন, তাঁরা প্রত্যেকেই মানুষ। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গ তুলে তাঁর দাবি, ফুটপাথকে মানুষের হাঁটাচলার উপযোগী করে রাখা প্রয়োজন। ফুটপাথ মানুষের চলাচলের জন্য, স্থায়ীভাবে বসবাসের জন্য নয়।'

একইসঙ্গে গত ১৫ বছরের রাজ্য সরকারের ভূমিকা নিয়েও তীব্র আক্রমণ করেন অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, 'দীর্ঘদিন ধরে ফুটপাথবাসীদের সমস্যার স্থায়ী সমাধান করা হয়নি। কর্মসংস্থান তৈরি না করে তোলাবাজি, ঘুষ এবং বিভিন্ন ধরনের দুর্নীতির মাধ্যমে পরিস্থিতি আরও জটিল করা হয়েছে বলেও দাবি করেন তিনি। সেই সরকারের আমলে সমস্যার সমাধান না করে এখন মানবিকতার প্রশ্ন তোলা হচ্ছে বলেও কটাক্ষ করেন মন্ত্রী।'

নতুন সরকারের কাজ নিয়েও বিরোধীদের সমালোচনার জবাব দেন অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, 'ফুটপাথ থেকে হকার সরানো, অবৈধ পার্কিং বন্ধ করা কিংবা ফুটপাথকে বসবাসের জায়গা হিসেবে ব্যবহার বন্ধ করার উদ্যোগে অনেকের অসুবিধা হচ্ছে। কিন্তু কারও সুবিধা-অসুবিধার কথা বিবেচনা করে সরকার কাজ করবে না বলেই স্পষ্ট বার্তা দেন তিনি।' শহরের পরিকাঠামো উন্নয়নের প্রসঙ্গও তুলে ধরেন মন্ত্রী। রাস্তা থেকে ড্রেন বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কাজ চলছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী অক্টোবরের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে বলেও জানান অগ্নিমিত্রা পাল।

54 Views 0 Likes 0 Comments

Related News

Mamata Banerjee: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির বিপুল জয়কে উড়িয়ে দিলেন মমতা, ছাপ্পার অভিযোগে তোপ
মহানগর

Mamata Banerjee: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির বিপুল জয়কে উড়িয়ে দিলেন মমতা, ছাপ্পার...

হাসিরানির প্রার্থী হওয়া নিয়েও নন্দীগ্রামে আবেগের আবহ তৈরি হয়েছিল। শুভেন্দুর দীর্ঘদিনের আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুর পর তাঁর মাকে প্রার্থী করে বিজেপি। দলের দাবি, সেই আবেগের পাশাপাশি রাজ্য সরকারের কাজ এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নের বার্তাও ভোটারদের একাংশের কাছে পৌঁছেছে।

০৯ অক্টো ২০২৬, ০৬:২২ পিএম · 4 মিনিট
আগামী বছরই রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন! সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রবাদীদের পতাকা’ ওড়ার ভবিষ্যদ্বাণী শুভেন্দুর
মহানগর

আগামী বছরই রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন! সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রবাদীদের পতা...

পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন আগামী বছর হতে পারে। শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র ডাক্তারি পড়ুয়াদের সর্বভারতীয় সম্মেলনে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

০৯ অক্টো ২০২৬, ০৫:৫৮ পিএম · 2 মিনিট
Abhishek Banerjee: ভোটার ৭৭২, বিজেপির ভোট ৯০৯, বিস্ফোরক অভিষেক!
মহানগর

Abhishek Banerjee: ভোটার ৭৭২, বিজেপির ভোট ৯০৯, বিস্ফোরক অভিষেক!

এবার রেজিনগর উপনির্বাচনকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

০৯ অক্টো ২০২৬, ০৪:০১ পিএম · 2 মিনিট
তৃণমূল ছেড়ে বেরিয়েই বিদ্রোহী শিবিরে ফাটল? বৈঠকে গরহাজির কাকলি, জল্পনা তুঙ্গে
মহানগর

তৃণমূল ছেড়ে বেরিয়েই বিদ্রোহী শিবিরে ফাটল? বৈঠকে গরহাজির কাকলি, জল্পনা তুঙ্গে

তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগ দেওয়া সাংসদদের শিবিরে কি এবার ভাঙনের সুর? বিদ্রোহী সাংসদদের গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত কাকলি ঘোষ দস্তিদার। আর তাঁকে ঘিরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

০৯ অক্টো ২০২৬, ০২:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.