JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০৪:২৩ পিএম
Breaking
Protest News: জ্ঞানেশ ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে দেশ জুড়ে, তপ্ত দিল্লি- মুম্বাই থেকে কলকাতা... Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য Sonarpur: পুরনো শত্রুতার জের! সোনারপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি ফেলে দেওয়া ডায়াপারেই তৈরি হবে বাড়ি! বালির বদলে ৪০ শতাংশ পর্যন্ত ব্যবহার, জাপানি গবেষণায় চ... Himanta Biswa Sarma: বাঁশের সাইকেলে চড়েই বিশ্বজয়ের স্বপ্ন মুখ্যমন্ত্রীর ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক Protest News: জ্ঞানেশ ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে দেশ জুড়ে, তপ্ত দিল্লি- মুম্বাই থেকে কলকাতা... Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য Sonarpur: পুরনো শত্রুতার জের! সোনারপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি ফেলে দেওয়া ডায়াপারেই তৈরি হবে বাড়ি! বালির বদলে ৪০ শতাংশ পর্যন্ত ব্যবহার, জাপানি গবেষণায় চ... Himanta Biswa Sarma: বাঁশের সাইকেলে চড়েই বিশ্বজয়ের স্বপ্ন মুখ্যমন্ত্রীর ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক

Sonarpur: পুরনো শত্রুতার জের! সোনারপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

Sonarpur: পুরনো শত্রুতার জের! সোনারপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

সোনারপুর, নিউজ ডেস্ক: পুরনো শত্রুতার জেরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার অন্তর্গত রাজপুর-সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামরাবাদ ফুলের হাটের আম্বেদকরনগরে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়েই বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দেহ ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

পুলিশ সূত্র জানা গিয়েছে, নিহত যুবকের নাম গোপাল হালদার। বৃহস্পতিবার দুপুরে গোপাল হালদার-সহ তিনজন আম্বেদকর নগরের একটি বাড়িতে যান। সেখানে তাঁদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। তখন বাড়ির ভিতর থেকে চিৎকারের শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন সেখানে। সেটা দেখে পালিয়ে যায় গোপালের দুই সহযোগী। কিন্তু গোপাল পালাতে পারেননি। সেই সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে হাতে ধরা পড়ে যায়। আর তখনই স্থানীয় বাসিন্দারাই গোপালকে বেধড়ক বেধড়ক মারধর শুরু করে বলে অভিযোগ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার অতীশ বিশ্বাস বলেন, 'গোপালের উপর কারা হামলা চালাল, মারধরে কারা জড়িত, তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের বয়ান সংগ্রহ করার কাজ চলছে। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগের একটি খুনের ঘটনার সঙ্গে গোপালের যোগ ছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। যে বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে, সেই বাড়ির মালিকের দাবি, কয়েক বছর আগে তাঁর ছেলে লাল্টু হাজরাকে গুলি করে খুন করা হয়েছিল। ওই ঘটনায় গোপাল হালদারকে গ্রেফতারও করেছিল সোনারপুর থানার পুলিশ। পুরনো সেই ঘটনার সঙ্গে বৃহস্পতিবারের হামলার কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।

16 Views 0 Likes 0 Comments

Related News

PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা
রাজ্য

PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা

পুলিশ সূত্রে খবর, প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে অভিযুক্ত মহিলার অবস্থান দিল্লিতে চিহ্নিত করা হয়। এরপর সেখানে গিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দিল্লির আদালত থেকে ট্রানজিট রিমান্ড নেওয়া হয়।

০২ অক্টো ২০২৬, ০১:৫৪ পিএম · 2 মিনিট
ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি
রাজ্য

ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি

পুলিশ ও RPF সূত্রে খবর, এত টাকা বহনের বিষয়ে রোহিতের কাছে কোনও প্রয়োজনীয় নথি ছিল না। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, কলকাতায় সোনা কেনার জন্য ওই টাকা নিয়ে আসা হয়েছিল।

০২ অক্টো ২০২৬, ০১:৪৬ পিএম · 2 মিনিট
ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক
রাজ্য

ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক

বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে ভুয়ো চিকিৎসকের দৌরাত্ম্য ঠেকাতে এ বার নিয়োগের ক্ষেত্রেই কড়া নজরদারি শুরু করছে রাজ্য।

০২ অক্টো ২০২৬, ০১:১৮ পিএম · 3 মিনিট
রাতের অন্ধকারে ৩ মুখোশধারী! গ্যারেজে ঢুকে গাড়ি ভাঙচুর, বিস্ফোরক অভিযোগ অতনু দাসের
রাজ্য

রাতের অন্ধকারে ৩ মুখোশধারী! গ্যারেজে ঢুকে গাড়ি ভাঙচুর, বিস্ফোরক অভিযোগ অতনু দাসের

অতনু দাস আরও অভিযোগ করেছেন, হামলাকারীরা স্থানীয় বিজেপি কর্মীদের দ্বারা প্রভাবিত হতে পারে। যদিও এই অভিযোগের স্বপক্ষে এখনও কোনও নির্দিষ্ট প্রমাণ প্রকাশ্যে আসেনি এবং হামলাকারীদের পরিচয়ও নিশ্চিত নয়।

০২ অক্টো ২০২৬, ১১:৪৪ এএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.