JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ০৬:২৯ পিএম
Breaking
Fishcatching: বন্যায় জলমগ্ন রাস্তায় জাল ফেলে মাছ ধরছেন বাসিন্দা, ভাইরাল ভিডিও ঘিরে কৌতূহ... Asian Games 2026: এ বার লড়াই সোনার, কোরিয়াকে উড়িয়ে হকির ফাইনালে ভারতের মেয়েরা Airport: টেকঅফের আগেই বিমানের চাকায় আগুন, জরুরি স্লাইডে উদ্ধার ১৭৩ যাত্রী Women Football : পা ভেঙেও থামেনি, জাতীয় মঞ্চে সুদীপ্তার গোল Skin Care: শুধু ত্বকের রোগ ভেবে ভুল করবেন না! শিংলস থেকেই বাড়তে পারে স্ট্রোক-হার্ট অ্যাটা... INDIA Meeting: মমতা-অভিষেকের গাড়ি ঢুকতেই সরে গেলেন রাহুল-সনিয়া! তারপর কী ঘটল INDIA বৈঠকে? Bigg Boss Bangla 2026: বিগ বস বাংলায় সৌরভের বদলে রূপম ইসলাম? ভাইরাল পোস্ট দেখে হাসি থামল ন... Teesta Project: ফের পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, সম্ভাব্যতা সমীক্ষার সিদ্ধান্ত Fishcatching: বন্যায় জলমগ্ন রাস্তায় জাল ফেলে মাছ ধরছেন বাসিন্দা, ভাইরাল ভিডিও ঘিরে কৌতূহ... Asian Games 2026: এ বার লড়াই সোনার, কোরিয়াকে উড়িয়ে হকির ফাইনালে ভারতের মেয়েরা Airport: টেকঅফের আগেই বিমানের চাকায় আগুন, জরুরি স্লাইডে উদ্ধার ১৭৩ যাত্রী Women Football : পা ভেঙেও থামেনি, জাতীয় মঞ্চে সুদীপ্তার গোল Skin Care: শুধু ত্বকের রোগ ভেবে ভুল করবেন না! শিংলস থেকেই বাড়তে পারে স্ট্রোক-হার্ট অ্যাটা... INDIA Meeting: মমতা-অভিষেকের গাড়ি ঢুকতেই সরে গেলেন রাহুল-সনিয়া! তারপর কী ঘটল INDIA বৈঠকে? Bigg Boss Bangla 2026: বিগ বস বাংলায় সৌরভের বদলে রূপম ইসলাম? ভাইরাল পোস্ট দেখে হাসি থামল ন... Teesta Project: ফের পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, সম্ভাব্যতা সমীক্ষার সিদ্ধান্ত

Airport: টেকঅফের আগেই বিমানের চাকায় আগুন, জরুরি স্লাইডে উদ্ধার ১৭৩ যাত্রী

Airport: টেকঅফের আগেই বিমানের চাকায় আগুন, জরুরি স্লাইডে উদ্ধার ১৭৩ যাত্রী
ব্যাগ নিয়েই বিমানের স্লাইডে যাত্রীরা ছবি: X handle

নিউজ ডেস্ক: টেকঅফের ঠিক আগের মুহূর্ত, রানওয়ে ধরে তীব্র গতিতে ছুটতে শুরু করেছিল আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি। আচমকাই প্রচণ্ড শব্দে ফেটে যায় বিমানের একটি চাকা। পাইলট সঙ্গে সঙ্গে আসার চেষ্টা করলেই ঘর্ষণের ফলে চাকা ও ব্রেক সিস্টেমে দাউদাউ করে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে কেবিনের বাইরে ছড়িয়ে পড়ে ঘন ধোঁয়া। পরিস্থিতি বেগতিক দেখে চালক সঙ্গে সঙ্গে টেকঅফ বাতিল করেন এবং ডেনভার বিমানবন্দরের রানওয়েতেই খুলে দেওয়া হয় বিমানের জরুরি এমার্জেন্সি স্লাইড।

বিমানে তখন উপস্থিত ছিলেন ১৭৩ জন যাত্রী ও ক্রু সদস্য। যে কোনও মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে পারতো গোটা বিমানে ফলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ঘটনার আকস্মিকতায় অনেক যাত্রীই আবার দিশেহারা হয়ে পড়েন।জানা গেছে, যুদ্ধকালীন তৎপরতার সাথে সমস্ত যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। বরাত জোরে প্রাণে রক্ষা পান যাত্রীরা। জরুরি স্লাইড দিয়ে নামার সময় কয়েকজনের আচরণ নিয়ে সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে সমালোচনা। এই রুদ্ধশ্বাস উদ্ধারের যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে, তা নিয়েই এখন বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও প্রশ্ন উঠতে শুরু করেছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিমানের সামনের ও পেছনের দিকের জরুরি স্লাইড দিয়ে যাত্রীরা দ্রুত গড়িয়ে নিচে নামছেন অথচ জীবনের এমন চরম ঝুঁকির মুখেও একদল যাত্রীর মূল মনোযোগ যেন নিজেদের হাতব্যাগে আটকে রয়েছে। কেউ পিঠে ব্যাকপ্যাক ঝুলিয়ে স্লাইড দিয়ে নামছেন, কারও হাতে বড়সড় ট্রলি বা সুটকেস, আবার কেউ কাঁধে সাইডব্যাগ  শক্ত করে আঁকড়ে রানওয়ের ওপর দৌড়াচ্ছেন। এমনকি ব্যাগ নামাতে গিয়ে ভারসাম্য হারিয়ে অনেকে রানওয়েতে আছড়েও পড়েন। পেছনে ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে বেরোচ্ছে, ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ইঞ্জিন। সেই আতঙ্কের আবহেও মালপত্র বাঁচানোর এই প্রবণতা দেখে আশ্চর্য হয়েছেন বিশেষজ্ঞরাও। 

https://x.com/OmprakashRast13/status/2105167644194394199

আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহন বিধি অনুযায়ী, জরুরি পরিস্থিতিতে বিমান খালি করার সময় সমস্ত ধরনের লাগেজ ভেতরেই ফেলে রেখে আসতে হয়। কারণ ওভারহেড বিন থেকে ব্যাগ নামাতে গিয়ে পেছনের যাত্রীদের বেরোনোর রাস্তা আটকে যায়, কয়েক সেকেন্ডের দেরিতেই ধোঁয়ায় দমবন্ধ হয়ে ঘটতে পারে বড় বিপদ। এছাড়া স্লাইড দিয়ে ভারী বা ধারালো ব্যাগ নিয়ে নামার সময় তা ফেটে গিয়ে নিষ্ক্রমণ ব্যবস্থা বিকল হওয়ারও ঝুঁকি থাকে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
18 Views 0 Likes 0 Comments

Related News

Fishcatching: বন্যায় জলমগ্ন রাস্তায় জাল ফেলে মাছ ধরছেন বাসিন্দা, ভাইরাল ভিডিও ঘিরে কৌতূহল
দেশ

Fishcatching: বন্যায় জলমগ্ন রাস্তায় জাল ফেলে মাছ ধরছেন বাসিন্দা, ভাইরাল ভিডিও ঘি...

শহরের একটি প্রধান সড়কে প্রায় কোমর সমান জল জমে রয়েছে। সেই জল ঠেলেই ধীরগতিতে এগিয়ে চলেছে বড় বড় ট্রাক, চার চাকার গাড়ি এবং স্কুটার। চারদিকে জল আর জল। রাস্তার একপাশে দাঁড়িয়ে ছিলেন টুপি পরা ও সাধারণ পোশাকের এক ব্যক্তি। আচমকাই তিনি রাস্তার জমা জলে দক্ষ হাতে জাল ছুড়ে দেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর জালটি ধীরে ধীরে টেনে তুলতেই দেখা যায়, তার মধ্যে আটকে রয়েছে বেশ কয়েকটি জ্যান্ত মাছ।

৩০ সেপ্টে ২০২৬, ০৫:৫৯ পিএম · 2 মিনিট
Mallikarjun Kharge: ‘ব্যালট পেপারে ফিরতে হবে!’ INDIA বৈঠকে খাড়গের বিস্ফোরক দাবি, SIR-এ ১৩ কোটির বেশি ভোটার নিয়ে তীব্র আক্রমণ
দেশ

Mallikarjun Kharge: ‘ব্যালট পেপারে ফিরতে হবে!’ INDIA বৈঠকে খাড়গের বিস্ফোরক দাবি,...

নয়াদিল্লি: নির্বাচন কমিশনের কাজকর্ম, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR এবং EVM নিয়ে ফের সরব বিরোধী জোট INDIA। বুধবারের বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর প্রারম্ভিক বক্তব্যে দাবি করেন, দেশের গণতান্ত্রিক...

৩০ সেপ্টে ২০২৬, ০২:৩৪ পিএম · 2 মিনিট
Erdogan Kashmir Remarks: কাশ্মীর নিয়ে এরদোয়ানের মন্তব্য, রাষ্ট্রপুঞ্জেই কড়া জবাব ভারতের
দেশ

Erdogan Kashmir Remarks: কাশ্মীর নিয়ে এরদোয়ানের মন্তব্য, রাষ্ট্রপুঞ্জেই কড়া জবাব...

নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ফের কাশ্মীর প্রসঙ্গ তোলায় তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের মন্তব্য প্রত্যাখ্যান করল ভারত। নয়াদিল্লির বক্তব্য, জম্মু-কাশ্মীর ভারতের ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্বের সঙ্গে স...

৩০ সেপ্টে ২০২৬, ০২:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.