JAZZBAAT 24 BANGLA
২৬ অক্টো ২০২৬, ০৭:৪৯ পিএম
Breaking
Ballon d'Or 2026: বিশ্বের সেরা ফুটবলার কে? এমবাপে, ইয়ামাল না হাল্যান্ড! IPL 2027: গোয়ায় ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম, দল গুছানোর শেষ সময় ১৫ নভেম্বর Kunal Ghosh: ববি হাকিমকে নিশানা কুণালের, সুদীপের বাড়িতে মমতার সফর ঘিরেও প্রশ্ন সবুজ, নীল না হলুদ? ঘরের রং কীভাবে মনের অনুভূতিতে প্রভাব ফেলে? ‘সাংবিধানিক মূল্যবোধের বিপক্ষে শুভেন্দু’, সমাজমাধ্যমে সরব বিকাশরঞ্জন ভট্টাচার্য Cyclone Arnab: ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে বড় আপডেট দিল IMD Cyclone Arnab: অর্ণবের তাণ্ডব রুখতে কোমর বাঁধল কেন্দ্র! ১৪০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সেনা-এ... Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণবের জেরে রেল পরিষেবায় বড় ধাক্কা! বাতিল ৮ ট্রেন, বদল হীরাখণ্ড... Ballon d'Or 2026: বিশ্বের সেরা ফুটবলার কে? এমবাপে, ইয়ামাল না হাল্যান্ড! IPL 2027: গোয়ায় ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম, দল গুছানোর শেষ সময় ১৫ নভেম্বর Kunal Ghosh: ববি হাকিমকে নিশানা কুণালের, সুদীপের বাড়িতে মমতার সফর ঘিরেও প্রশ্ন সবুজ, নীল না হলুদ? ঘরের রং কীভাবে মনের অনুভূতিতে প্রভাব ফেলে? ‘সাংবিধানিক মূল্যবোধের বিপক্ষে শুভেন্দু’, সমাজমাধ্যমে সরব বিকাশরঞ্জন ভট্টাচার্য Cyclone Arnab: ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে বড় আপডেট দিল IMD Cyclone Arnab: অর্ণবের তাণ্ডব রুখতে কোমর বাঁধল কেন্দ্র! ১৪০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সেনা-এ... Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণবের জেরে রেল পরিষেবায় বড় ধাক্কা! বাতিল ৮ ট্রেন, বদল হীরাখণ্ড...

Anant Ambani : সাইকেলে ডেলিভারি করেই সংসার, অনন্ত আম্বানির উপহার পেয়ে চোখে জল সুজিতের!

Anant Ambani : সাইকেলে ডেলিভারি করেই সংসার, অনন্ত আম্বানির উপহার পেয়ে চোখে জল সুজিতের!
অনন্ত আম্বানির উপহার ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ব্যাস্ত শহর মুম্বাই। প্রতিদিন হাজার, হাজার মানুষ ছুটে চলেছে এই শহরে। এই শহরেই প্রতিদিন জীবন যুদ্ধে লড়াই করে চলেছে ব্লিঙ্কিটের ডেলিভারি কর্মী সুজিত। তিনি সাইকেলে করে খাবার ডেলিভারি করেই সংসার চালাত। তাঁর জীবনসংগ্রামের কথা জানতে পেরে স্থানীয় সমাজসেবী হুসেন মনসুরি অনন্ত আম্বানির তরফে তাঁকে উপহার দিলেন একটি নতুন স্কুটার। উপহারটি দেখে আবেগে চোখের জল ধরে রাখতে পারেননি সুজিত। মনসুরিকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানান তিনি। এই আবেগঘন মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

 

এই ঘটনার সূত্রপাত হয়েছিল মুম্বইয়ের রাস্তায়।  স্থানীয় সমাজসেবী হুসেন মনসুরি একদিন সুজিতকে সাইকেলে করে খাবারের অর্ডার পৌঁছে দিতে দেখেন। দীর্ঘক্ষণ ভারী যানজটের মধ্যে সাইকেল চালিয়ে কাজ করতে গিয়ে সুজিত কতটা ক্লান্ত হয়ে পড়েন।  তা দেখে মায়া হয় হুসেনের। এরপরই সুজিতের সঙ্গে কথা বলেন মনসুরি। সুজিত জানান, কঠোর পরিশ্রম করেও তাঁর উপার্জন এতটাই সীমিত যে একটি মোটরচালিত গাড়ি কেনার সামর্থ্য নেই। ফলে প্রতিদিন সাইকেল চালিয়েই তাঁকে অর্ডার পৌঁছে দিতে হয়। এতে তার ভীষণ কষ্ট হয়।‌ আর তাতেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেন তিনি। 

 

এরপর মনসুরি সুজিতকে নিজের ডেলিভারির কাজ শেষ করে ফিরে আসতে বলেন। এরপর সুজিত ফিরে এলে তাঁর চোখ বেঁধে একটি লাল কাপড়ে ঢাকা গাড়ির সামনে নিয়ে যাওয়া হয়। চোখের বাঁধন খোলার পর কাপড় সরাতেই সামনে আসে ঝকঝকে নতুন স্কুটার।স্কুটারটি অনন্ত আম্বানির তরফে উপহার হিসেবে দেওয়া হয়েছে বলে জানান মনসুরি। আনন্দে চোখের জল ধরে রাখতে না পেরে মনসুরিকে জড়িয়ে ধরেন সুজিত । 

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই আবেগঘন মুহূর্তের ভিডিয়ো। কয়েক দিনের মধ্যেই ভিডিয়োটি ৪৬ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে বলে দাবি করা হয়েছে। সুজিতের মতো ডেলিভারি কর্মীদের কঠিন জীবনসংগ্রাম এবং তাঁদের জীবনে সামান্য সহায়তাও কতটা বড় পরিবর্তন আনতে পারে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়। 

প্রসঙ্গত, হুসেন মনসুরি  বরাবরই সমাজসেবা মূলক কাজ করে থাকেন। তবে এবার তার এই উদ্যোগ রিতিমত চর্চিত।

9 Views 0 Likes 0 Comments

Related News

Cyclone Arnab: ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে বড় আপডেট দিল IMD
দেশ

Cyclone Arnab: ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে বড় আপডেট দিল IMD

নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব। সোমবার, ২৬ অক্টোবর ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) সর্বশেষ পূর্বাভাসে ঝড়ের গতিপথ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। প্রাথমিকভাবে পশ্চিম-উ...

২৬ অক্টো ২০২৬, ০৬:৪৩ পিএম · 2 মিনিট
Cyclone Arnab: অর্ণবের তাণ্ডব রুখতে কোমর বাঁধল কেন্দ্র! ১৪০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সেনা-এনডিআরএফ প্রস্তুত
দেশ

Cyclone Arnab: অর্ণবের তাণ্ডব রুখতে কোমর বাঁধল কেন্দ্র! ১৪০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা...

নিজস্ব প্রতিবেদন: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব। সম্ভাব্য বিপর্যয়ের আশঙ্কায় আগাম প্রস্তুতি জোরদার করল কেন্দ্রীয় সরকার। সোমবার, ২৬ অক্টোবর ক্যাবিনেট সচিব টি. ভি. সোমনাথনের নেতৃত্বে জাতীয় সংকট মোকাবিলা ...

২৬ অক্টো ২০২৬, ০৬:২৯ পিএম · 2 মিনিট
Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণবের জেরে রেল পরিষেবায় বড় ধাক্কা! বাতিল ৮ ট্রেন, বদল হীরাখণ্ড এক্সপ্রেসের রুটেও
দেশ

Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণবের জেরে রেল পরিষেবায় বড় ধাক্কা! বাতিল ৮ ট্রেন, বদল...

নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে রেল পরিষেবায় বড়সড় পরিবর্তন। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক ট্রেন বাতিল করার পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ ...

২৬ অক্টো ২০২৬, ০৬:২৭ পিএম · 2 মিনিট
Creative Headline: পাটনার মঞ্চে খাড়গের মন্তব্য, মোদীকে ঘিরে কংগ্রেস-বিজেপি সংঘাত চরমে
দেশ

Creative Headline: পাটনার মঞ্চে খাড়গের মন্তব্য, মোদীকে ঘিরে কংগ্রেস-বিজেপি সংঘাত...

বিহারের পাটনায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত জাতীয় রাজনীতি।

২৬ অক্টো ২০২৬, ০৬:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.