JAZZBAAT 24 BANGLA
০১ অক্টো ২০২৬, ০৪:৩৪ পিএম
Breaking
Mahalaya: পিতৃপক্ষে পূর্বপুরুষ স্মরণ, মহালয়ায় শেষ হবে ষোলো দিনের আচার ‘পুজো সকলের’, টাকা দিয়ে VIP পাস নয়, দুর্গাপুজোয় বড় বার্তা সমন্বয় সমিতির শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে Mid Day Meal: মিড-ডে মিল বন্ধ হলেই কড়া ব্যবস্থা! ৯৯৭ কোটি বরাদ্দ, পুজোর আগেই রাঁধুনিদের ব... Smit Machhar: মাঝ-আকাশে ভয়ঙ্কর বিপদ, ১৮০ প্রাণ বাঁচানোর দাবি! স্মিত মচ্ছরের জন্য সোমনাথে শ... Cooch Behar: ভোর ৪টেয় ED-এর হানা! সুপারি পাচারের অভিযোগে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি, একসঙ্গ... Calcutta High Court: ৫০ বছরের মসজিদে বন্ধ নমাজ! কলকাতা বিমানবন্দর মামলায় হাইজ্যাকের প্রসঙ্... Asian Games Hockey: ৩-০ থেকে ৩-৩! পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে ভারত Mahalaya: পিতৃপক্ষে পূর্বপুরুষ স্মরণ, মহালয়ায় শেষ হবে ষোলো দিনের আচার ‘পুজো সকলের’, টাকা দিয়ে VIP পাস নয়, দুর্গাপুজোয় বড় বার্তা সমন্বয় সমিতির শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে Mid Day Meal: মিড-ডে মিল বন্ধ হলেই কড়া ব্যবস্থা! ৯৯৭ কোটি বরাদ্দ, পুজোর আগেই রাঁধুনিদের ব... Smit Machhar: মাঝ-আকাশে ভয়ঙ্কর বিপদ, ১৮০ প্রাণ বাঁচানোর দাবি! স্মিত মচ্ছরের জন্য সোমনাথে শ... Cooch Behar: ভোর ৪টেয় ED-এর হানা! সুপারি পাচারের অভিযোগে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি, একসঙ্গ... Calcutta High Court: ৫০ বছরের মসজিদে বন্ধ নমাজ! কলকাতা বিমানবন্দর মামলায় হাইজ্যাকের প্রসঙ্... Asian Games Hockey: ৩-০ থেকে ৩-৩! পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে ভারত

শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছোট ছোট শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ। শুধু তাই নয়, খাবার নিতে আসা শিশুদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠেছে কেন্দ্রের এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার গাঙ্গুলিডাঙার কদমপুকুর পূর্বপাড়া এলাকার ২৩০ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল অঙ্গনওয়াড়ি কেন্দ্র চত্বরে।

অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা ছোট ছোট শিশুদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয়। এমনকি, জল আনার মতো কাজেও শিশুদের ব্যবহার করা হচ্ছে বলে দাবি অভিভাবকদের। শুধু তাই নয়, খাবার নিতে আসা শিশুদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। শিশুদের সঙ্গে এই ধরনের আচরণ কেন করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার পাশাপাশি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

পাশাপাশি, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করার অভিযোগে তোলেন অভিভাবকেরা।  চালের বস্তা পিছনের দরজা দিয়ে পাচার করে দেওয়ার অভিযোগ রয়েছে। খাবার চুরি করা থেকে, ডিম ব্যাগে করে বাড়ি নিয়ে যাওয়া এবং ছোট ছোট শিশুদের দিয়ে জল আনানোর মতো একাধিক অভিযোগ তুলেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম চলছে। অভিযুক্ত কর্মীকে বদলির দাবিতে কেন্দ্রের সামনে বিক্ষোভও দেখান তাঁরা।

যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন অঙ্গনওয়াড়ি কর্মী। তাঁর দাবি, গত ১৬ বছর ধরে তিনি ওই কেন্দ্রে কাজ করছেন। এতদিন কোনও সমস্যা হয়নি। যে সংখ্যক শিশু খাবার নিতে আসে, সেই সংখ্যক শিশুর নামই নথিভুক্ত করা হয় বলেও দাবি তাঁর। 

12 Views 0 Likes 0 Comments

Related News

Cooch Behar: ভোর ৪টেয় ED-এর হানা! সুপারি পাচারের অভিযোগে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি, একসঙ্গে একাধিক ঠিকানায় অভিযান
রাজ্য

Cooch Behar: ভোর ৪টেয় ED-এর হানা! সুপারি পাচারের অভিযোগে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি...

কোচবিহার: ভোররাত থেকেই কোচবিহারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে। আন্তর্জাতিক সুপারি পাচারের অভিযোগের তদন্তে বৃহস্পতিবার ভোরে কোচবিহারের ভানুকুমারী-২ গ্রাম পঞ্চায়েতের জোড়াই মোড় এলাকায় স্থানীয় ব্য...

০১ অক্টো ২০২৬, ০৩:৩২ পিএম · 2 মিনিট
Anubrata Mondal: কেষ্টের সামনেই তাণ্ডব, রাতেই ছাড়া ৩ যুবক! থানায় অভিযোগ না করায় উঠছে নতুন প্রশ্ন
রাজ্য

Anubrata Mondal: কেষ্টের সামনেই তাণ্ডব, রাতেই ছাড়া ৩ যুবক! থানায় অভিযোগ না করায় উ...

নিউজ ডেস্ক: বীরভূমের সিউড়িতে তৃণমূলের দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলকে ঘিরে হামলা ও ভাঙচুরের ঘটনার পর নতুন করে চর্চায় পুলিশের ভূমিকা। বুধবার দলীয় কার্যালয়ে অনুব্রত উপস্থিত থাকাকালীন তিন যুবক লাঠি ও গাছের ডাল নিয়ে ঢুকে পড়...

০১ অক্টো ২০২৬, ০১:১৬ পিএম · 3 মিনিট
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে এক হাজার কোটি টাকার বিনিয়োগের দাবি, এক সপ্তাহেই ৫ হাজার কোটির আশ্বাস!
রাজ্য

Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে এক হাজার কোটি টাকার বিনিয়োগের দাবি, এক সপ্তাহেই ৫ হা...

নিউজ ডেস্ক: পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে শিল্পায়ন ঘিরে নতুন করে আশার কথা শোনা গেল শিল্প সম্মেলন থেকে। বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির দাবি, সম্মেলনের প্রথম দিনেই পাণ্ডবেশ্বর এলাকায় এক হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব...

০১ অক্টো ২০২৬, ০১:১০ পিএম · 2 মিনিট
Siliguri: শিলিগুড়ি আদালতে স্লোগান ঘিরে তুমুল বিতর্ক
রাজ্য

Siliguri: শিলিগুড়ি আদালতে স্লোগান ঘিরে তুমুল বিতর্ক

নিউজ ডেস্ক: শিলিগুড়ি মহকুমা আদালতের এজলাসে এক অভিযুক্তের স্লোগানকে ঘিরে বুধবার তৈরি হল বিতর্ক। আদালতে হাজিরার সময় বিচারক হিজাব পরে থাকায় তাঁকে দেখেই এক অভিযুক্ত ‘জয় শ্রী রাম’ স্লোগান দেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটে শিলিগুড়ি...

০১ অক্টো ২০২৬, ০১:০৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.