JAZZBAAT 24 BANGLA
০৪ অক্টো ২০২৬, ০১:৫৭ এএম
Breaking
বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল

রিষড়ায় জঙ্গি গ্রেফতারি নিয়ে তৃণমূলকে তোপ দীপাঞ্জনের

রিষড়ায় জঙ্গি গ্রেফতারি নিয়ে তৃণমূলকে তোপ দীপাঞ্জনের

কলকাতা, রেশমি ব্যানার্জি: পাকিস্তানি জঙ্গি সন্দেহে রিষড়া থেকে গ্রেফতার করা হয়েছে জাফর শামস ওরফে সানি নামে এক যুবককে। জানা গিয়েছে, সন্দেহভাজন একের পর এক জঙ্গি গ্রেফতার হতেই রিষড়ায় গা ঢাকা দিয়েছিল সানি। এই ঘটনাকে ঘিরে রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এবার এই প্রসঙ্গ নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা দীপাঞ্জন চক্রবর্তী। ‌ রাজ্য পুলিশ ও এসটিএফ-এর  প্রশংসা করেন তিনি।‌

এ বিষয়ে বিজেপি নেতা দীপঞ্জন চক্রবর্তী বলেন, 'এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। রিষড়া থেকে যে গ্রেফতার হয়েছে তার জন্য এসটিএফ-কে ধন্যবাদ দিতেই হয়। ৪-ঠা মে-এর পর থেকে রাজ্য পুলিশ, এসটিএফ, ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট যেভাবে সক্রিয় হয়ে উঠেছে তাতে কিছু জিনিস স্পষ্ট ভাবে প্রমাণিত। প্রথমত, পশ্চিমবঙ্গ পুলিশের দক্ষতা ভারতবর্ষের কোনও পুলিশের তুলনায় কম নয়। দ্বিতীয়ত, কলকাতা পুলিশ বা এসটিএফ-এর দক্ষতা থাকা সত্ত্বেও তারা কাজ করতে না পারার জন্য পশ্চিমবঙ্গে টেররিস্টদের উৎপাত বেড়েছিলো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে ডিএক্টিভেট করে রেখেছিলেন। তাদের কাজ করতে দেওয়া হতো না। ‌ কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী ফলাফলের পর পুলিশের চেহারা বদলে গিয়েছে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাবে বলে দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চলবে। এখন আপনারা দেখতে পারছেন এসটিএফ এত ভালো কাজ করছে আর কিছুদিন পরে দেখতে পারবেন প্রতিটা থানার পুলিশ কতটা  দক্ষতার সঙ্গে কাজ করে। 

এরই পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, বিগত ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের বুকে জিহাদীদের চাষবাস করা হয়েছে। বিগত সরকার জিহাদীদের মদত দিয়েছে। এখন দেখতে পারবেন ধীরে, ধীরে তারা জালে উঠতে শুরু করেছে। শুধু রিষড়া কেন রাজ্যের প্রতিটি জায়গা থেকে জিহাদীরা ধরা পড়বে। এইতো সবে শুরু হয়েছে আগামীদিনে বোয়াল রুই থেকে চুনোপুটি, চিংড়ি সবাই ধরা পড়বে।

এরই পাশাপাশি সিদ্দিকুল্লাহ চৌধুরী পুরানো একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দু থেকে আড়াই লক্ষ জিহাদী পশ্চিমবঙ্গে লুকিয়ে রয়েছে। ধীরে, ধীরে জাল গোটানো শুরু হয়েছে। একে একে সব ধরা পড়বে। ‌ পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে জিহাদের চাষবাস হয়েছে এটা আর হবে না আমরা এর উৎখাত করেই ছাড়বো।

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১২-ই আগস্ট উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে রানা ওরফে ওয়াহাব আলমকে গ্রেফতার করা হয়। অভিযোগ ওঠে তিনি পাকিস্তানের নাগরিক হয়ে কলকাতায় গা ঢাকা দিয়ে বসেছিলেন। পাকিস্তানি গুপ্তচর আইএসআইয়ের এজেন্ট হয়ে কাজ করছিলেন তিনি। এরপরই এসটিএফ তদন্তে নেমে বুধবার সানিকে গ্রেফতার করে এসটিএফ। এই ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে রিষড়া এলাকায়।

38 Views 0 Likes 0 Comments

Related News

Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা
রাজ্য

Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা

শনিবার ৩ অক্টোবর দুপুরে জলপ্রপাতের কাছে ছবি তোলার পর ফেরার সময় আচমকাই বিপত্তি ঘটে। পরিবারের ৭ বছরের ছেলে প্রিয়ঙ্কন দত্ত হঠাৎ পা পিছলে জলের তীব্র স্রোতে পড়ে যায় বলে জানা যায়।

০৩ অক্টো ২০২৬, ০৮:৩৭ পিএম · 2 মিনিট
Sumit Roy: অন্যের সিমে লেনদেন, অধিকাংশ নম্বর কালীঘাটের! সুমিতকে ফের ২ দিনের পুলিশি হেফাজত
রাজ্য

Sumit Roy: অন্যের সিমে লেনদেন, অধিকাংশ নম্বর কালীঘাটের! সুমিতকে ফের ২ দিনের পুলিশি...

মেদিনীপুর: ন’দিনের পুলিশি হেফাজত শেষ হয়েছে। কিন্তু তদন্তে উঠে এসেছে একের পর এক নতুন তথ্য। বালি ব্যবসায়ীর কাছ থেকে ‘প্রোটেকশন মানি’ নেওয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে...

০৩ অক্টো ২০২৬, ০৭:৫৭ পিএম · 3 মিনিট
দীর্ঘদিনের অবসাদ! ঘরে পড়ে বাবার দেহ, অশোকনগরে প্রাক্তন তৃণমূল নেতার রহস্যমৃত্যু
রাজ্য

দীর্ঘদিনের অবসাদ! ঘরে পড়ে বাবার দেহ, অশোকনগরে প্রাক্তন তৃণমূল নেতার রহস্যমৃত্যু

স্থানীয় এক বাসিন্দার কথায়, দীর্ঘদিন ধরেই ব্যবসা সংক্রান্ত বিষয়ে মানসিক অবসাদে ছিলেন প্রাক্তন তৃণমূল নেতা। সঞ্জয় রাউতের মা মারা গিয়েছেন বছর চারেক আগে। বাবার সঙ্গেই থাকতেন তিনি।

০৩ অক্টো ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট
MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ,  জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল্য
রাজ্য

MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ, জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘির...

ঘটনাটি জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের চরাচরা বাড়ি এলাকার। স্থানীয় বাসিন্দা ঘনশ্যাম রায়ের বাড়িতে রয়েছে একটি প্রাচীন শিমুল গাছ। সম্প্রতি, স্থানীয় কয়েকজনের নজরে আসে, গাছের উঁচু অংশে গাছের ছালের মধ্যে ফুটে উঠেছে একটি অদ্ভুত অবয়ব। দূর থেকে দেখলেও অবয়বটি চোখে পড়ছে সবার। আর একটু কাছ থেকে দেখলে অনেকেরই মনে হচ্ছে সেটি যেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের মুখমণ্ডলের আদল। এরপরই এলাকায় ছড়িয়ে পড়ে এই খবর। শারদীয়ার প্রাক্কালে এমন একটি দৃশ্য ঘিরে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহল আরও বেড়ে যায়।

০৩ অক্টো ২০২৬, ০৬:১৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.