JAZZBAAT 24 BANGLA
২৮ নভে ২০২৬, ০৯:১৭ পিএম
Breaking
ডার্বির আগে দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার মতো অনুভূতি! হাবাসের কথায় চমক, ১০ নম্বর জয়ের লক্ষ... স্টোকসকে টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ছক্কার রাজা পন্থ! ২০ ম্যাচ কম খেলেই নজির গড়লেন ভ... সিরাজকে নিয়ে উদ্বিগ্ন অশ্বিন, সতীর্থদের দিলেন বিশেষ পরামর্শ! ‘এ ভাবে চললে ভাল হবে না’! AI দিয়ে ভুয়ো ভিডিও বানানোর অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে দায়ের স্বতঃপ্রণোদিত মামলা New Zealand Wildlife: প্রায় ৩০ বছর পর ঘরে ফেরা! তিনটি আহত গিরগিটি থেকে সংখ্যা বেড়ে ২১ Sonia Gandhi: নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম! আদালতে চাঞ্চল্যকর দাবি দি... Nabadwip Ras Utsav: উৎসবের আনন্দের মাঝেই অশান্তি, রাসের শোভাযাত্রায় হঠাৎ কী ঘটল? Yashasvi Jaiswal: প্রথম ভারতীয় ওপেনার হিসাবে যশস্বীর লজ্জার নজির! সম্পূর্ণ হল ‘সেনা’ দেশে... ডার্বির আগে দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার মতো অনুভূতি! হাবাসের কথায় চমক, ১০ নম্বর জয়ের লক্ষ... স্টোকসকে টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ছক্কার রাজা পন্থ! ২০ ম্যাচ কম খেলেই নজির গড়লেন ভ... সিরাজকে নিয়ে উদ্বিগ্ন অশ্বিন, সতীর্থদের দিলেন বিশেষ পরামর্শ! ‘এ ভাবে চললে ভাল হবে না’! AI দিয়ে ভুয়ো ভিডিও বানানোর অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে দায়ের স্বতঃপ্রণোদিত মামলা New Zealand Wildlife: প্রায় ৩০ বছর পর ঘরে ফেরা! তিনটি আহত গিরগিটি থেকে সংখ্যা বেড়ে ২১ Sonia Gandhi: নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম! আদালতে চাঞ্চল্যকর দাবি দি... Nabadwip Ras Utsav: উৎসবের আনন্দের মাঝেই অশান্তি, রাসের শোভাযাত্রায় হঠাৎ কী ঘটল? Yashasvi Jaiswal: প্রথম ভারতীয় ওপেনার হিসাবে যশস্বীর লজ্জার নজির! সম্পূর্ণ হল ‘সেনা’ দেশে...

Arya Babbar: হঠাৎ ‘আদিপুরুষ’-এর প্রশংসা আর যশের লুক-এর সমালোচনা কেন?*

Arya Babbar: হঠাৎ ‘আদিপুরুষ’-এর প্রশংসা আর যশের লুক-এর সমালোচনা কেন?*
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: নিউজ ডেস্ক: নীতেশ তিওয়ারির 'রামায়ণে' রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। দক্ষিণী তারকার লুক নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা আর্য বব্বর। অন‍্যদিকে আদিপুরুষের সঙ্গে তুলনা টেনে সইফের প্রশংসা করলেন।

অথচ, ওম রাউতের আদিপুরুষ নিয়ে বিতর্কের শেষ ছিল না। ছবিতে রামায়ণের চরিত্রদের উপস্থাপনা সংলাপ সবকিছু নিয়ে ট্রোল হয়েছিল। বক্স অফিসেও প্রত‍্যাশা পূরণ করতে পারেনি প্রভাস, সইফ আলি খান অভিনীত এই ছবি। বিশেষ করে রাবণের চরিত্রে সইফের অভিনয় ও সাজ পোশাক নিয়েও বিস্তর সমালোচনা ও কটাক্ষ হয়েছিল।

নাট‍্যমঞ্চে মহাবলীতে রাবণের চরিত্রে অভিনয় করেছেন আর্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে সইফের অভিনয় নিয়ে প্রশংসা করতে শোনা গেছে তাঁকে। আর্যের কথায় " আমার মনে হয় রাবণ চরিত্রে সইফ খুব ভালো অভিনয় করেছিলেন"। আদিপুরুষে সইফ যা করেছেন তা পরিচালকের ভাবনারই প্রতিফলন। তাঁর অভিনয় সাজ পোশাক সবই পরিচালকের দৃষ্টিভঙ্গি। তার জন‍্য একজন অভিনেতাকে দোষ দেওয়া যায় না। তিনি চরিত্রটিতে একরকম তীব্রতা এনে দিয়েছিলেন।

তবে যশের রাবণ রূপ নিয়ে ততটা সন্তুষ্ট নন আর্য। যদিও ছবি মুক্তি পাওয়ার আগে চূড়ান্ত মন্তব‍্য করতে চাননি তিনি। 
যশের অন‍্য একটি ছবি টক্সিক সেই ছবির কথাও তিনি বলেন, সেই ছবিতে যশের চেহারায় নতুনত্ব ছিল। কিন্তু রামায়ণে এখনও নতুনত্ব কিছু নজরে আসেনি। অভিনেতার চেহারায় নতুনত্বের অভাব চোখে পড়েছে তাঁর। যশের কথায় "কেজিএফে ওর যে দাড়ি ছিল এখানেও প্রায় তেমনই দেখা যাচ্ছে। রামায়ণে ওর নতুন কোনও রূপ দেখলাম না।"

আর্য আরও বলেন, "আমি আশা করছি যশের অভিনয় খুব ভালো হবে। হয়তো গোটা ছবিটা দেখার পর নতুন যশকে আবিষ্কার করব। কিন্তু এখনও পর্যন্ত অনেকটা কেজিএফ-এর মতোই লাগছে।

যশের এই লুকের নেপথ‍্যে বড় কোনও পরিকল্পনাও থাকতে পারে বলেও জানিয়েছেন আর্য। যশ শুধু ভারতীয় দর্শকদের জন‍্য নয় আন্তর্জাতিক দর্শকদের কথা মাথায় রেখেও কাজ করছেন। নীতেশ তিওয়ারী কী ভাবে ছবিটা তৈরি করছেন তা ঝলক দেখলেই বোঝা যায়।

আদিপুরুষ বা রামায়ণে রাবণের যে রূপ দেখা যাচ্ছে তার থেকে মঞ্চে অভিনীত তাঁর রাবণ একেবারেই আলাদা বলে দাবি আর্যের। তাঁর কথায়, "মঞ্চে আমি যে রাবণকে ফুটিয়ে তুলেছিলাম তা আদিপুরুষের রাবণ বা রামায়ণে যে রাবণকে দেখা যাবে তা সম্পূর্ণ আলাদা।

নীতেশ তিওয়ারীর পরিচালনায় তৈরি হচ্ছে ‘রামায়ণ’। ছবিতে রামের চরিত্রে রণবীর কপূর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশকে। আগামী ৫ নভেম্বর এই ছবির প্রথম ভাগ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

62 Views 0 Likes 0 Comments

Related News

Anu Malik: ব্যাটম্যানের লড়াইয়ে এ বার মাধুরী দীক্ষিতের ‘সাজন সাজন’! অবাক সুরকার অনু মালিক
বিনোদন

Anu Malik: ব্যাটম্যানের লড়াইয়ে এ বার মাধুরী দীক্ষিতের ‘সাজন সাজন’! অবাক সুরকার অন...

নিউজ ডেস্ক: গথামের অন্ধকারে অপরাধীদের শায়েস্তা করতে নেমেছেন ব্যাটম্যান। তাঁর পরনে চেনা কালো পোশাক, মুখে গম্ভীর অভিব্যক্তি। কিন্তু আবহে বাজছে কোনও হলিউডের অ্যাকশন ছবির উত্তেজক সুর নয়, বরং মাধুরী দীক্ষিতের ঠোঁটে এক সময় জনপ...

২৮ নভে ২০২৬, ০২:৩৩ পিএম · 3 মিনিট
সুকেশের আইনি নোটিস নেটফ্লিক্সকে!
বিনোদন

সুকেশের আইনি নোটিস নেটফ্লিক্সকে!

নিজের জীবনকাহিনি নিয়ে তৈরি তথ্যচিত্র ঘিরে এবার আইনি পদক্ষেপ সুকেশ চন্দ্রশেখরের। আসন্ন তথ্যচিত্র ‘লাভ, স্ক্যাম অউর ধোঁকা: দ্য সুকেশ চন্দ্রশেখর স্টোরি’ নিয়ে আপত্তি জানিয়ে নেটফ্লিক্স এবং নির্মাতাদের আইনি নোটিস পাঠালেন তিনি।...

২৭ নভে ২০২৬, ০৮:৪২ পিএম · 2 মিনিট
Deepika Padukone: পুরুষদের মতো মহিলাদেরও আট ঘণ্টার শিফটের দাবি দীপিকার, পাশে এবার বলিউডের তারকারা
বিনোদন

Deepika Padukone: পুরুষদের মতো মহিলাদেরও আট ঘণ্টার শিফটের দাবি দীপিকার, পাশে এবার...

চলচ্চিত্র জগতে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের কাজের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের যে দাবি তুলেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, তা এবার ইন্ডাস্ট্রির অন্দরেই জোরালো সমর্থন পেতে শুরু করেছে। গত বছর মা হওয়ার পর পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে দিনে সর্বোচ্চ আট ঘণ্টা কাজ করার শর্ত দিয়েছিলেন তিনি। এই দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া দীর্ঘ বিতর্কের পর সম্প্রতি পরিচালক-প্রযোজক করণ জোহর, অভিনেতা অক্ষয় কুমার এবং অভিনেত্রী আলিয়া ভাট প্রকাশ্যে দীপিকার পাশে দাঁড়িয়েছেন।

২৭ নভে ২০২৬, ০৮:০৩ পিএম · 2 মিনিট
Familywala: একাকীত্বের অসুখ সারাতে আসছেন শিবপ্রসাদ, ‘ফ্যামিলিওয়ালা’য় উঠে আসবে জীবনের অন্য সমীকরণ
বিনোদন

Familywala: একাকীত্বের অসুখ সারাতে আসছেন শিবপ্রসাদ, ‘ফ্যামিলিওয়ালা’য় উঠে আসবে জীবন...

চলতি বছর ২০ মে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে প্রযোজনা সংস্থার তরফ থেকে ‘ফ্যামিলিওয়ালা’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আনা হয়েছিল। তখনই জানানো হয়েছিল যে, এক অত্যন্ত সাধারণ মানুষের নানাবিধ অভিব্যক্তি ও জীবনের টানাপোড়েন নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি। সম্প্রতি মুক্তি পাওয়া ১ মিনিট ২ সেকেন্ডের টিজারে ছবির গল্পের আভাস আরও স্পষ্ট হয়েছে। আধুনিক কর্মব্যস্ত জীবনে আবালবৃদ্ধবনিতাকে গ্রাস করছে এক গভীর অসুখ—‘একাকীত্ব’। সেই একাকীত্বের অন্ধকারে আলোর দিশা দেখাতে আসছে ‘ফ্যামিলিওয়ালা’। ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখা যাবে ‘রাজ বন্দ্যোপাধ্যায়’ নামের এক সাধারণ মানুষের চরিত্রে। রাজ এমন একটি সংস্থায় কাজ করে, যাদের মূল কাজ হলো সমাজের নিঃসঙ্গ মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে সময় কাটানো। কিন্তু অন্যদের জীবনে খুশি ও সঙ্গ দিতে গিয়ে রাজের নিজের ব্যক্তিগত জীবনে কতটা একাকীত্ব নেমে আসে, সেই মানবিক টানাপোড়েন ও সম্পর্কের নতুন সমীকরণই ফুটে উঠবে পর্দায়।

২৭ নভে ২০২৬, ০৭:৫৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.