JAZZBAAT 24 BANGLA
২৯ সেপ্টে ২০২৬, ১২:০৫ পিএম
Breaking
Hasirani Rath Nomination:নন্দীগ্রামে হাসিরানি রথের মনোনয়ন নিয়ে আদালতের বড় রায় Karunamoyee Protest:করুণাময়ীতে রাতভর অবস্থানে কম্পিউটার শিক্ষকরা Snowstorm: হিমাচলে তুষারঝড়ের মুখে বাংলার পর্বতারোহী দল, উদ্ধার করল আইটিবিপি ও পুলিশ 29th September: প্রয়াণ দিবসে নারীবাদের আলোয় ‘গান্ধীবুড়ি’ আমেরিকায় ভারতের ₹১.৫ লক্ষ কোটির বাজিমাত! ট্রাম্পের সামনে Essar-এর মহাপ্রকল্পে বদলে যাবে ইস... কার্বলিক অ্যাসিডে ‘অতিবাম’ তাড়ানোর নিদান! অর্জুন সিংয়ের মন্তব্যে নতুন বিতর্ক G. Kishan Reddy: বাংলার শিল্পায়নে বিশেষ নজর কেন্দ্রের, বড় বার্তা জি কিষাণ রেড্ডির ১৬ জায়গায় একসঙ্গে NIA হানা! Hasirani Rath Nomination:নন্দীগ্রামে হাসিরানি রথের মনোনয়ন নিয়ে আদালতের বড় রায় Karunamoyee Protest:করুণাময়ীতে রাতভর অবস্থানে কম্পিউটার শিক্ষকরা Snowstorm: হিমাচলে তুষারঝড়ের মুখে বাংলার পর্বতারোহী দল, উদ্ধার করল আইটিবিপি ও পুলিশ 29th September: প্রয়াণ দিবসে নারীবাদের আলোয় ‘গান্ধীবুড়ি’ আমেরিকায় ভারতের ₹১.৫ লক্ষ কোটির বাজিমাত! ট্রাম্পের সামনে Essar-এর মহাপ্রকল্পে বদলে যাবে ইস... কার্বলিক অ্যাসিডে ‘অতিবাম’ তাড়ানোর নিদান! অর্জুন সিংয়ের মন্তব্যে নতুন বিতর্ক G. Kishan Reddy: বাংলার শিল্পায়নে বিশেষ নজর কেন্দ্রের, বড় বার্তা জি কিষাণ রেড্ডির ১৬ জায়গায় একসঙ্গে NIA হানা!

Team India: বৃষ্টির দাপটে হল না একটি কোয়ার্টার ফাইনালও, সেমিতে কাদের সামনে শ্রেয়সরা?

Team India: বৃষ্টির দাপটে হল না একটি কোয়ার্টার ফাইনালও, সেমিতে কাদের সামনে শ্রেয়সরা?
সেমিফাইনালে জিতলেই পদক নিশ্চিত টিম ইন্ডিয়ার ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: চলতি আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট ইভেন্টটি যেন থেকেও নেই। বৃষ্টির দাপটে একের পর এক ম্যাচ ভেস্তে যাওয়ায় শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল না খেলেই সেমিফাইনালে পৌঁছে গেল চারটি দল। মঙ্গলবার নেপাল বনাম শ্রীলঙ্কা, কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হওয়ার পর নিশ্চিত হয়ে গেল ভারতের (Team India) শেষ চারের প্রতিপক্ষও। সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবেন শ্রেয়স আইয়ারেরা। অন্য সেমিফাইনালে খেলবে পাকিস্তান ও বাংলাদেশ। ফলে বৃষ্টির কারণে ম্যাচ না হলেও পদক জয়ের লড়াইয়ে টিকে রইল এশিয়ার সেরা ৪ টি দলই।

তবে প্রশ্ন হল, বাকি ম্যাচগুলিও আদৌ মাঠে গড়াবে কি? মঙ্গলবার জাপানের নাগোয়ার কোরোগি স্পোর্টস পার্কে মুখোমুখি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কা ও নেপালের। কিন্তু সকাল থেকেই বৃষ্টির দাপটে মাঠে নামা সম্ভব হয়নি ক্রিকেটারদের। পরিস্থিতি এমনই ছিল যে, টস পর্যন্ত করা যায়নি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ারেরা। তবে ম্যাচ না হলেও সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি শ্রীলঙ্কার। আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে নেপালের চেয়ে এগিয়ে থাকায় শেষ চারে জায়গা করে নেয় দ্বীপরাষ্ট্র। বর্তমানে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা রয়েছে নবম স্থানে। অন্য দিকে, নেপালের স্থান ১৪ নম্বরে।

শুধু শ্রীলঙ্কা-নেপাল ম্যাচই নয়, বৃষ্টির কারণে এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের চারটি কোয়ার্টার ফাইনালই পরিত্যক্ত হয়েছে। সোমবার ভারত ও আফগানিস্তানের মধ্যে ম্যাচও বৃষ্টির কারণে ভেস্তে যায়। তবে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকার সুবাদে সেমিফাইনালে উঠে যায় ভারত। আফগানিস্তান রয়েছে দশম স্থানে। একইভাবে বৃষ্টির কারণে অন্য ম্যাচগুলিও পরিত্যক্ত হওয়ায় পাকিস্তান ও বাংলাদেশ শেষ চারে পৌঁছে যায়। ফলে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ব্যাট-বলের যুদ্ধ দেখার সুযোগ পেলেনই না দর্শকেরা। আর তাতেই দেখা দিয়েছে আশঙ্কা। পুরুষদের ক্রিকেটে একটি খেলাও শেষ পর্যন্ত হবে কি না তা নিয়ে চিন্তায় সমর্থকেরা।

তারই মধ্যে নজর সেমিফাইনালে। সেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলেই পদক নিশ্চিত হবে মেন ইন ব্লু-র। এশিয়ান গেমসে গতবারের সোনাজয়ী ভারত এ বারও মাঠে নামবে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই। তবে সকলের নজর থাকবে আকাশের দিকেও। যদি বৃষ্টিতে সেমিফাইনালে এবং ফাইনালও ভেস্তে যায়, সেক্ষেত্রে একটি বলও না খেলে সরাসরি সোনা জিতে নেবে ভারতীয় দল। কারণ টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার সুবাদে সকলের থেকেই এগিয়ে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলে, বৃষ্টির বাধা কাটিয়ে ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়ায় কি না, এখন সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

26 Views 0 Likes 0 Comments

Related News

Asian Games 2026: দশম দিনে ফের রুপোর ঝলক শ্যুটিংয়ে, আশা বাড়াচ্ছেন তিরন্দাজরাও
ময়দান

Asian Games 2026: দশম দিনে ফের রুপোর ঝলক শ্যুটিংয়ে, আশা বাড়াচ্ছেন তিরন্দাজরাও

এশিয়ান গেমসের (Asian Games 2026) দশম দিনের শুরুতেই খাতা খুলে হাফ সেঞ্চুরির দোরগোড়ায় ভারত। মহিলাদের ট্র্যাপ শ্যুটিংয়ে রুপো জিতে নিল ভারতীয় দল।

২৯ সেপ্টে ২০২৬, ১০:২১ এএম · 2 মিনিট
Virat Kohli: এক সেঞ্চুরিতেই একাধিক নজির, শচীনের রেকর্ড ভেঙে সানির সমতুল্য বিরাট
ময়দান

Virat Kohli: এক সেঞ্চুরিতেই একাধিক নজির, শচীনের রেকর্ড ভেঙে সানির সমতুল্য বিরাট

বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে রেকর্ডের বন্যা! তিরুবনন্তপুরমে একের পর এক নজির গড়েছেন প্রাক্তন অধিনায়ক।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:৩৫ এএম · 2 মিনিট
Indian Cricket Team: সোনা এখন প্রায় হাতের মুঠোয়, বৃষ্টি হলেই চ্যাম্পিয়ন শ্রেয়সরা
ময়দান

Indian Cricket Team: সোনা এখন প্রায় হাতের মুঠোয়, বৃষ্টি হলেই চ্যাম্পিয়ন শ্রেয়স...

এশিয়ান গেমসে সোনা জয়ের লক্ষ্যে জাপানে পাড়ি দিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তবে একটিও বল না খেলেই সোনা জিতে নিতে পারেন শ্রেয়স আইয়ারেরা।

২৮ সেপ্টে ২০২৬, ০৮:২০ পিএম · 2 মিনিট
Asian Games 2026: পাত্তা পেলেন না কোরিয়ার বক্সার, একতরফা জয়ে অন্ততঃ ব্রোঞ্জ পাকা ভারতের
ময়দান

Asian Games 2026: পাত্তা পেলেন না কোরিয়ার বক্সার, একতরফা জয়ে অন্ততঃ ব্রোঞ্জ পাকা...

এশিয়ান গেমসের (Asian Games 2026) বক্সিংয়ে ভারতের পদক জয়ের তালিকায় যুক্ত হল আরও একটি নাম। পদক নিশ্চিত করলেন উত্তরাখণ্ডের বক্সার কপিল পোখরিয়া।

২৮ সেপ্টে ২০২৬, ০৬:২৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.