JAZZBAAT 24 BANGLA
০১ অক্টো ২০২৬, ০১:৪৭ এএম
Breaking
Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন... Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র বিমল এলাইচির-র বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার Rohit Sharma: পাহাড় চড়ার পথে অবিস্মরণীয় নজির, দ্বিতীয় দ্রুততম ১২ হাজার রান রোহিতের Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন... Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র বিমল এলাইচির-র বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার Rohit Sharma: পাহাড় চড়ার পথে অবিস্মরণীয় নজির, দ্বিতীয় দ্রুততম ১২ হাজার রান রোহিতের

১ কোটি টাকায় হিমন্তকে হত্যার হুমকি, সঙ্গে ভারত-বিরোধী স্লোগান! অসমে ধৃত ৪

১ কোটি টাকায় হিমন্তকে হত্যার হুমকি, সঙ্গে ভারত-বিরোধী স্লোগান! অসমে ধৃত ৪

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে ১ কোটি টাকার বিনিময়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচারের সময়ই সমাজ মাধ্যমে ওই হুমকি-বার্তা নজরে আসে পুলিশের। ঘটনাকে কেন্দ্র করে অসমের মরিগাঁও জেলায় রাতভর তল্লাশি চালিয়ে মূল অভিযুক্ত ছাড়াও আরও ৩ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আবদুল মুতালেব। পেশায় তিনি দর্জি। সমাজ মাধ্যমে ‘আবদুল মুতালেব’ নামে একটি অ্যাকাউন্ট থেকে ওই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সেখানে বলা হয়েছিল, ১ কোটি টাকা দিলে মুখ্যমন্ত্রীকে খুন করা হবে এবং কেউ ওই টাকা দিতে চাইলে যোগাযোগ করতে পারেন। পোস্টে ভারত-বিরোধী মন্তব্যের পাশাপাশি ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানও ছিল বলে অভিযোগ।

বিষয়টি নজরে আসার পর ভুরাগাঁও থানার পুলিশ সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট এবং তার সঙ্গে যুক্ত মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করে। দেখা যায়, ওই নম্বরটি মুতালেবের নামেই নথিভুক্ত। সেই সূত্র ধরেই তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ এখন খতিয়ে দেখছে, অভিযুক্ত নিজেই ওই সমাজ মাধ্যম অ্যাকাউন্টটি পরিচালনা করতেন কি না এবং ঠিক কী কারণে এমন মন্তব্য করা হয়েছিল।

এদিকে, মুতালেবের বাবা, ভাই-সহ আরও ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোশ্যাল মিডিয়ার পোস্ট, মোবাইল নম্বর এবং অন্যান্য ডিজিটাল তথ্য খতিয়ে দেখা হচ্ছে। স্বাধীনতা দিবসে গুয়াহাটির খানাপাড়া ভেটেরিনারি ও কৃষি ময়দানে ভাষণ দিচ্ছিলেন হিমন্ত। সেই সময়েই এই হুমকির ঘটনা প্রকাশ্যে আসায় তদন্তে বিশেষ গুরুত্ব দিচ্ছে অসম পুলিশ।

109 Views 0 Likes 0 Comments

Related News

Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার
দেশ

Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার

ইরাকের মাটি থেকে নিজেদের সমস্ত সেনাসদস্যকে সম্পূর্ণভাবে ফিরিয়ে নেওয়ার চূড়ান্ত পদক্ষেপ কার্যকর করেছে আমেরিকা। প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যকালেই এই ঐতিহাসিক প্রস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা অবশেষে বাস্তবায়নের রূপ নিল। তবে আন্তর্জাতিক মহলের নজর এখন সামরিক ঘাঁটির শূন্যতার চেয়েও বেশি আটকে রয়েছে বাগদাদের রাজনৈতিক ও কৌশলগত ভবিষ্যতের ওপর।

০১ অক্টো ২০২৬, ০১:০৬ এএম · 2 মিনিট
CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ
দেশ

CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্র...

বিমানটি যখন মাটি থেকে প্রায় ৩৪ হাজার ফুট উঁচুতে উড়ছিল, ঠিক তখনই ককপিটের ভেতর সংঘাত শুরু হয়। প্রাথমিক ভাবে সূত্রের খবর, ওমানের নাগরিক তথা সংশ্লিষ্ট বিমান সংস্থার অভিজ্ঞ সহকারী পাইলট হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন প্রধান ক্যাপ্টেনকে। ছুরির আঘাতে ক্যাপ্টেন রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন এবং আক্রমণকারী বিমানটিকে নিচে ফেলে ধ্বংস করার চেষ্টা করেন বলে অভিযোগ। ককপিটের ভিতরে দু’জন পাইলটের মধ্যে শুরু হওয়া এই ধস্তাধস্তির জেরে বিমান চালনার স্বাভাবিক পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে যায়। রক্তাক্ত অবস্থায় ক্যাপ্টেনকে সামলানোর পাশাপাশি বিমানের নিয়ন্ত্রণ নিয়ে তৈরি হয় চরম অনিশ্চয়তা। মুহূর্তের মধ্যে বিমানটি প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে আসে, যার ফলে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

৩০ সেপ্টে ২০২৬, ১১:৫৪ পিএম · 2 মিনিট
DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক নেটদুনিয়া
দেশ

DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখ...

বিপন্ন হরিণটির মরণপণ লড়াই নজর এড়ায়নি পাশের ঢালে বসে থাকা বানরদলটির। কোনো হিংসা বা দূরত্ব নয়, চোখের নিমেষে যেন এক অদ্ভুত সহযোগিতার মনোভাব জেগে ওঠে তাদের মধ্যে। বানরগুলি একে অপরের শরীর ও হাত শক্ত করে ধরে খাড়া নিকাশি নালার দেওয়াল ঘেঁষে একদম মানুষের কায়দায় নিচে ঝুঁকে পড়ে। প্রথম থাকা বানরটি প্রচণ্ড সাহসিকতার সঙ্গে নিজের হাত বাড়িয়ে দেয় নীচে থাকা হরিণটির দিকে। নর্দমার তোড়ে তলিয়ে যেতে থাকা হরিণটিও যেন আশার আলো দেখতে পায়,সে-ও প্রাণপণে নিজের সামনের দু’টি পা উঁচিয়ে বানরের দিকে বারিয়ে দেয়।

৩০ সেপ্টে ২০২৬, ১০:৩০ পিএম · 2 মিনিট
Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ
দেশ

Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ

মানাং জেলায় অবস্থিত হিমলুং হিমালের বেস ক্যাম্পে আছড়ে পড়ল বিশাল তুষারধস বা হিমানীসংপ্রপাত। মুহূর্তের মধ্যে প্রায় ১৪ থেকে ১৫ ফুট পুরু বরফের স্তরের নীচে চাপা পড়ে গোটা শিবির। এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনের দেহ উদ্ধার হয়েছে। তবে বরফের তলায় অন্তত ১২ জন সহযোগী কর্মী আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।

৩০ সেপ্টে ২০২৬, ০৯:২৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.