JAZZBAAT 24 BANGLA
২৪ নভে ২০২৬, ০৮:৪০ এএম
Breaking
Earthquake: ভোরের শান্তি ভেঙে হঠাৎ কম্পন! নেপালের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ, আতঙ্কে ঘর... Horoscope: ২৪ নভেম্বর মঙ্গলবার কেমন কাটবে ১২ রাশির দিন? কার জীবনে আসবে বাধা, জেনে নিন বিস্... Ritabrata Banerjee: ‘পশ্চিমবঙ্গ’ নাম মুছে ফেলা মানে ইতিহাসকে অস্বীকার করা, বিধানসভায় সরব ঋ... WhatsApp: অফিস বা শেয়ার্ড কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করছেন? বড়সড় সাইবার প্রতারণার... Kunal Ghosh: ‘আমার কাঁধে বন্দুক রেখেছিল দল’, তেরো বছর আগের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক কুণাল,... নিয়ন্ত্রণের বাইরে রক্তচাপ, জেলের ভিতরেই মৃত্যুঝুঁকি ইমরান খানের? Bangladesh: গ্রামীণ ব্যাঙ্কের শাখায় হামলা বন্ধের আর্জি ইউনুসের, এক মাসে পেট্রল বোমায় আক্রা... East Bengal: শেষ সুযোগ ঘরের মাঠে, আল হুসেইনের বিরুদ্ধে জিততেই হবে হাবাসের ইস্টবেঙ্গলকে Earthquake: ভোরের শান্তি ভেঙে হঠাৎ কম্পন! নেপালের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ, আতঙ্কে ঘর... Horoscope: ২৪ নভেম্বর মঙ্গলবার কেমন কাটবে ১২ রাশির দিন? কার জীবনে আসবে বাধা, জেনে নিন বিস্... Ritabrata Banerjee: ‘পশ্চিমবঙ্গ’ নাম মুছে ফেলা মানে ইতিহাসকে অস্বীকার করা, বিধানসভায় সরব ঋ... WhatsApp: অফিস বা শেয়ার্ড কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করছেন? বড়সড় সাইবার প্রতারণার... Kunal Ghosh: ‘আমার কাঁধে বন্দুক রেখেছিল দল’, তেরো বছর আগের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক কুণাল,... নিয়ন্ত্রণের বাইরে রক্তচাপ, জেলের ভিতরেই মৃত্যুঝুঁকি ইমরান খানের? Bangladesh: গ্রামীণ ব্যাঙ্কের শাখায় হামলা বন্ধের আর্জি ইউনুসের, এক মাসে পেট্রল বোমায় আক্রা... East Bengal: শেষ সুযোগ ঘরের মাঠে, আল হুসেইনের বিরুদ্ধে জিততেই হবে হাবাসের ইস্টবেঙ্গলকে

Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ্ডপ

Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ্ডপ
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

হাবিবুর রহমান, ঢাকা: আবহমান কাল ধরেই দুর্গাপুজো বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। পুজো উপলক্ষে পক্ষকাল ধরে উন্মাতাল হয়ে যায় বাঙালি হিন্দু সম্প্রদায়। সে আনন্দে ভাগ নেয় মুসলিম ধর্মাবল্মীরাও।  পরিবারের সদস্যদের নিয়ে ছুটে চলে এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে। বাংলাদেশে সরকারি ছুটি থাকে শেষ দিন, বিজয়া দশমীতে। কিন্তু এবার তারেক রহমানের সরকার ছুটি বাড়িয়ে করেছেন পাঁচদিন। মণ্ডপগুলোর জন্য চার কোটি থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে। দোকানপাট ও শপিংমলগুলো রাত থেকে ১০টা খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। 

আসন্ন শারদীয় দুর্গাপুজো উপলক্ষে দেশজুড়ে চলছে ব্যাপক তোড়জোড়। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান তথা নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুজোমণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিশেষ নজর রাখছে তারেক রহমানের সরকার। বুধবার সকালে উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী আধিকারীক (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম। সভায় উপজেলার বিভিন্ন পুজোমণ্ডপের সভাপতি-সম্পাদক, পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান, থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা আনসার আধিকারীক, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

সভায় আসন্ন দুর্গাপুজোয় নিরাপত্তা জোরদার, যানজট নিরসন, পুজোমণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পূজোমণ্ডপের আশপাশের সড়কে দোকানপাট বা মেলা বসানো যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। জরুরি পরিস্থিতিতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশপথ রাখার সিদ্ধান্ত হয়। টুঙ্গিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবার ৮৯টি মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। সিসি ক্যামেরার আওতায় রাখার পাশাপাশি মণ্ডপগুলোতে নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশপথের ব্যবস্থা করা হচ্ছে। 

সভায় পুজো উদযাপন কমিটির সভাপতি শুকদেব মণ্ডল ও সম্পাদক দুলাল চন্দ্র সিকদারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারীক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ২০২৬ সালে বাংলাদেশে শারদীয় দুর্গাপুজোর মণ্ডপ ও মন্দিরের সংখ্যা ৩৩,৮৫১টি। গত বছর (২০২৫ সালে) সারা দেশে পুজোমণ্ডপের সংখ্যা ছিল ৩৩ হাজার ৩৫৫টি। যা এ বছর প্রায় ৪৯৬টি বৃদ্ধি পেয়েছে। ঢাকা মহানগরে এ বছর প্রায় ২৫৯টি মণ্ডপে পুজো  উদযাপিত হবে। এবারের শারদীয় দুর্গাপুজোকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ‘অগ্নিপরীক্ষা’ হিসেবে দেখছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। ঢাকার প্রতিটি পুজোমণ্ডপে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের কথা জানিয়েছেন তিনি।

সারা দেশে প্রতিটি পুজোমণ্ডপে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব, আনসার, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হবে। মঙ্গলবার ডিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে দুর্গাপুজোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, দুর্গাপুজো চলাকালে পোশাক ও সাদা পোশাকে পুলিশের সদস্যদের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান এবং বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।সভায় পুজো উদযাপন পরিষদের নেতাদের নিজেদের মণ্ডপের নিরাপত্তায় সক্রিয় থাকার আহ্বান জানান ডিএমপি কমিশনার। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধও জানান তিনি।

449 Views 0 Likes 0 Comments

Related News

নিয়ন্ত্রণের বাইরে রক্তচাপ, জেলের ভিতরেই মৃত্যুঝুঁকি ইমরান খানের?
বিদেশ

নিয়ন্ত্রণের বাইরে রক্তচাপ, জেলের ভিতরেই মৃত্যুঝুঁকি ইমরান খানের?

নিউজ ডেস্ক: পাকিস্তানের জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করা হলে আগামী কয়েক দিনের মধ্যেই তাঁর হৃদযন্ত্রের স্থায়ী ক্ষতি হতে পারে। এমন...

২৩ নভে ২০২৬, ০৯:৪১ পিএম · 2 মিনিট
Bangladesh: গ্রামীণ ব্যাঙ্কের শাখায় হামলা বন্ধের আর্জি ইউনুসের, এক মাসে পেট্রল বোমায় আক্রান্ত প্রায় ১০০টি শাখা
বিদেশ

Bangladesh: গ্রামীণ ব্যাঙ্কের শাখায় হামলা বন্ধের আর্জি ইউনুসের, এক মাসে পেট্রল বোম...

গত বুধবার বাংলাদেশের দক্ষিণ-পূর্বের বন্দর শহর চট্টগ্রামে ইউনুসের পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পাঁচ দিন পর তাঁর এই বিবৃতি সামনে এল। ওই ঘটনায় আওয়ামী লীগের সমর্থকদের সন্দেহ করা হচ্ছে।

২৩ নভে ২০২৬, ০৯:৩৩ পিএম · 2 মিনিট
Iran: আমেরিকার কাছে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের
বিদেশ

Iran: আমেরিকার কাছে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

নিউজ ডেস্ক: আমেরিকার কাছে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করল ইরান। কয়েক দশক ধরে ওয়াশিংটনের বিভিন্ন পদক্ষেপের জেরে দেশের যে ক্ষতি হয়েছে, তার হিসাব ধরেই এই বিপুল অঙ্কের দাবি বলে জানিয়েছে তেহরানের বিচারবিভাগীয় কর্তৃপক্ষ। ইর...

২৩ নভে ২০২৬, ০৮:০৪ পিএম · 3 মিনিট
ফের এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াং
বিদেশ

ফের এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াং

 নিউ ইয়র্ক: নাটকীয় প্রত্যাবর্তন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদলে জেনসেন হুয়াংকে ফের সংস্থার প্রেসিডেন্ট ও সিইও পদে ফিরিয়ে আনল এনভিডিয়ার পরিচালন পর্ষদ। সোমবার সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর কি...

২৩ নভে ২০২৬, ০৭:৫২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.