JAZZBAAT 24 BANGLA
১৫ সেপ্টে ২০২৬, ০৭:৫২ পিএম
Breaking
২০ বছরের সুখ-দুঃখের সঙ্গী গণপতিকে নিয়ে অন্তরীক্ষে ভারতীয় মহাকাশচারী বাংলাদেশ থেকে ভারতে মাদক পাচারের অভিযোগ, বিজিবি-র হাতে আটক কিশোর মুখস্থবিদ্যার বদলে আধুনিক শিক্ষা,১৩ হাজারের বেশি স্কুলে ‘পিএম শ্রী’-র ছোঁয়া! নারকেল গাছ, বালিয়াড়ি, লাউঞ্জ চেয়া-গণেশ পুজোয় গোয়ার সৈকত ঘিরে উন্মাদনা পায়ে সাপের কামড় খেয়েও থামল না যুবক, কৌটো হাতে হাসপাতালে যেতেই... অন্য ধরনের বন্ধুত্ব, সাক্ষী থাকলো ফুটপাত শিশুকে বাসি চিকেন প্যাটিস খাওয়ানোর অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে ‘টিম ইন্ডিয়া যে নকভির হাত থেকে ট্রফি নেবে না, তা আগে থেকেই জানতেন ‘ : BCCI-সচিব ২০ বছরের সুখ-দুঃখের সঙ্গী গণপতিকে নিয়ে অন্তরীক্ষে ভারতীয় মহাকাশচারী বাংলাদেশ থেকে ভারতে মাদক পাচারের অভিযোগ, বিজিবি-র হাতে আটক কিশোর মুখস্থবিদ্যার বদলে আধুনিক শিক্ষা,১৩ হাজারের বেশি স্কুলে ‘পিএম শ্রী’-র ছোঁয়া! নারকেল গাছ, বালিয়াড়ি, লাউঞ্জ চেয়া-গণেশ পুজোয় গোয়ার সৈকত ঘিরে উন্মাদনা পায়ে সাপের কামড় খেয়েও থামল না যুবক, কৌটো হাতে হাসপাতালে যেতেই... অন্য ধরনের বন্ধুত্ব, সাক্ষী থাকলো ফুটপাত শিশুকে বাসি চিকেন প্যাটিস খাওয়ানোর অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে ‘টিম ইন্ডিয়া যে নকভির হাত থেকে ট্রফি নেবে না, তা আগে থেকেই জানতেন ‘ : BCCI-সচিব

বাংলাদেশ থেকে ভারতে মাদক পাচারের অভিযোগ, বিজিবি-র হাতে আটক কিশোর

বাংলাদেশ থেকে ভারতে মাদক পাচারের অভিযোগ, বিজিবি-র হাতে আটক কিশোর
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে ভারতে নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগ। এক বাংলাদেশি কিশোরকে আটক করেছে BGB (Border Guard Bangladesh)। ঘটনাটি ঘটেছে মেঘালয় সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তে। ঘটনাকে কেন্দ্রে ব্যাপ চাঞ্চল্য ছড়িয়েছে। প্রকাশ্যে এসেছে ঘটনার সেই মুহুর্ত।

বিজিপি সূত্রে খবর, সীমান্ত এলাকায় তল্লাশি চলাকালীন ওই কিশোরে দেখা যায়। সন্দেহজনক গতিবিধি নজরে আসার পর ওই কিশোরকে আটক করা হয়। তারপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে নিষিদ্ধ মাদকজাতীয় সামগ্রী উদ্ধার হয়েছে বলেও দাবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে ওই সামগ্রী নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল কিশোরটি। কিন্তু, ভেস্তে যায় সমস্ত পরিকল্পনা।

দেখুন: https://x.com/souradeepSingho/status/2099497982374940942

উদ্ধার হওয়া সামগ্রী পরীক্ষা করে দেখার পাশাপাশি এর সঙ্গে কোনও পাচারচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকি, নিষিদ্ধ মাদক সামগ্রী কাকে দেওয়ার উদ্দেশে ভারতে যাচ্ছিল কিশোর? তা নিয়েও উঠছে প্রশ্ন। আটক কিশোরের কাছ থেকে আরও তথ্য জানার চেষ্টা করছেন BGB আধিকারিকরা। পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

সম্প্রতি, অনুপ্রবেশের অভিযোগে উত্তপ্ত হয়েছিল ভারত-বাংলাদেশ সীমান্ত।  বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে ভারতের উত্তর দিনাজপুরে ঢোকার চেষ্টার সময় বিএসএফের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশের এক যুবক। প্রায় ৪০ ঘণ্টা পর তাঁর মরদেহ বাংলাদেশে ফেরত দেওয়া হয়েছে। বাংলাদেশের বিজিবির বক্তব্য অনুযায়ী, চান্দেরহাট বিওপির ৩৩৩ নম্বর মেইন পিলারের কাছে চার বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন। তাঁদের নেতৃত্বে ছিলেন আইয়ুব আলী। সেই সময় ভারতের ৬৩ চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল তাঁদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলিতে আসাদুল হক, মোস্তাকিম এবং উদা রায় নামে তিন জন আহত হন।

এরপর আহতদের উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩৮ বছরের আসাদুলের মৃত্যু হয়। বাকি দু'জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এরই মধ্যে ফের বাংলাদেশ থেকে ভারতে মাদক পাচারে এবং অনুপ্রবেশের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। হাতেনাতে মাদক সামগ্রী সহ আটক করা হয়েছে। কিন্তু একের পর এক অনুপ্রবেশের ঘটনায় ফের প্রশ্ন উঠছে সীমান্তে বেআইনি ভাবে বাংলাদেশি নাগরিকদের ভারতে ঢোকার চেষ্টা কেন বারবার হচ্ছে ? এর পিছনে দায় কার? তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি উদ্ধার হওয়া মাদকের ফরেন্সিক পরীক্ষা এবং অন্যান্য প্রমাণও তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

5 Views 0 Likes 0 Comments

Related News

২০ বছরের সুখ-দুঃখের সঙ্গী গণপতিকে নিয়ে অন্তরীক্ষে ভারতীয় মহাকাশচারী
দেশ

২০ বছরের সুখ-দুঃখের সঙ্গী গণপতিকে নিয়ে অন্তরীক্ষে ভারতীয় মহাকাশচারী

নিউজ ডেস্ক: তাঁকে বলা হয়, প্রথম পূজ্য। পিতা মহাদেবের বরে বাকি সব দেবদেবীর আগে পুজো পান তিনি। এ বার সেই বিঘ্নহর্তা গণেশই ভাসছেন মহাশূন্যে। তবে এর নেপথ্যে অলৌকিক কোনও ব্যাপার নেই। বরং রয়েছে আধুনিক বিজ্ঞানের ক্যারিশমা। ভা...

১৫ সেপ্টে ২০২৬, ০৭:১৩ পিএম · 2 মিনিট
মুখস্থবিদ্যার বদলে আধুনিক শিক্ষা,১৩ হাজারের বেশি স্কুলে ‘পিএম শ্রী’-র ছোঁয়া!
দেশ

মুখস্থবিদ্যার বদলে আধুনিক শিক্ষা,১৩ হাজারের বেশি স্কুলে ‘পিএম শ্রী’-র ছোঁয়া!

নিউজ ডেস্ক: শ্রেণিকক্ষের ভোলবদল, শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের লক্ষ্যে দ্রুত এগোচ্ছে ‘পিএম শ্রী’। দেশের স্কুলশিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশ ঘটাতে এক সুদূরপ্রসারী পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের প্র...

১৫ সেপ্টে ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট
নারকেল গাছ, বালিয়াড়ি, লাউঞ্জ চেয়া-গণেশ পুজোয় গোয়ার সৈকত ঘিরে উন্মাদনা
দেশ

নারকেল গাছ, বালিয়াড়ি, লাউঞ্জ চেয়া-গণেশ পুজোয় গোয়ার সৈকত ঘিরে উন্মাদনা

গোয়া, নিউজ ডেস্ক: গণেশ চতুর্থীর আবহে তামিলনাড়ুর ভেলোরে এক অনন্য চমক হাজির করল কোসাপেট এলাকার স্থানীয় যুবসমাজ। চিরাচরিত রূপের বাইরে বেরিয়ে সেখানে গড়ে তোলা হয়েছে সম্পূর্ণ গোয়ার সমুদ্রসৈকতের ধাঁচে একটি থিম মণ্ডপ। প্রত...

১৫ সেপ্টে ২০২৬, ০৬:৩৮ পিএম · 1 মিনিট
অন্য ধরনের বন্ধুত্ব, সাক্ষী থাকলো ফুটপাত
দেশ

অন্য ধরনের বন্ধুত্ব, সাক্ষী থাকলো ফুটপাত

নিউজ ডেস্ক: ওরা অবলা জীব। তবে মানুষের সব থেকে বিশ্বস্ত বন্ধু। আর মানুষকে ওরা ভালোবাসে নিজের প্রাণ দিয়েও। হ্যাঁ,কুকুরের কথাই বলা হচ্ছে। কুকুর আর মানুষের বন্ধুত্ব আজকের নয়। এ বহু যুগ আগে থেকেই হয়ে এসেছে। এমনকি মহাভারতেও...

১৫ সেপ্টে ২০২৬, ০৬:১০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.