JAZZBAAT 24 BANGLA
৩১ অক্টো ২০২৬, ০৫:৩২ এএম
Breaking
OpenAI‌ : চ্যাট জিপিটিকে ভরসা করেই খোয়াতে হল জীবন, OpenAI-র বিরুদ্ধে মামলা! Red Sky : আকাশজুড়ে লাল-কমলা আভা, ‘স্ট্রেঞ্জার থিংস’-এর উল্টো জগতের সঙ্গে তুলনা! ‘সাহস থাকলে ভোটে লড়ুন, আবার হারাব’, মমতা ফের নিশানা শুভেন্দুর Cyber Crime : ডিজিটাল অ্যারেস্টে সর্বস্বান্ত গ্রাহক, এবার ব্যাংকের দায়বদ্ধতা নিয়ে কড়া স... Sukumar Ray: শব্দের জাদুতে আজও অমর, কল্পনার রাজ্যে চিরকালীন! ১৩৯’তম জন্মবর্ষে সুকুমার রায় লাইভ টিভি অনুষ্ঠানে সঞ্চালকের ড্রোনে লাথি, উড়ে গিয়ে মডেলের মুখে আঘাত! ভাইরাল ভিডিয়ো ভুটানের হিমবাহ হ্রদে জলবিস্ফোরণ! উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা, নিরাপদ আশ্রয়ে ৬ হাজারের বেশি মা... বিমানযাত্রীদের পকেটে বাড়তি চাপ! ভাড়া বাড়াতে চলেছে ইন্ডিগো? OpenAI‌ : চ্যাট জিপিটিকে ভরসা করেই খোয়াতে হল জীবন, OpenAI-র বিরুদ্ধে মামলা! Red Sky : আকাশজুড়ে লাল-কমলা আভা, ‘স্ট্রেঞ্জার থিংস’-এর উল্টো জগতের সঙ্গে তুলনা! ‘সাহস থাকলে ভোটে লড়ুন, আবার হারাব’, মমতা ফের নিশানা শুভেন্দুর Cyber Crime : ডিজিটাল অ্যারেস্টে সর্বস্বান্ত গ্রাহক, এবার ব্যাংকের দায়বদ্ধতা নিয়ে কড়া স... Sukumar Ray: শব্দের জাদুতে আজও অমর, কল্পনার রাজ্যে চিরকালীন! ১৩৯’তম জন্মবর্ষে সুকুমার রায় লাইভ টিভি অনুষ্ঠানে সঞ্চালকের ড্রোনে লাথি, উড়ে গিয়ে মডেলের মুখে আঘাত! ভাইরাল ভিডিয়ো ভুটানের হিমবাহ হ্রদে জলবিস্ফোরণ! উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা, নিরাপদ আশ্রয়ে ৬ হাজারের বেশি মা... বিমানযাত্রীদের পকেটে বাড়তি চাপ! ভাড়া বাড়াতে চলেছে ইন্ডিগো?

অন্য ধরনের বন্ধুত্ব, সাক্ষী থাকলো ফুটপাত

অন্য ধরনের বন্ধুত্ব, সাক্ষী থাকলো ফুটপাত
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ওরা অবলা জীব। তবে মানুষের সব থেকে বিশ্বস্ত বন্ধু। আর মানুষকে ওরা ভালোবাসে নিজের প্রাণ দিয়েও। হ্যাঁ,কুকুরের কথাই বলা হচ্ছে। কুকুর আর মানুষের বন্ধুত্ব আজকের নয়। এ বহু যুগ আগে থেকেই হয়ে এসেছে। এমনকি মহাভারতেও এর উল্লেখ পাওয়া গেছে। আর সেই কুকুর এবং মানুষের বন্ধুত্বের আরেক নিদর্শন দেখা গেল সাম্প্রতিক সময় একটি ভাইরাল ভিডিওতে। যেখানে দেখা গেছে  ফুটপাতে,একটি  কুকুর ছানাকে একটি কিশোরী আদর করছে।

সূত্র: https://x.com/rajini198022409/status/2099759950184812551

ঘটনাটি নেটিজেনদের মন ছুঁয়ে নিয়েছে। এর কারণ হিসেবে উঠে আসছে আরেকটি ঘটনা। ভিডিওটিতে দেখলে বোঝা যায় কিশোরীটি নিম্নবিত্ত পরিবারের। যেখানে হাড়ভাঙ্গা খাটুনির পর সামান্য কিছু অর্থই পাওয়া যায়। কিন্তু এই আর্থিক বৈষম্য হৃদয়বান মানুষ হতে বাধা সৃষ্টি করে না। কিশোরীটি আদর এবং যত্নে ওই কুকুর ছানাটিকে রেখেছে। এতে এটাই মনে হয় যে, স্নেহ কখনো কোন বাধা মানে না।

ভিডিওটিতে দেখা যাচ্ছে লাইট পোস্টে কাপড় দিয়ে দোলনা তৈরি করেছে ওই কিশোরী। ওই দোলনার মধ্যে কুকুরছানাটি খেলা করছে। নিচে ওই কিশোরীটিরই সম্পর্কিত কেউ কাগজ কুড়াতে ব্যস্ত। অন্যদিকে কিশোরীটি কুকুরছানাটির সঙ্গে খেলা করছে। আবার কখনো কখনো তাকে আদর করছে। কুকুরছানাটি এই আদর উপভোগ করছে। এবং সেও ওই আদর, একই ভাবে কিশোরীটিকে ফিরিয়ে দিচ্ছে।

কিশোরী এবং ওই কুকুর ছানাটির কান্ড দেখে এগিয়ে আসছেন পথচারীরা। তারা দু'এক মুহূর্ত তাকিয়ে দেখছেন এই 'আদর-পর্ব'। একটি তরুণীকে দেখা যায় এগিয়ে এসে কিশোরীদের সঙ্গে হাত মেলাতে। এর পর তরুণীটি কুকুর ছানাটিকে আদর করেন। ওই ভিডিওটিতে আরো দেখা যায় কিশোরীটি নেচে নেচে ওই কুকুরের সঙ্গে খেলা করছে। আসলে বন্ধুত্ব বয়স মানে না।

35 Views 0 Likes 0 Comments

Related News

Red Sky : আকাশজুড়ে লাল-কমলা আভা, ‘স্ট্রেঞ্জার থিংস’-এর উল্টো জগতের সঙ্গে তুলনা!
দেশ

Red Sky : আকাশজুড়ে লাল-কমলা আভা, ‘স্ট্রেঞ্জার থিংস’-এর উল্টো জগতের সঙ্গে তুলনা!

কখনও কালো মেঘে ঢেকে যায় আকাশ, কখনও আবার অদ্ভুত আলোয় বদলে যায় চারপাশের পরিবেশ। সম্প্রতি, এমনই এক দৃশ্য দেখে কার্যত চোখ কপালে উঠেছে নেটিজেনদের। আকাশের দিকে তাকালে মনে হচ্ছে যেন পৃথিবী নয়, অন্য কোনও গ্রহের ছবি।

৩০ অক্টো ২০২৬, ১০:১৩ পিএম · 2 মিনিট
Cyber Crime : ডিজিটাল অ্যারেস্টে সর্বস্বান্ত গ্রাহক, এবার ব্যাংকের দায়বদ্ধতা নিয়ে কড়া সুপ্রিম কোর্ট
দেশ

Cyber Crime : ডিজিটাল অ্যারেস্টে সর্বস্বান্ত গ্রাহক, এবার ব্যাংকের দায়বদ্ধতা নিয়...

দেশজুড়ে এমন প্রতারণার বাড়বাড়ন্তে এবার ব্যাংক গুলির দায়বদ্ধতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।

৩০ অক্টো ২০২৬, ০৭:৫৪ পিএম · 2 মিনিট
বিমানযাত্রীদের পকেটে বাড়তি চাপ! ভাড়া বাড়াতে চলেছে ইন্ডিগো?
দেশ

বিমানযাত্রীদের পকেটে বাড়তি চাপ! ভাড়া বাড়াতে চলেছে ইন্ডিগো?

নিউজ ডেস্ক: বিমানযাত্রার খরচ আরও বাড়তে পারে ভারতে। জ্বালানি তেলের ক্রমবর্ধমান দামের জেরে বাড়তি আর্থিক চাপের মুখে দেশের অন্যতম বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো। সেই চাপ সামাল দিতে বিমান ভাড়াও বাড়ানোর পথে হাঁটতে পারে সংস্থ...

৩০ অক্টো ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট
ফুল তুলতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের ! ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা ও ছেলের
দেশ

ফুল তুলতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের ! ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা ও ছেলের

পুজোর ফুল তুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা গ্রেটার নয়ডায়। ২৩ তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হল বাবা ও ১১ বছরের ছেলের। ছেলেকে বাঁচাতে গিয়েই প্রাণ হারালেন বাবা। শুক্রবার ভোরের এই ঘটনায় শোকের ছায়া আবাসনে।

৩০ অক্টো ২০২৬, ০৪:৩৪ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.