JAZZBAAT 24 BANGLA
১৫ সেপ্টে ২০২৬, ০৭:৫২ পিএম
Breaking
২০ বছরের সুখ-দুঃখের সঙ্গী গণপতিকে নিয়ে অন্তরীক্ষে ভারতীয় মহাকাশচারী বাংলাদেশ থেকে ভারতে মাদক পাচারের অভিযোগ, বিজিবি-র হাতে আটক কিশোর মুখস্থবিদ্যার বদলে আধুনিক শিক্ষা,১৩ হাজারের বেশি স্কুলে ‘পিএম শ্রী’-র ছোঁয়া! নারকেল গাছ, বালিয়াড়ি, লাউঞ্জ চেয়া-গণেশ পুজোয় গোয়ার সৈকত ঘিরে উন্মাদনা পায়ে সাপের কামড় খেয়েও থামল না যুবক, কৌটো হাতে হাসপাতালে যেতেই... অন্য ধরনের বন্ধুত্ব, সাক্ষী থাকলো ফুটপাত শিশুকে বাসি চিকেন প্যাটিস খাওয়ানোর অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে ‘টিম ইন্ডিয়া যে নকভির হাত থেকে ট্রফি নেবে না, তা আগে থেকেই জানতেন ‘ : BCCI-সচিব ২০ বছরের সুখ-দুঃখের সঙ্গী গণপতিকে নিয়ে অন্তরীক্ষে ভারতীয় মহাকাশচারী বাংলাদেশ থেকে ভারতে মাদক পাচারের অভিযোগ, বিজিবি-র হাতে আটক কিশোর মুখস্থবিদ্যার বদলে আধুনিক শিক্ষা,১৩ হাজারের বেশি স্কুলে ‘পিএম শ্রী’-র ছোঁয়া! নারকেল গাছ, বালিয়াড়ি, লাউঞ্জ চেয়া-গণেশ পুজোয় গোয়ার সৈকত ঘিরে উন্মাদনা পায়ে সাপের কামড় খেয়েও থামল না যুবক, কৌটো হাতে হাসপাতালে যেতেই... অন্য ধরনের বন্ধুত্ব, সাক্ষী থাকলো ফুটপাত শিশুকে বাসি চিকেন প্যাটিস খাওয়ানোর অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে ‘টিম ইন্ডিয়া যে নকভির হাত থেকে ট্রফি নেবে না, তা আগে থেকেই জানতেন ‘ : BCCI-সচিব

‘টিম ইন্ডিয়া যে নকভির হাত থেকে ট্রফি নেবে না, তা আগে থেকেই জানতেন ‘ : BCCI-সচিব

‘টিম ইন্ডিয়া যে নকভির হাত থেকে ট্রফি নেবে না, তা আগে থেকেই জানতেন ‘ :  BCCI-সচিব
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে মহসিন নকভি । সদ্য শেষ হয়েছে মহিলা এশিয়া কাপ । সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল । তবে চ্যাম্পিয়ন হয়ে দেখা যায় ট্রফি না নিয়েই মাঠ ছাড়েন হরমনপ্রীত কৌর , স্মৃতি মান্ধনা, রিচা ঘোষ । তারা প্রতিবাদ হিসেবে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে অসীস্বকার করেন।

যদিও টিম ইন্ডিয়ার এই প্রতিবাদ নতুন নয়, গত বছর এশিয়া কাপ জিতে মহসিন নকভির কাছ থেকে ট্রফি। আর সূত্রের খবর ঠিক গত বছরের যে পুনরাবৃত্তি হতে চলেছে তা নাকি আগের থেকেই জানতেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি। তাঁকে নাকি আগে থেকেই জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা । যা নিয়ে মুখ খুললেন BCCI-সচিব সচিব দেবজিৎ শইকিয়া।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ড সচিব বলেন,” মহসিন আগে থেকেই সব জানতেন । যে এমন কিছু হতে চলেছে । ভারতের অবস্থান শোনার পরেও তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন।  মহসিন নকভির হাত থেকে আমরা ট্রফি নিতে চাইনি। আমরা এর বদলে তাঁকে জোড়া বিকল্প দিয়েছিলাম। 

মহসিনকে বিসিসিআই প্রস্তাব দিয়েছিল, তাঁর বদলে এশীয় ক্রিকেট কাউন্সিলের সহ-সভাপতি খালিদ আল জারুনির কাছ থেকে ভারতীয় দল ট্রফি নেবে। আর তা নাহলে যে দল চ্যাম্পিয়ন হবে সেই দলের বোর্ডের কোনও কর্তা ট্রফি তুলে দেবে। কিন্তু নকভি কোন প্রস্তাবে রাজি হননি । দুটো প্রস্তাবই খারিজ করে দেন। নিজের সিদ্ধান্তে অনড় থাকেন তিনি। তাই আমরা ট্রফি নিইনি।”

ভারতীয় দলের ট্রফি না নেওয়ার প্রসঙ্গে শইকিয়া বলেন,” দেশের মানুষের কথা মাথায় রেখে, তাঁদের সম্মান করে আমরা মহসিনের কাছ থেকে ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দেশের একটা বড় অংশের মানুষ চান না, আমরা এই নির্দিষ্ট দেশের বিরুদ্ধে খেলি। তারপরেও আমরা খেলেছি। কিন্তু আমরা ঠিক করে নিয়েছিলাম, এই দেশের কারও হাত থেকে আমরা ট্রফি নেব না।”

ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের প্রভাব  এশিয়া কাপের মাঠেও পরে। ২০২৫ সালের পুরুষদের এশিয়া কাপেও ভারত নকভির হাত থেকে ট্রফি নেয়নি। ম্যাচ জয়ের পর দেখা যায় নকভির হাত থেকে ট্রফি না নিয়ে মাঠ ছাড়েন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। পহেলগাহ ঘটনার পর দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয়। সেই আবহে ভারতীয় দল ট্রফি নিতে অস্বীকার করে। পরে নকভি ট্রফি নিয়ে চলে যান।

এখনও টিম ইন্ডিয়া সেই ট্রফি হাতে পায়নি। সেই ঘটনা নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল। এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হয়। মহিলা এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হরমনপ্রীত কৌরের ভারতীয় দল। কিন্তু নকভির হাত থেকে ট্রফি নেননি ক্রিকেটাররা। ফলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানই কার্যত ভেস্তে যায়। ভারতীয় দল ট্রফি ও পদক থেকে বঞ্চিত হন।

52 Views 0 Likes 0 Comments

Related News

ফিরতে পারেন ঋষভ পন্থ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের দল নিয়ে শুরু জল্পনা
ময়দান

ফিরতে পারেন ঋষভ পন্থ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের দল নিয়ে শুরু জল্পনা

স্পোর্টস ডেস্ক: বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের দল নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে অজিত আগরকারের নেতৃত্বাধীন কমিটি। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৩টি একদিনের ম্যাচ এবং ৫টি টি-টোয়েন্টি খেলবে টিম ইন্ডিয়া। তার আ...

১৫ সেপ্টে ২০২৬, ০৫:০৩ পিএম · 2 মিনিট
অনিশ্চয়তার কালো মেঘ চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে, ভারতে কি দল পাঠাবে পাক সরকার?
ময়দান

অনিশ্চয়তার কালো মেঘ চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে, ভারতে কি দল পাঠাবে পাক সরকার?

পাকিস্তানের নামী সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, ওয়ানি বলেছেন, "পাকিস্তান দলের সফর সরকারের অনুমোদনের উপর নির্ভর করছে।

১৫ সেপ্টে ২০২৬, ০১:৪৮ পিএম · 2 মিনিট
শেষ হল ৮,৭৩৬ দিনের আধিপত্য, সেরা দশে নেই জকোভিচ
ময়দান

শেষ হল ৮,৭৩৬ দিনের আধিপত্য, সেরা দশে নেই জকোভিচ

স্পোর্টস ডেস্ক: টেনিস কোর্টে শুরু পালাবদলের দিন। ৮,৭৩৬ দিন, অর্থাৎ প্রায় ২৪ বছর মাস পর প্রথম বার এটিপি-র সেরা দশে নেই ‘বিগ থ্রি’-র কেউই। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে মারিয়ানো নাভোনের কাছে হারের জেরে সদ্য প্রকাশিত এটিপি র‌্য...

১৫ সেপ্টে ২০২৬, ১২:৫৮ পিএম · 2 মিনিট
বৈভব বাদ পড়ায় চূড়ান্ত ক্ষিপ্ত দেশের প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী
ময়দান

বৈভব বাদ পড়ায় চূড়ান্ত ক্ষিপ্ত দেশের প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী

স্পোর্টস ডেস্ক: বৈভব সূর্যবংশী কেন বাদ? আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে কেন তাঁর জায়গায় খেলানো হল সঞ্জু স্যামসনকে? এই প্রশ্নই তুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। দিল্লিতে সিরিজের প্রথম ম...

১৫ সেপ্টে ২০২৬, ১২:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.