JAZZBAAT 24 BANGLA
১৫ সেপ্টে ২০২৬, ০৭:৫২ পিএম
Breaking
২০ বছরের সুখ-দুঃখের সঙ্গী গণপতিকে নিয়ে অন্তরীক্ষে ভারতীয় মহাকাশচারী বাংলাদেশ থেকে ভারতে মাদক পাচারের অভিযোগ, বিজিবি-র হাতে আটক কিশোর মুখস্থবিদ্যার বদলে আধুনিক শিক্ষা,১৩ হাজারের বেশি স্কুলে ‘পিএম শ্রী’-র ছোঁয়া! নারকেল গাছ, বালিয়াড়ি, লাউঞ্জ চেয়া-গণেশ পুজোয় গোয়ার সৈকত ঘিরে উন্মাদনা পায়ে সাপের কামড় খেয়েও থামল না যুবক, কৌটো হাতে হাসপাতালে যেতেই... অন্য ধরনের বন্ধুত্ব, সাক্ষী থাকলো ফুটপাত শিশুকে বাসি চিকেন প্যাটিস খাওয়ানোর অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে ‘টিম ইন্ডিয়া যে নকভির হাত থেকে ট্রফি নেবে না, তা আগে থেকেই জানতেন ‘ : BCCI-সচিব ২০ বছরের সুখ-দুঃখের সঙ্গী গণপতিকে নিয়ে অন্তরীক্ষে ভারতীয় মহাকাশচারী বাংলাদেশ থেকে ভারতে মাদক পাচারের অভিযোগ, বিজিবি-র হাতে আটক কিশোর মুখস্থবিদ্যার বদলে আধুনিক শিক্ষা,১৩ হাজারের বেশি স্কুলে ‘পিএম শ্রী’-র ছোঁয়া! নারকেল গাছ, বালিয়াড়ি, লাউঞ্জ চেয়া-গণেশ পুজোয় গোয়ার সৈকত ঘিরে উন্মাদনা পায়ে সাপের কামড় খেয়েও থামল না যুবক, কৌটো হাতে হাসপাতালে যেতেই... অন্য ধরনের বন্ধুত্ব, সাক্ষী থাকলো ফুটপাত শিশুকে বাসি চিকেন প্যাটিস খাওয়ানোর অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে ‘টিম ইন্ডিয়া যে নকভির হাত থেকে ট্রফি নেবে না, তা আগে থেকেই জানতেন ‘ : BCCI-সচিব

পায়ে সাপের কামড় খেয়েও থামল না যুবক, কৌটো হাতে হাসপাতালে যেতেই...

পায়ে সাপের কামড় খেয়েও থামল না যুবক, কৌটো হাতে হাসপাতালে যেতেই...
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: অদ্ভুদ ঘটনা! সাপের নাম শুনলেই ভয়ে যেখানে গা শিউরে ওঠে, সেখানে কামড় খেয়ে জ্যান্ত সাপ নিয়ে হাজির হাসপাতালে হাজির হলেন যুবক। এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনায়।

হাতে প্লাস্টিকের কৌটো, আর তার ভিতরে জীবন্ত চন্দ্রবোড়া। এমন দৃশ্য দেখে রাতের হাসপাতালে রীতিমতো শোরগোল শুরু যায়। চিকিৎসকরা প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও, প্লাস্টিকের কৌটো খুলতেই দেখা যায় তার ভেতরে জীবন্ত একটি বিষধর সাপ। যা দেখে রীতিমতো আতঙ্কিত হন চিকিৎসক থেকে নার্স থেকে রোগীর আত্মীয় সকলেই। তড়িঘড়ি খবর দেওয়া হয় বনদফতরে। পরে জানা যায়, ওই জীবন্ত চন্দ্রবোড়ার কামড়েই আক্রান্ত হয়েছেন ওই যুবক। কিন্তু সাপের কামড় খেয়েও ওই যুবক দিব্যি বেঁচে গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জীবনতলা থানার নারায়ণপুর পঞ্চায়েতের বনমালিপুর গ্রামের বাসিন্দা আরাবুল সর্দার রাতে ঘুটিয়ারিশরিফ থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাতের অন্ধকারে আচমকা তাঁর ডান পায়ে কামড় দেয় একটি চন্দ্রবোড়া। আর তাতে চিৎকার করে ওঠেন আরাবুল। তাঁর সঙ্গে থাকা বন্ধু সরিয়ত আলি লস্কর টর্চ জ্বালিয়ে দেখেন, একটি চন্দ্রবোড়া দ্রুত সেখান থেকে পালিয়ে যাচ্ছে। এরপরই সাপটিকে লক্ষ্য করে ঢিল ছোড়েন সরিয়ত। ঢিলের আঘাতে সাপটি জখম হলে সেটিকে ধরে একটি প্লাস্টিকের কৌটোর মধ্যে ভরে ফেলেন। আক্রান্ত আরাবুল এবং জীবন্ত বিষধর সাপটিকে সঙ্গে নিয়েই তাঁরা দ্রুত পৌঁছে যান ঘুটিয়ারিশরিফ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকরা প্রথমে বুঝতে না পারলেও পরে জানতে পারনে, আরাবুল সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। দেরি না করে শুরু হয় চিকিৎসা। তাঁকে দেওয়া হয় সাপে কামড়ের প্রতিষেধক এভিএস-এর ১০টি ভায়াল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে। এরপর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরাবুল। চিকিৎসকদের মতে, সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে পৌঁছনো অত্যন্ত জরুরি। তবে সাপ ধরতে গিয়ে ফের বিপদের মুখে পড়ার আশঙ্কা থাকে। তাই সাপকে ধরার চেষ্টা না করে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়াই নিরাপদ। পরবর্তীতে ঘটনাস্থলে বনদফতরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

8 Views 0 Likes 0 Comments

Related News

শিশুকে বাসি চিকেন প্যাটিস খাওয়ানোর অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে
রাজ্য

শিশুকে বাসি চিকেন প্যাটিস খাওয়ানোর অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে

দুর্গাপুর, নিউজ ডেস্ক: সাড়ে তিন বছরের শিশুকে বাসি-পচা খাবার দেওয়ার অভিযোগ। ঘটানেকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের বেনাচিতি বাজারের স্টিল মার্কেটে। জানা গিয়েছে, একটি ব্র্যান্ডেড কেক ও প্যাটিসের দোকান থেকে শিশু...

১৫ সেপ্টে ২০২৬, ০৬:০৪ পিএম · 2 মিনিট
ভাঙড়ে রাজনৈতিক সংঘাত, ISF কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
রাজ্য

ভাঙড়ে রাজনৈতিক সংঘাত, ISF কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিউজ ডেস্ক: রাজ্যে পালাপদলের পর থেকে একের পর এক রাজনৈতিক সংঘাত লেগেই রয়েছে। হঠাৎ করেই বদলে গেল এলাকার পরিস্থিতি। প্রথমে শুধু উত্তেজনা। তারপর পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকে। খবর ছড়িয়ে পড়তে স্থানীয়দের মধ্যে শুরু হয় চা...

১৫ সেপ্টে ২০২৬, ০৫:৩০ পিএম · 2 মিনিট
তারাপীঠে বদলাল দর্শনের নিয়ম, কবে ফিরবেন দেবী?
রাজ্য

তারাপীঠে বদলাল দর্শনের নিয়ম, কবে ফিরবেন দেবী?

বীরভূম: সংস্কারের কাজ শুরু হয়েছে বীরভূমের বিখ্যাত শক্তিপীঠ তারাপীঠ মন্দিরে। আর সেই কারণেই সাময়িকভাবে মূল গর্ভগৃহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে মা তারার বিগ্রহ। তবে ভক্তদের জন্য স্বস্তির খবর, মায়ের পুজো বা দর্শন কোনওটাই বন্ধ হচ্...

১৫ সেপ্টে ২০২৬, ০৪:০৫ পিএম · 2 মিনিট
মমতার বাড়িতে CJP সদস্য আব্দুল হাফিজ! ইন্দাস-কাণ্ডে নতুন রাজনৈতিক মোড়
রাজ্য

মমতার বাড়িতে CJP সদস্য আব্দুল হাফিজ! ইন্দাস-কাণ্ডে নতুন রাজনৈতিক মোড়

নিউজ ডেস্ক: বাঁকুড়ার ইন্দাসের করিশুণ্ডায় CJP সদস্য শেখ আব্দুল হাফিজের বাবা শেখ মহম্মদ মাফিকের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই নতুন মোড়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কলকাতায় তাঁর...

১৫ সেপ্টে ২০২৬, ০৩:৪৬ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.