JAZZBAAT 24 BANGLA
১৫ সেপ্টে ২০২৬, ০৭:৫২ পিএম
Breaking
২০ বছরের সুখ-দুঃখের সঙ্গী গণপতিকে নিয়ে অন্তরীক্ষে ভারতীয় মহাকাশচারী বাংলাদেশ থেকে ভারতে মাদক পাচারের অভিযোগ, বিজিবি-র হাতে আটক কিশোর মুখস্থবিদ্যার বদলে আধুনিক শিক্ষা,১৩ হাজারের বেশি স্কুলে ‘পিএম শ্রী’-র ছোঁয়া! নারকেল গাছ, বালিয়াড়ি, লাউঞ্জ চেয়া-গণেশ পুজোয় গোয়ার সৈকত ঘিরে উন্মাদনা পায়ে সাপের কামড় খেয়েও থামল না যুবক, কৌটো হাতে হাসপাতালে যেতেই... অন্য ধরনের বন্ধুত্ব, সাক্ষী থাকলো ফুটপাত শিশুকে বাসি চিকেন প্যাটিস খাওয়ানোর অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে ‘টিম ইন্ডিয়া যে নকভির হাত থেকে ট্রফি নেবে না, তা আগে থেকেই জানতেন ‘ : BCCI-সচিব ২০ বছরের সুখ-দুঃখের সঙ্গী গণপতিকে নিয়ে অন্তরীক্ষে ভারতীয় মহাকাশচারী বাংলাদেশ থেকে ভারতে মাদক পাচারের অভিযোগ, বিজিবি-র হাতে আটক কিশোর মুখস্থবিদ্যার বদলে আধুনিক শিক্ষা,১৩ হাজারের বেশি স্কুলে ‘পিএম শ্রী’-র ছোঁয়া! নারকেল গাছ, বালিয়াড়ি, লাউঞ্জ চেয়া-গণেশ পুজোয় গোয়ার সৈকত ঘিরে উন্মাদনা পায়ে সাপের কামড় খেয়েও থামল না যুবক, কৌটো হাতে হাসপাতালে যেতেই... অন্য ধরনের বন্ধুত্ব, সাক্ষী থাকলো ফুটপাত শিশুকে বাসি চিকেন প্যাটিস খাওয়ানোর অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে ‘টিম ইন্ডিয়া যে নকভির হাত থেকে ট্রফি নেবে না, তা আগে থেকেই জানতেন ‘ : BCCI-সচিব

২০ বছরের সুখ-দুঃখের সঙ্গী গণপতিকে নিয়ে অন্তরীক্ষে ভারতীয় মহাকাশচারী

২০ বছরের সুখ-দুঃখের সঙ্গী গণপতিকে নিয়ে অন্তরীক্ষে ভারতীয় মহাকাশচারী
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: তাঁকে বলা হয়, প্রথম পূজ্য। পিতা মহাদেবের বরে বাকি সব দেবদেবীর আগে পুজো পান তিনি। এ বার সেই বিঘ্নহর্তা গণেশই ভাসছেন মহাশূন্যে। তবে এর নেপথ্যে অলৌকিক কোনও ব্যাপার নেই। বরং রয়েছে আধুনিক বিজ্ঞানের ক্যারিশমা। ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার হাত ধরেই অন্তরীক্ষে পৌঁছে গিয়েছেন লম্বোদর।

গণেশ চতুর্থীর আবহে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে শুভাংশুর শেয়ার করা একটি ভিডিয়ো ঘিরেই এখন তুমুল আগ্রহ সমাজ মাধ্যমে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, মহাকাশ স্টেশনের ভিতরে একটি লকেট পরে ভেসে বেড়াচ্ছেন শুভাংশু। এরই সঙ্গে ছোট্ট একটি গণেশমূর্তিও ভাসছে তাঁর সঙ্গে মহাকাশের মাধ্যাকর্ষণহীন পরিবেশে। দৃশ্যটি দেখে মনে হতেই পারে, সমস্ত বিপদ-আপদ থেকে রক্ষা করতেই যেন মহাশূন্যে শুভাংশু সঙ্গী হয়েছেন বিঘ্নহন্তা।

ভিডিয়োয় নিজের গণেশভক্তির কথাও জানিয়েছেন শুভাংশু। তিনি জানিয়েছেন, গণেশ তাঁর কাছে কেবল আরাধ্য দেবতা নন। তাঁর দীর্ঘ সফরের সঙ্গীও। গত প্রায় ২০ বছর ধরে সুখ-দুঃখ, সাফল্য-ব্যর্থতা—সব সময়ই মঙ্গলমূর্তিকে নিজের পাশে অনুভব করেছেন তিনি। সেই টানেই পৃথিবী থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার সময়ও গণেশকে সঙ্গে নিয়েছেন ভারতীয় মহাকাশচারী। মহাকাশযাত্রার মতো কঠিন ও ঝুঁকিপূর্ণ অভিযানে প্রযুক্তি এবং বিজ্ঞানের পাশাপাশি নিজের বিশ্বাসকেও সঙ্গী করে নিয়েছেন শুভ্রাংশু।

দেখুন: https://x.com/udaykumarroy/status/2099782764426125500?s=20

গণেশ চতুর্থী উপলক্ষ্যে এই বিশেষ ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সেখানে মহাকাশ স্টেশনের মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে শুভাংশুর সঙ্গে গণেশমূর্তির উপস্থিতির দৃশ্যই নজর কেড়েছে সবচেয়ে বেশি। পৃথিবীতে যখন ঘরে ঘরে গণপতির আরাধনা চলছে, তখন মহাশূন্যেও একই ভাবে প্রার্থনার আবহ তৈরি করেছেন ভারতের মহাকাশচারী। বিজ্ঞান ও বিশ্বাসের এমন মেলবন্ধনই ভিডিয়োটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মহাকাশের নির্জন পরিবেশে ভেসে থাকা ছোট্ট গণেশমূর্তির দৃশ্য তাই দ্রুত ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখা ভারতের প্রথম মহাকাশচারী হিসেবে শুভাংশুর যাত্রা এমনিতেই দেশের মহাকাশ ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। তার সঙ্গে এই ব্যক্তিগত বিশ্বাসের মুহূর্ত যোগ হওয়ায় ঘটনাটি পেয়েছে অন্য মাত্রা। একদিকে আধুনিক বিজ্ঞানের বিস্ময়। অন্যদিকে দীর্ঘ দিনের আরাধ্য দেবতার প্রতি ব্যক্তিগত আস্থা। দুইয়ের মেলবন্ধনই ধরা পড়েছে কয়েক মুহূর্তের ভিডিয়োয়। গণেশ চতুর্থীর উৎসবের মধ্যেই মহাশূন্য থেকে আসা সেই ছবি যেন আরও এক বার মনে করিয়ে দিল, পৃথিবীর সীমানা পেরিয়েও মানুষের বিশ্বাস ও আবেগ তার সঙ্গী হয়েই থাকে।

12 Views 0 Likes 0 Comments

Related News

বাংলাদেশ থেকে ভারতে মাদক পাচারের অভিযোগ, বিজিবি-র হাতে আটক কিশোর
দেশ

বাংলাদেশ থেকে ভারতে মাদক পাচারের অভিযোগ, বিজিবি-র হাতে আটক কিশোর

নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে ভারতে নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগ। এক বাংলাদেশি কিশোরকে আটক করেছে BGB (Border Guard Bangladesh)। ঘটনাটি ঘটেছে মেঘালয় সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তে। ঘটনাকে কেন্দ্রে ব্যাপ চাঞ্চল্য ছড়িয়েছে। প্রক...

১৫ সেপ্টে ২০২৬, ০৭:০৮ পিএম · 2 মিনিট
মুখস্থবিদ্যার বদলে আধুনিক শিক্ষা,১৩ হাজারের বেশি স্কুলে ‘পিএম শ্রী’-র ছোঁয়া!
দেশ

মুখস্থবিদ্যার বদলে আধুনিক শিক্ষা,১৩ হাজারের বেশি স্কুলে ‘পিএম শ্রী’-র ছোঁয়া!

নিউজ ডেস্ক: শ্রেণিকক্ষের ভোলবদল, শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের লক্ষ্যে দ্রুত এগোচ্ছে ‘পিএম শ্রী’। দেশের স্কুলশিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশ ঘটাতে এক সুদূরপ্রসারী পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের প্র...

১৫ সেপ্টে ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট
নারকেল গাছ, বালিয়াড়ি, লাউঞ্জ চেয়া-গণেশ পুজোয় গোয়ার সৈকত ঘিরে উন্মাদনা
দেশ

নারকেল গাছ, বালিয়াড়ি, লাউঞ্জ চেয়া-গণেশ পুজোয় গোয়ার সৈকত ঘিরে উন্মাদনা

গোয়া, নিউজ ডেস্ক: গণেশ চতুর্থীর আবহে তামিলনাড়ুর ভেলোরে এক অনন্য চমক হাজির করল কোসাপেট এলাকার স্থানীয় যুবসমাজ। চিরাচরিত রূপের বাইরে বেরিয়ে সেখানে গড়ে তোলা হয়েছে সম্পূর্ণ গোয়ার সমুদ্রসৈকতের ধাঁচে একটি থিম মণ্ডপ। প্রত...

১৫ সেপ্টে ২০২৬, ০৬:৩৮ পিএম · 1 মিনিট
অন্য ধরনের বন্ধুত্ব, সাক্ষী থাকলো ফুটপাত
দেশ

অন্য ধরনের বন্ধুত্ব, সাক্ষী থাকলো ফুটপাত

নিউজ ডেস্ক: ওরা অবলা জীব। তবে মানুষের সব থেকে বিশ্বস্ত বন্ধু। আর মানুষকে ওরা ভালোবাসে নিজের প্রাণ দিয়েও। হ্যাঁ,কুকুরের কথাই বলা হচ্ছে। কুকুর আর মানুষের বন্ধুত্ব আজকের নয়। এ বহু যুগ আগে থেকেই হয়ে এসেছে। এমনকি মহাভারতেও...

১৫ সেপ্টে ২০২৬, ০৬:১০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.