JAZZBAAT 24 BANGLA
০৯ নভে ২০২৬, ০৪:১৩ পিএম
Breaking
Shourya Ambure: অস্ত্রোপচারের পরেই যুব অলিম্পিকে পদক, ইতিহাস গড়লেন ভারতের শৌর্যা প্যারিসে আলকারাজের দাপট, চেন্নাইয়ে দূষণের ধাক্কায় থমকাল টেনিস Anuj Shrivatri: আনন্দের দীপাবলিতে ভারতের দাবায় শতকের মাইলফলক, ১০০তম গ্র্যান্ডমাস্টার অনুজ Suvendu Adhikari: দিঘার মঞ্চ থেকে বিগত সরকারকে তোপ শুভেন্দুর India vs New Zealand: চোটের ধাক্কায় বিধ্বস্ত নিউ জিল্যান্ড, শেষ দুই ম্যাচে নেই ফার্গুসন, ট... India vs New Zealand: টেস্টের প্রস্তুতিতে তিন পেসারকে রেখে দিতে পারে ভারত, ওয়েলিংটনে বিশেষ... French Football: আনচেলত্তির লিলে জয়ের ধারায়, পিএসজির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে David Warner: খোয়াজার দাবিতে সিলমোহর ওয়ার্নারের, কাঠগড়ায় তদন্ত Shourya Ambure: অস্ত্রোপচারের পরেই যুব অলিম্পিকে পদক, ইতিহাস গড়লেন ভারতের শৌর্যা প্যারিসে আলকারাজের দাপট, চেন্নাইয়ে দূষণের ধাক্কায় থমকাল টেনিস Anuj Shrivatri: আনন্দের দীপাবলিতে ভারতের দাবায় শতকের মাইলফলক, ১০০তম গ্র্যান্ডমাস্টার অনুজ Suvendu Adhikari: দিঘার মঞ্চ থেকে বিগত সরকারকে তোপ শুভেন্দুর India vs New Zealand: চোটের ধাক্কায় বিধ্বস্ত নিউ জিল্যান্ড, শেষ দুই ম্যাচে নেই ফার্গুসন, ট... India vs New Zealand: টেস্টের প্রস্তুতিতে তিন পেসারকে রেখে দিতে পারে ভারত, ওয়েলিংটনে বিশেষ... French Football: আনচেলত্তির লিলে জয়ের ধারায়, পিএসজির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে David Warner: খোয়াজার দাবিতে সিলমোহর ওয়ার্নারের, কাঠগড়ায় তদন্ত

জুলাই-২৪ হত্যাকাণ্ড; ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডসহ ৬১ জনের বিভিন্ন সাজা

জুলাই-২৪ হত্যাকাণ্ড;  ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডসহ ৬১ জনের বিভিন্ন সাজা

বাংলাদেশে চব্বিশের জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলায় দুটি ট্রাইব্যুনাল থেকে এখন পর্যন্ত ছয় মামলায় ৬১ জনকে দণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা। তবে দণ্ডিত ৪১ আসামিই পলাতক। বর্তমানে সাক্ষ্যগ্রহণ ও অভিযোগ গঠন পর্যায়ে রয়েছে আরও ২৩টি মামলা। এসব মামলায় শত শত আসামির বিচার চলছে। 

একই সঙ্গে ৩৭টি অভিযোগ তদন্ত সংস্থার তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে পর্যাপ্ত প্রমাণ মিললে এসব অভিযোগেও আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে প্রসিকিউশন বলছে, ৫৯০টি অভিযোগ গ্রহণের পর যাচাই-বাছাই করে ১০৯টি তদন্তের জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে যেগুলোর তদন্ত শেষ হয়েছে সেগুলোর বিচার চলছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামি লিগ সরকারের পতনের মধ্য দিয়ে শেষ হওয়া জুলাই অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছিলেন। সেসময়ের মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০২৪ সালের ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। 

পরে গত বছরের ৮ মে ট্রাইব্যুনাল-২ গঠন করা হয়। শুধু জুলাই অভ্যুত্থানের সময়ের ঘটনার বিচারই নয়, ট্রাইব্যুনালে বিগত আওয়ামি লিগ সরকারের সময় গুম-খুনের অপরাধেরও বিচার হচ্ছে। তথ্য অনুসারে, এখন পর্যন্ত ছয়টি মামলার রায়ে ৬১ জন বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়েছেন। এর মধ্যে ট্রাইব্যুনাল-১ তিন মামলার রায়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ১৫ জনকে দণ্ড দিয়েছেন। এই তিন মামলায় পলাতক আসামি ১০ জন। 

অন্যদিকে তিন মামলার রায়ে ৪৬ জনকে সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল-২। এর মধ্যে পলাতক রয়েছেন ৩২ আসামি। দুই ট্রাইব্যুনাল মিলিয়ে পলাতক আসামি ৪২ জন হলেও ডিএমপির সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান একাই দুই মামলায় দণ্ডিত হয়েছেন। পলাতকদের মধ্যে রয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তা, আওয়ামি লিগ, যুবলিগ, ছাত্রলিগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। এ বিষয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘যে ছয়টি মামলার বিচার ইতিমধ্যে হয়েছে, আমি যোগদানের আগে তিনটি এবং আমি যোগদানের পরে তিনটি—এই ছয়টি বিচারকার্য শেষ হয়েছে। 

’চিফ প্রসিকিউটর বলেন, ‘যাত্রাবাড়ীতে অত্যন্ত নৃশংসভাবে তাইম হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল, সেটারও যুক্তিতর্কের শুনানি কয়েকদিনের মধ্যে শুরু হবে। আরও কয়েকটি মামলা কিন্তু বিচারকার্যের প্রায় শেষ পর্যায়ে।   তিনি আর বলেন, ‘এই জুলাই
মামলাগুলো খুব দ্রুততার সঙ্গে আমরা ইনভেস্টিগেশন শেষ করে সম্ভাব্য আগামী এক বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি। পাশাপাশি সারা দেশে ক্রসফায়ারের যে তিন হাজারের অধিক ঘটনা ঘটেছে, সে মামলাগুলোর অনেকগুলোর ইনভেস্টিগেশন রিপোর্ট হয়েছে।’ 

ছয় মামলায় প্রথম রায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেওয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড। ঢাকার চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় করা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ মামলার আরও পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় করা মামলায় তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন ও একজনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যা ও লাশ পোড়ানোর মামলায় ৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 

এ মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে রাজসাক্ষী হওয়ায় আবজালুর রহমানকে ক্ষমা করে দেওয়া হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় রায়ে। এছাড়া কুষ্টিয়ায় হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও প্রাক্তন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

45 Views 0 Likes 0 Comments

Related News

Sheikh Hasina: এবার দিল্লির দূতাবাসে নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার
বিদেশ

Sheikh Hasina: এবার দিল্লির দূতাবাসে নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার

নয়াদিল্লি: ভারত থেকে বাংলাদেশে ফেরার কথা আগেই ঘোষণা করেছিলেন। এ বার সেই লক্ষ্যে আরও এক ধাপ এগোলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে বাংলাদেশের দূতাবা...

০৯ নভে ২০২৬, ০১:২৮ পিএম · 4 মিনিট
Donald Trump: ভোটে ধাক্কার পর সুর নরম ট্রাম্পের! ‘অভিবাসন নীতি একটু বেশিই কঠোর’
বিদেশ

Donald Trump: ভোটে ধাক্কার পর সুর নরম ট্রাম্পের! ‘অভিবাসন নীতি একটু বেশিই কঠোর’

ওয়াশিংটন: মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খাওয়ার পর কি নিজের নীতির পুনর্বিবেচনায় রাজি ডোনাল্ড ট্রাম্প? অভিবাসন নীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্য অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। অবৈধ অভিবাসীদের ধরপাকড় ও দেশ থে...

০৯ নভে ২০২৬, ১১:০৪ এএম · 5 মিনিট
Krakow Shooting: ক্রাকভে বন্দুকবাজের হামলায় আতঙ্ক, ‘গুলি থেকে বাঁচতে প্রাণপণে দৌড়েছি’
বিদেশ

Krakow Shooting: ক্রাকভে বন্দুকবাজের হামলায় আতঙ্ক, ‘গুলি থেকে বাঁচতে প্রাণপণে দৌড়...

নিউজ ডেস্ক: পোল্যান্ডের ক্রাকভে বন্দুকবাজের হামলায় ছ’জনের মৃত্যু এবং ১৫ জন আহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমেছে। শনিবার বিকেলে শহরের প্রধান পর্যটনকেন্দ্র মেন স্কোয়ারে এলোপাথাড়ি গুলি চালায় ২৪ বছরের এক যুবক। কট্টর দক্ষিণপন্থ...

০৮ নভে ২০২৬, ০৭:৪১ পিএম · 2 মিনিট
US Iran Conflict: ইরানের স্থলপথে পণ্য সরবরাহ বন্ধ করতে বিশেষ বাহিনী গড়ছে আমেরিকা
বিদেশ

US Iran Conflict: ইরানের স্থলপথে পণ্য সরবরাহ বন্ধ করতে বিশেষ বাহিনী গড়ছে আমেরিকা

নিউজ ডেস্ক: ইরানের উপর চাপ বাড়াতে এ বার স্থলপথেও অবরোধের পরিকল্পনা আমেরিকার। অস্ত্র, নিষিদ্ধ সামগ্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য যাতে স্থলসীমান্ত দিয়ে ইরানে পৌঁছতে না পারে, তার জন্য বিশেষ টাস্ক ফোর্স গড়ার কথা ঘোষণা ...

০৮ নভে ২০২৬, ০৭:৩৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.