JAZZBAAT 24 BANGLA
১২ অক্টো ২০২৬, ১১:২১ পিএম
Breaking
সমাজমাধ্যমে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য, সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষার বার্তা SCBA-র দিল্লিতে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হার্ভার্ডের ১০০ প্রাক্তনী, পাল্টা মোদীকে নিশানা CJP-র KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের নিশানায়... বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মুদ্রাসহ ট... Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের দশভুজা নন, মহাদেবের কোলে দুর্গা! ২১৮ বছরের পুরনো ইছাপুরের মণ্ডল বাড়ি পুজো Durgapuja: মঞ্চেই জমিদারবাড়ির দুর্গাপুজো, নরকঙ্কালের রহস্যে জমজমাট আসানসোলের নাট্যমঞ্চ Raiganj Court : ১৯৯৬-এর মামলা, ১০ বছরের জেল অভিযুক্তের সমাজমাধ্যমে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য, সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষার বার্তা SCBA-র দিল্লিতে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হার্ভার্ডের ১০০ প্রাক্তনী, পাল্টা মোদীকে নিশানা CJP-র KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের নিশানায়... বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মুদ্রাসহ ট... Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের দশভুজা নন, মহাদেবের কোলে দুর্গা! ২১৮ বছরের পুরনো ইছাপুরের মণ্ডল বাড়ি পুজো Durgapuja: মঞ্চেই জমিদারবাড়ির দুর্গাপুজো, নরকঙ্কালের রহস্যে জমজমাট আসানসোলের নাট্যমঞ্চ Raiganj Court : ১৯৯৬-এর মামলা, ১০ বছরের জেল অভিযুক্তের

বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মুদ্রাসহ টাকা গনণা শুরু

বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মুদ্রাসহ টাকা গনণা শুরু
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশের কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রুপা ও বৈদেশিক মুদ্রার শ্রেণিবিন্যাস, ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ ৬ বছর পর সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রম শুরু হয়।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে দানবাক্সে পাওয়া স্বর্ণালংকার, রুপা ও বিভিন্ন দেশের মুদ্রা পৃথকভাবে শ্রেণিবিন্যাস করা হচ্ছে। পরে এসব সামগ্রীর ওজন নির্ধারণ ও গণনার মাধ্যমে সঠিক পরিমাণ হিসাব করা হবে। মূল্যবান এসব সামগ্রীর সঠিক হিসাব সংরক্ষণ ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

জানা যায়, গত ২৭ জুন দীর্ঘ ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। সেদিন দানবাক্সগুলো থেকে রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। বিপুল পরিমাণ নগদ অর্থ গণনার জন্য প্রশাসনের তত্ত্বাবধানে ৫৯০ সদস্যের একটি দল অংশ নেয়। ধাপে ধাপে নগদ অর্থ গণনার পাশাপাশি দানবাক্সে পাওয়া বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার, রুপা ও অন্যান্য মূল্যবান সামগ্রীও পৃথক করা হয়। নগদ অর্থ গণনার কাজ শেষ হলেও স্বর্ণালংকার, রুপা ও বৈদেশিক মুদ্রার সঠিক পরিমাণ নির্ধারণের জন্য পৃথকভাবে শ্রেণিবিন্যাস, ওজন পরিমাপ ও গণনার প্রয়োজন হয়। এরই ধারাবাহিকতায় সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এসব মূল্যবান সামগ্রীর হিসাব নির্ধারণের কাজ শুরু হয়েছে। গণনা শেষে এসব সামগ্রীর মোট পরিমাণ ও আর্থিক মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ দান-অনুদান পাওয়ার কারণে দেশজুড়ে পরিচিতি পেয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ এ মসজিদে আসেন। তাঁদের অনেকে নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালংকার, রুপা ও বিভিন্ন দেশের মুদ্রা দান করেন। ধর্মীয় বিশ্বাস ও মানত পূরণের প্রত্যাশায় নানা বয়সী মানুষ এ মসজিদে দান করেন। রোগমুক্তি, সন্তান লাভ, উচ্চশিক্ষা ও পারিবারিক কল্যাণসহ বিভিন্ন উদ্দেশ্যে অনেকে মানত করেন। স্থানীয়ভাবে প্রচলিত জনশ্রুতি ও মানুষের ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে মসজিদটিতে দীর্ঘদিন ধরে দান-অনুদানের প্রবাহ অব্যাহত রয়েছে। নির্দিষ্ট সময় পরপর দানবাক্স খোলা হলে বিপুল পরিমাণ নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী পাওয়া যায়। এ কারণে পাগলা মসজিদের দানবাক্স খোলার খবর দেশজুড়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। এবার দানবাক্সে পাওয়া স্বর্ণালংকার, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শুরু হওয়ায় মসজিদটির দানের পরিমাণ নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

20 Views 0 Likes 0 Comments

Related News

Antarctica Expedition: ক্যানসার ধরা পড়তেই সঞ্চয়ের সব টাকা খরচ করে ছুটলেন অ্যান্টার্কটিকায়!
বিদেশ

Antarctica Expedition: ক্যানসার ধরা পড়তেই সঞ্চয়ের সব টাকা খরচ করে ছুটলেন অ্যান্টা...

বিশেষ প্রতিবেদন: ক্যানসারের খবর শুনে জীবন থমকে গিয়েছিল তাঁর। চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ৬৭ বছরের চিনা মহিলা ওয়াং ইং ঠিক করলেন, চিকিৎসার আগে পূরণ করবেন বহু দিনের এক স্বপ্ন। জীবনের সঞ্চয় খরচ করে পাড...

১২ অক্টো ২০২৬, ০৫:৫৫ পিএম · 5 মিনিট
Asim Munir: সৌদি আরবকে সাহায্য করতে গিয়ে বড় বিপদে আসিম মুনির
বিদেশ

Asim Munir: সৌদি আরবকে সাহায্য করতে গিয়ে বড় বিপদে আসিম মুনির

নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ার ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনা। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার জেরে চরম নিরাপত্তা সংকটের মুখে সৌদি আরব। আর এই পরিস্থিতিতে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনা ঘিরে আলোচনায় প...

১২ অক্টো ২০২৬, ০৪:৪৮ পিএম · 2 মিনিট
Strait of Hormuz: হরমুজে পরপর দুই জাহাজে হামলা! নিখোঁজ ২ ভারতীয় নাবিক, কড়া বার্তা দিল্লির
বিদেশ

Strait of Hormuz: হরমুজে পরপর দুই জাহাজে হামলা! নিখোঁজ ২ ভারতীয় নাবিক, কড়া বার্তা...

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই হরমুজ় প্রণালীর কাছে পরপর দু’টি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ ঘিরে উদ্বেগ বাড়ল। দুই জাহাজেই ছিলেন ভারতীয় নাবিকেরা। এই ঘটনায় অন্তত দু’জন ভারতীয় নাবিকের খোঁজ মিলছে না...

১২ অক্টো ২০২৬, ১১:৫৯ এএম · 2 মিনিট
Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬
বিদেশ

Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬

নিউজ ডেস্ক: জীবিকার তাগিদে অনিশ্চিত সমুদ্রযাত্রাই কাল হলো শতাধিক মানুষের। জিবুতি থেকে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের উদ্দেশে পাড়ি দিতে গিয়ে লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবির শিকার হয়েছেন আফ্রিকান অভিবাসীরা। আন্তর্জাতিক অভিবাসন সং...

১১ অক্টো ২০২৬, ০৯:২৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.