JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ০৪:২৪ এএম
Breaking
পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা

পড়াশোনা নিয়ে বকুনি, অভিমানে রাজস্থান! এক মাস পর উদ্ধার বর্ধমানের দুই কিশোরী

পড়াশোনা নিয়ে বকুনি, অভিমানে রাজস্থান! এক মাস পর উদ্ধার বর্ধমানের দুই কিশোরী

পড়াশোনা নিয়ে বাবা-মায়ের বকুনি। তার জেরেই অভিমান করে স্কুলে যাওয়ার পথে বাড়ি থেকে বেরিয়ে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিল বর্ধমানের দুই কিশোরী। প্রায় এক মাস পর রাজস্থান থেকে তাদের উদ্ধার করল বর্ধমান জিআরপি। রবিবার দুই কিশোরীকে বর্ধমানে ফিরিয়ে আনা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেমারির সুলতানপুর এলাকার বাসিন্দা ওই দুই কিশোরী বর্ধমানের রামাশিস হিন্দি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। গত ১ জুলাই স্কুলে যাওয়ার জন্য তারা মেমারি থেকে ট্রেনে উঠেছিল। ওই দিন আরও তিন ছাত্রী তাদের সঙ্গে ছিল। তিন জন স্কুলে পৌঁছলেও ওই দুই কিশোরী স্কুলে যায়নি। বর্ধমান স্টেশনে তাদের শেষবার দেখা যায়।

বেশ কয়েক দিন ধরে মেয়েদের খোঁজ না মেলায় পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, বর্ধমান স্টেশনের শৌচালয়ে গিয়ে দুই কিশোরী স্কুলের পোশাক বদলে সাধারণ পোশাক পরে নেয়। এরপর তারা ফের ট্রেনে চেপে মেমারির দিকে চলে যায়।

তাদের কাছে থাকা রুপোর গয়না বিক্রি করে একটি পুরনো মোবাইল ফোন কেনে তারা। এরপর ট্রেনে প্রথমে বিহারে এবং সেখান থেকে রাজস্থানে পৌঁছয়। সেখানে কাজ করার উদ্দেশ্যে একটি জায়গা ভাড়া নেয়। পুলিশ জানতে পেরেছে, এক যুবক তাদের রাজস্থানে পৌঁছনোর ক্ষেত্রে সাহায্য করেছিল। বর্তমানে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত চালিয়ে গত শুক্রবার রাজস্থানের ফুলবাগ এলাকা থেকে দুই কিশোরীর সন্ধান পায় পুলিশ। জানা যায়, একটি কারখানার গোডাউন ভাড়া নিয়ে তারা সেখানে থাকছিল। উদ্ধার হওয়ার পর জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বাড়িতে বাবা-মায়ের বকুনি খেয়েই তারা বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল।

তবে দুই কিশোরী কোনও পাচারচক্রের খপ্পরে পড়েছিল কি না, নাকি শুধুই অভিমানের কারণে বাড়ি ছেড়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, নিখোঁজ দুই কিশোরীর সন্ধান চেয়ে সম্প্রতি সমাজমাধ্যমে আবেদন জানিয়েছিলেন মেমারির বিজেপি বিধায়ক মানব গুহ। উদ্ধারের খবর পেয়ে রবিবার তিনিও বর্ধমানে আসেন। তাঁর দাবি, প্রাথমিকভাবে প্রেম বা অপহরণের কোনও ঘটনা বলে মনে হচ্ছে না। দুই কিশোরী সমাজমাধ্যমে বেশি সময় কাটাত এবং পড়াশোনা নিয়ে বাবা-মায়ের সঙ্গে বকাবকি হয়েছিল বলেই তারা বাড়ি ছেড়েছিল বলে মনে করা হচ্ছে।

21 Views 0 Likes 0 Comments

Related News

পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক
রাজ্য

পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক

বুদ্ধদেব পাত্র, পুরুলিয়া: শাড়ির আড়ালে লুকিয়ে ছিল বেআইনিভাবে ভারতে প্রবেশের ছক। কিন্তু শেষ রক্ষা হলো না। এক যুবকের শাড়ি পরে সন্দেহজনক গতিবিধির সূত্র ধরে পুরুলিয়া জেলা পুলিশের তৎপরতায় জালে ধরা পড়ল চার বাংলাদেশি নাগরিক। অ...

১৮ সেপ্টে ২০২৬, ১২:১৮ এএম · 2 মিনিট
বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ
রাজ্য

বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বারাকপুরবাসীর জন্য বড় সুখবর। এবার স্টপেজ বাড়ল বীরভূমগামী মা তারা এক্সপ্রেসের। শিয়ালদহ থেকে রামপুরহাট পর্যন্ত চলাচলকারী এই এক্সপ্রেস ট্রেন এবার থেকে বারাকপুর স্টেশনেও দা...

১৮ সেপ্টে ২০২৬, ১২:১৫ এএম · 2 মিনিট
৮ বছর পর চার্জশিট, ১০ জনের বিরুদ্ধে SIT-এর নথি
রাজ্য

৮ বছর পর চার্জশিট, ১০ জনের বিরুদ্ধে SIT-এর নথি

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: এক রাতের ঘটনা অথচ তার রেশ কাটেনি বছরের পর বছর। সময় এগিয়েছে, বদলেছে রাজনৈতিক পরিস্থিতি, কিন্তু একটি প্রশ্ন যেন একই জায়গায় থমকে ছিল। সেই পুরনো ঘটনার তদন্তে এবার সামনে এল নতুন অধ্যায়। এতদিন...

১৭ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
শিয়ালের কামড়ে মৃত্যু, পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরি রাজ্যের
রাজ্য

শিয়ালের কামড়ে মৃত্যু, পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরি রাজ্যের

নিউজ ডেস্ক: পুরুলিয়ার জঙ্গল লাগোয়া এলাকায় শিয়ালের আনাগোনা নতুন নয়। রঘুনাথপুর-সাঁওতালডিহি থেকে বাঘমুণ্ডি-ঝালদা, বিভিন্ন এলাকায় মাঝেমধ্যেই শিয়াল দেখা যায়। তবে গত এক বছরে শিয়ালের উপদ্রব নিয়ে আতঙ্ক বেশি করে বেড়েছে...

১৭ সেপ্টে ২০২৬, ০৮:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.