JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১২:০২ পিএম
Breaking
মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

জুড়তে চলেছে ব্যারাকপুর ও হুগলি শিল্পাঞ্চল, বিধানসভায় সেতু নির্মাণের প্রস্তাব

জুড়তে চলেছে ব্যারাকপুর ও হুগলি শিল্পাঞ্চল, বিধানসভায় সেতু নির্মাণের প্রস্তাব

গঙ্গার দুই পারের দুই বড় শিল্পাঞ্চল—উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর এবং হুগলি জেলাকে সরাসরি সড়কপথে যুক্ত করতে একটি নতুন সেতুর দীর্ঘদিনের দাবি এবার বিধানসভার অধিবেশনে আনুষ্ঠানিকভাবে উত্থাপিত হলো। বিষয়টি নিয়ে পরিষদীয় কক্ষে সরব হন বিধায়ক কৌস্তভ বাগচী। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মহলের একাংশের মতে, এই সেতু নির্মিত হলে দুই জেলার অর্থনৈতিক ও সামাজিক চিত্রে এক আমূল বদল আসতে পারে।

​বর্তমানে গঙ্গার উত্তর দিকে কল্যাণী ও বাঁশবেড়িয়ার সংযোগকারী দ্বিতীয় ঈশ্বর গুপ্ত সেতু এবং দক্ষিণ দিকে দক্ষিণেশ্বর ও বালির সংযোগকারী বিবেকানন্দ ও নিবেদিতা সেতু রয়েছে। তবে এই দুই প্রান্তের মাঝের এক বিস্তীর্ণ অংশে গঙ্গার ওপর কোনো সড়ক সেতু না থাকায় পরিবহন ব্যবস্থায় বড় ধরনের শূন্যতা রয়ে গেছে। যদিও নৈহাটি ও ব্যান্ডেলের মধ্যে ঐতিহ্যবাহী জুবিলি ব্রিজ অবস্থিত, তবে সেটি সম্পূর্ণভাবে রেল চলাচলের জন্য ব্যবহৃত হয়; সাধারণ বা পণ্যবাহী সড়ক পরিবহনে তা কোনো কাজে আসে না।

​ফলে প্রতিদিন হাজার হাজার মানুষ ও ভারী পণ্যবাহী গাড়িকে গঙ্গার এক পার থেকে অন্য পারে যেতে দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় যেমন অতিরিক্ত নষ্ট হচ্ছে, তেমনই পরিবহন খরচও এক ধাক্কায় অনেক বেড়ে যাচ্ছে। সরাসরি সংযোগ না থাকার ফলে দুই পারের শিল্পতালুকগুলোর স্বাভাবিক গতি ও বাণিজ্যিক আদান-প্রদান ব্যাহত হচ্ছে।

​বিধানসভায় এই প্রস্তাব ওঠার পর নতুন করে আশার আলো দেখছেন দুই পাড়ের মানুষ। বিধানসভাতে এই প্রসঙ্গে জোরাল দাবি তোলে ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী। নতুন সড়ক সেতুটি তৈরি হলে ব্যারাকপুর ও হুগলির শিল্প এলাকার দূরত্ব ও যাতায়াতের সময় অনেকাংশে কমে যাবে। এতে শুধুমাত্র পণ্য পরিবহনই দ্রুত হবে না, বরং সামগ্রিক শিল্পোন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রেও এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

13 Views 0 Likes 0 Comments

Related News

পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন
মহানগর

পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে চলছে খাদ্য সুরক্ষা অভিযান। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করতে পথে নেমেছে প্রশাসন। এই পরিস্থিতিতে নম্বর দেওয়া হল খাদ্য-দফতরের তরফে। পুজোয় খারাপ খাবার বিক্রি করলেই এব...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩৩ পিএম · 2 মিনিট
'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের
মহানগর

'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'এখনও প্রতীক নিয়ে কোনও চূড়ান্ত নেওয়া হয়নি।' আসল তৃণমূল প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলে, 'আমাদের কোনও যায় আসেনা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায় কী বললো।

১২ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
তারাতলা কাণ্ডে ধৃত পুরকর্মী, তুমুল বিক্ষোভ কলকাতা পুরসভার ‘বিল্ডিং’ দফতরে
মহানগর

তারাতলা কাণ্ডে ধৃত পুরকর্মী, তুমুল বিক্ষোভ কলকাতা পুরসভার ‘বিল্ডিং’ দফতরে

পুর-ইঞ্জিনিয়ারদের দাবি, তারাতলার নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় আমিনুর কোনও ভাবেই যুক্ত নন। অবিলম্বে তাঁকে ছাড়া না হলে পুর-ইঞ্জিনিয়াররা বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন।

১২ সেপ্টে ২০২৬, ০৫:১৯ পিএম · 2 মিনিট
গণেশপুজোর মঞ্চে বামেদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু
মহানগর

গণেশপুজোর মঞ্চে বামেদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

গণেশপুজোর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মানুষের মধ্যে কোনও বিভাজন তৈরি করা উচিত নয়। বাঙালি, হিন্দিভাষী, গুজরাটি, মারোয়াড়ি—ভাষা বা সম্প্রদায়ের পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে একসঙ্গে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।

১২ সেপ্টে ২০২৬, ০২:৩৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.