JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:০৩ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

বারাকপুর থেকে বাবুঘাটে ওয়াটার ট্যাক্সি, পুজোর আগেই রাস্তায় নামবে ৫০০ নতুন বাস

বারাকপুর থেকে বাবুঘাটে ওয়াটার ট্যাক্সি, পুজোর আগেই রাস্তায় নামবে ৫০০ নতুন বাস

কলকাতা: রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করতে একাধিক বড় উদ্যোগের কথা ঘোষণা করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। গঙ্গাবক্ষে ওয়াটার ট্যাক্সি চালুর পরিকল্পনার পাশাপাশি দুর্গাপুজোর আগেই ৫০০ নতুন সরকারি বাস রাস্তায় নামানোর কথাও জানালেন তিনি। শুক্রবার উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার গোলঘর পার্কে উলটো রথ উপলক্ষে খুঁটিপুজোয় যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেন মন্ত্রী।

তিনি জানান, সড়কপথে ক্রমবর্ধমান যানজট কমাতে এবং যাত্রীদের দ্রুত ও আরামদায়ক যাতায়াতের সুবিধা দিতে গঙ্গাবক্ষে জলপথকে আরও কার্যকরভাবে ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। প্রথম পর্যায়ে বারাকপুর থেকে বাবুঘাট এবং বাবুঘাট থেকে মেটিয়াবুরুজ পর্যন্ত ওয়াটার ট্যাক্সি পরিষেবা চালুর ভাবনা রয়েছে। ভবিষ্যতে গঙ্গার তীরবর্তী আরও একাধিক এলাকার সঙ্গে এই পরিষেবার সংযোগ স্থাপন করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

পরিবহনমন্ত্রী জানান, শুধু ওয়াটার ট্যাক্সিই নয়, গঙ্গাবক্ষে দূরপাল্লার আধুনিক ভেসেল পরিষেবাও চালু করার পরিকল্পনা রয়েছে। জলপথের ব্যবহার বাড়লে একদিকে যেমন সড়কের ওপর চাপ কমবে, তেমনই পরিবেশ দূষণও হ্রাস পাবে। এই কারণেই রাজ্য সরকার জলপথকে ভবিষ্যতের গণপরিবহণের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গড়ে তুলতে চাইছে।

অর্জুন সিং আরও বলেন, দুর্গাপুজোর আগেই রাজ্যের বিভিন্ন রুটে অতিরিক্ত ৫০০ সরকারি বাস চালু করা হবে। আগামী বছরের মার্চ মাসের মধ্যে আরও প্রায় এক হাজার নতুন সরকারি বাস পরিষেবায় যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। শহর ও জেলার বিভিন্ন প্রান্তে বাস পরিষেবা আরও শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সরকারি সূত্রে জানা গিয়েছে, গঙ্গাবক্ষে চালু হতে চলা ওয়াটার মেট্রো প্রকল্পে অত্যাধুনিক ব্যাটারিচালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট ব্যবহার করা হবে। বর্তমানে দেশের একমাত্র কোচিতেই এই ধরনের পরিষেবা চালু রয়েছে। একই প্রযুক্তি পশ্চিমবঙ্গেও আনার পরিকল্পনা করা হয়েছে। পরিবেশবান্ধব এই নৌযানগুলির মাধ্যমে দ্রুত ও নিরাপদ যাতায়াতের সুযোগ মিলবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় গঙ্গার ঘাটগুলিকে আধুনিকীকরণের কাজও চলছে। প্রায় ৫০টি জেটি নতুনভাবে সাজানো হয়েছে। পাশাপাশি প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে ১৩টি ই-ভেসেল নামানোর পরিকল্পনা রয়েছে। আরও ২২টি নতুন ভেসেলও প্রস্তুত রাখা হয়েছে, যেগুলি পর্যায়ক্রমে পরিষেবায় যুক্ত হবে। স্মার্টকার্ডভিত্তিক প্রবেশ ব্যবস্থা, উন্নত যাত্রী পরিষেবা এবং আধুনিক অবকাঠামোর মাধ্যমে রাজ্যের জলপরিবহণ ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী।

53 Views 0 Likes 0 Comments

Related News

রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো
মহানগর

রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ ম...

কলকাতা: পুজোর মরসুম শুরুর আগেই শহরজুড়ে কেনাকাটার ব্যস্ততা। রবিবার হওয়ায় সকাল থেকেই কলকাতার বিভিন্ন বাজার ও শপিং এলাকায় ভিড় বাড়ার কথা। তার মধ্যেই মেট্রো পরিষেবায় বড়সড় পরিবর্তন হওয়ায় সমস্যায় পড়েছেন বহু যাত্রী। রক্ষণা...

১৩ সেপ্টে ২০২৬, ১২:০৮ পিএম · 2 মিনিট
পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন
মহানগর

পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে চলছে খাদ্য সুরক্ষা অভিযান। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করতে পথে নেমেছে প্রশাসন। এই পরিস্থিতিতে নম্বর দেওয়া হল খাদ্য-দফতরের তরফে। পুজোয় খারাপ খাবার বিক্রি করলেই এব...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩৩ পিএম · 2 মিনিট
'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের
মহানগর

'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'এখনও প্রতীক নিয়ে কোনও চূড়ান্ত নেওয়া হয়নি।' আসল তৃণমূল প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলে, 'আমাদের কোনও যায় আসেনা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায় কী বললো।

১২ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
বিবেকানন্দের বই নেই? শুভেন্দুর মন্তব্যে পাল্টা শতরূপ, টানলেন স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথের প্রসঙ্গ
মহানগর

বিবেকানন্দের বই নেই? শুভেন্দুর মন্তব্যে পাল্টা শতরূপ, টানলেন স্বামীজির ভাই ভূপেন্দ...

শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে শতরূপ ঘোষ দাবি করেন, সিপিআই(এম)-এর বইয়ের স্টলে স্বামী বিবেকানন্দের নিজের লেখা এবং তাঁকে নিয়ে লেখা একাধিক প্রামাণ্য বই নিয়মিত পাওয়া যায়।

১২ সেপ্টে ২০২৬, ০৬:১৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.