JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০৫:১৯ এএম
Breaking
Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা... Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা...

আল কায়দার ছায়ায় জেহাদি মডিউল? ভাঙড়-বিড়লাপুরে STF-এর জালে ২

আল কায়দার ছায়ায় জেহাদি মডিউল? ভাঙড়-বিড়লাপুরে STF-এর জালে ২

দক্ষিণ ২৪ পরগনা, স্নিগ্ধা চৌধুরী: আল কায়দার মতাদর্শে অনুপ্রাণিত হয়ে পশ্চিমবঙ্গে একটি জেহাদি মডিউল তৈরির চেষ্টা করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সোমবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এবং বিড়লাপুরে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম জানাদুল বেগ এবং সফিক শেখ। তাঁদের সোমবার আলিপুর আদালতে হাজির করানো হবে বলে জানা গিয়েছে।

এসটিএফ সূত্রে খবর, সমাজমাধ্যম ব্যবহার করে নিজেদের সংগঠন বিস্তারের চেষ্টা করছিলেন অভিযুক্তেরা। গোয়েন্দাদের দাবি, আল কায়দার মতাদর্শে প্রভাবিত হয়ে একটি জেহাদি মডিউল তৈরির পরিকল্পনা করা হয়েছিল। সেই উদ্দেশ্যে সমাজমাধ্যমের মাধ্যমে যুবকদের সংগঠনে যুক্ত করার চেষ্টাও চলছিল বলে তদন্তকারীদের অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে সমাজমাধ্যমে দেশবিরোধী এবং সরকারবিরোধী প্রচার চালানোর অভিযোগ রয়েছে। এই সংক্রান্ত একটি অভিযোগ নোদাখালি থানায় দায়ের হয়েছিল। পরে সেই মামলার তদন্তভার নেয় এসটিএফ। তদন্তের সূত্র ধরেই অভিযুক্তদের গতিবিধি সম্পর্কে বেশ কিছু তথ্য হাতে আসে বলে দাবি তদন্তকারীদের।

তদন্তকারীদের দাবি, অভিযুক্তেরা ‘মুঘলেজ়ম’ এবং ‘জেহাদ কি সবিবিল্লা’ নামে দু’টি সমাজমাধ্যমের পাতা তৈরি করেছিলেন। ওই পাতাগুলির মাধ্যমে বিভিন্ন ধরনের প্রচার চালানো হত বলে অভিযোগ। পাশাপাশি, নিজেদের মতাদর্শের সঙ্গে সহমত পোষণকারী যুবকদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের সংগঠনের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছিল বলেও তদন্তে উঠে এসেছে বলে এসটিএফ সূত্রের খবর।

শুধু সমাজমাধ্যমে প্রচারের মধ্যেই পরিকল্পনা সীমাবদ্ধ ছিল না বলেও গোয়েন্দা সূত্রে দাবি। অভিযুক্তেরা অস্ত্র জোগাড়ের চেষ্টা করছিলেন কি না, করলে তার সঙ্গে কারা যুক্ত ছিলেন এবং সেই অস্ত্র কোথায় ব্যবহারের পরিকল্পনা ছিল এই বিষয়গুলিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আনেনি পুলিশ।

তদন্তকারীদের দাবি, সমাজমাধ্যমের মাধ্যমে যুবকদের সংগঠনে টানার পাশাপাশি একটি জেহাদি মডিউল গড়ে তোলার পরিকল্পনা ছিল অভিযুক্তদের।

সম্প্রতি রাজ্যে একাধিক ঘটনায় এসটিএফের তৎপরতা বেড়েছে। বর্ধমানে অভিযান চালিয়ে হামিম মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছিল। তাঁর সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাকিস্তানি গ্যাংস্টার শাহজ়াদ ভট্টীর গোষ্ঠীর যোগাযোগ ছিল বলে অভিযোগ ওঠে। এছাড়াও উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে পাকিস্তানি নাগরিক ওয়াহাব আলম ওরফে রানা রউফকে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের পর কলকাতার তপসিয়া থেকে মহম্মদ ইজাজ নামে আরও এক যুবককে গ্রেফতার করা হয়।

এ বার ভাঙড় ও বিড়লাপুর থেকে দুই অভিযুক্তকে গ্রেফতারের ঘটনায় সেই তদন্তের পরিধি আরও বাড়ল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের সঙ্গে আর কারও যোগাযোগ ছিল কি না, কোনও বড় নেটওয়ার্ক সক্রিয় রয়েছে কি না এবং কথিত মডিউল তৈরির পরিকল্পনা কতদূর এগিয়েছিল, তা জানার চেষ্টা করছে এসটিএফ।

40 Views 0 Likes 0 Comments

Related News

SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা
রাজ্য

SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে...

ঘটনাটি ধুপগুড়ির বোরাগাড়ি ১ নম্বর বিএফপি প্রাথমিক বিদ্যালয়ের। ফণা তুলে দাঁড়িয়ে গোখরো, সিঁটিয়ে খুদে পড়ুয়ারা। প্রায় দু'ঘন্টা আতংকের প্রহর গুনলেন শিক্ষক ও খুদে পড়ুয়ারা। সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে স্কুলে পঠনপাঠন চলাকালীন বাইরে থেকে একটি গোখরো সাপ হঠাৎই শ্রেণিকক্ষের ভিতরে ঢুকে পড়ে। প্রথমে সাপটিকে দেখতে পান কয়েকজন পড়ুয়া। এই বিষধর সাপটি দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়ে তাঁদের অনেকেই। চিৎকার করতে করতে তাঁরা শ্রেণিকক্ষ থেকে বাইরে বেরিয়ে আসে। পড়ুয়াদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান শিক্ষকরা। এরপর পরিস্থিতি বুঝে কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি পড়ুয়াদের ওই শ্রেণিকক্ষ থেকে সরিয়ে পাশের ঘরে নিয়ে যাওয়া হয়।

০১ অক্টো ২০২৬, ০৮:৩৪ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী
রাজ্য

Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত...

বিজেপির তরফে শাখারভ সরকারকে সামনে রেখে জনসংযোগে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর প্রচারও সেই নির্বাচনী লড়াইয়ে দলের কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার লক্ষ্যেই বলে মনে করা হচ্ছে।

০১ অক্টো ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট
Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
রাজ্য

Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদ: নির্বাচনী প্রচারের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা। রেজিনগরে রাজনৈতিক প্রচার চলাকালীন গাড়ি থেকে ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে গুরুতর জখম হয়ে মৃত্যু হল ছয় বছরের শিশু জাসমিনা খাতুনের। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের পরিবেশ তৈর...

০১ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট
শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
রাজ্য

শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা ছোট ছোট শিশুদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয়। এমনকি, জল আনার মতো কাজেও শিশুদের ব্যবহার করা হচ্ছে বলে দাবি অভিভাবকদের। শুধু তাই নয়, খাবার নিতে আসা শিশুদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ।

০১ অক্টো ২০২৬, ০৩:৪৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.