JAZZBAAT 24 BANGLA
১১ অক্টো ২০২৬, ০৬:১৬ পিএম
Breaking
পাইনবনের ছায়ায় মৃৎশিল্প, তাঁবুতে রাত কাটানো, স্ট্রবেরির বাগান! আরাকুর নতুন ঠিকানা ‘পিনারি’ Indigo Flight: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড, দিল্লি-চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে আগুন মাথায় গুরুতর আঘাত, নবান্নের কাছেই উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ GariahatBridge: মহালয়ায় লাল-হলুদে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ, রাজপথে আলপনা এঁকে উৎসবের বা... অজন্তা-ইলোরার শিল্পকীর্তি মায়ানমারে! এই অমূল্য ঐতিহাসিক সম্পদ যা ভারতবর্ষেও বিরল Wildlife Conservation : হাতির পালের সামনে ছুটে আসছিল ট্রেন, তারপর যা হল জানলে চমকে যাবেন Amitabh Bachchan: ৮৩-তে পা অমিতাভের, জন্মদিনেও ঘুম উড়েছে বিগ বি-র! মাঝরাতে কোন চিন্তা তাড... Anti Drug Campaign : মাদক ও জুয়ার বিরুদ্ধে রাতভর অভিযান, সরব নারায়ণপুরের বাসিন্দারা পাইনবনের ছায়ায় মৃৎশিল্প, তাঁবুতে রাত কাটানো, স্ট্রবেরির বাগান! আরাকুর নতুন ঠিকানা ‘পিনারি’ Indigo Flight: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড, দিল্লি-চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে আগুন মাথায় গুরুতর আঘাত, নবান্নের কাছেই উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ GariahatBridge: মহালয়ায় লাল-হলুদে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ, রাজপথে আলপনা এঁকে উৎসবের বা... অজন্তা-ইলোরার শিল্পকীর্তি মায়ানমারে! এই অমূল্য ঐতিহাসিক সম্পদ যা ভারতবর্ষেও বিরল Wildlife Conservation : হাতির পালের সামনে ছুটে আসছিল ট্রেন, তারপর যা হল জানলে চমকে যাবেন Amitabh Bachchan: ৮৩-তে পা অমিতাভের, জন্মদিনেও ঘুম উড়েছে বিগ বি-র! মাঝরাতে কোন চিন্তা তাড... Anti Drug Campaign : মাদক ও জুয়ার বিরুদ্ধে রাতভর অভিযান, সরব নারায়ণপুরের বাসিন্দারা

বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আলোচিত দ্বিতীয় স্ত্রী বিদিশা প্রতারণা মামলায় গ্রেপ্তার

বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আলোচিত দ্বিতীয় স্ত্রী বিদিশা প্রতারণা মামলায় গ্রেপ্তার

হাবিবুর রহমান, ঢাকা : বাংলাদেশে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে ঢাকার অভিজাত পল্লি গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানিয়েছেন, একটি প্রতারণা মামলায় আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ডের পর তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় বিদিশাকে ১০ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত।

ওই রায়ের পর আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সেটি কার্যকর করতে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার নথি অনুযায়ী, ঢাকার বারিধারায় প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। মামলায় ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগ আনা হয় বিদিশা এরশাদের বিরুদ্ধে।

মামলার বিবরণী থেকে জানা যায়, বারিধারায় একটি ফ্ল্যাটের জন্য ২০০১ সালের ১০ জুলাই বিদিশাকে ৭৫ লাখ টাকা দেন মোশাররফ। ২০০২ সালের ১০ জুলাই ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়ার কথা ছিল। তবে কয়েক বছর পার হয়ে গেলেও ফ্ল্যাটটি হস্তান্তর করা হয়নি বলে অভিযোগ করেন বাদী। পরে বিদিশা ৭৫ লাখ টাকার একটি চেক দিলেও অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় ২০০৫ সালের ২ মে চেকটি প্রত্যাখ্যাত হয়। টাকা ফেরত পাওয়ার চেষ্টা করা হলে হুমকি-ধমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করেন বাদী।

দীর্ঘদিন ধরে মামলাটির বিচারিক কার্যক্রম চলার পর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে গত ২০ মে রায় ঘোষণা করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম। রায়ে বিদিশা এরশাদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ওসি দাউদ হোসেন বলেন, একটি প্রতারণা মামলায় তার ২ বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছে। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিদিশা এরশাদ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী। এরশাদের সঙ্গে তার বিবাহবিচ্ছেদও হয়েছিল। তাদের সংসারে এক ছেলে রয়েছে।

46 Views 0 Likes 0 Comments

Related News

Donald Trump: ভোটের আগে জ্বালানির দাম কমাতে পুতিনের সঙ্গে সমঝোতা ট্রাম্পের
বিদেশ

Donald Trump: ভোটের আগে জ্বালানির দাম কমাতে পুতিনের সঙ্গে সমঝোতা ট্রাম্পের

ওয়াশিংটন: এক দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ, অন্য দিকে জ্বালানির ক্রমবর্ধমান দাম। এই দুইয়ের চাপে বিশ্ববাজারে স্বস্তি ফেরাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতার কথা ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ...

১০ অক্টো ২০২৬, ১১:৪৫ এএম · 5 মিনিট
‘প্রিয় প্রধানমন্ত্রী...' লাইসেন্স বিতর্কে মুকেশকে নিশানা মাস্কের
বিদেশ

‘প্রিয় প্রধানমন্ত্রী...' লাইসেন্স বিতর্কে মুকেশকে নিশানা মাস্কের

নিউজ ডেস্ক: এবার সরাসরি রিলায়্যান্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানীকে নিশানা করলেন ধনকুবের ইলন মাস্ক। সোশ্যাল মিডিয়ায় আম্বানিদের নিশানা করে বলেন, 'এতদিন বুঝতে পারিনি ভারতের আসল ‘বস’ কে।এক্স পোস্টে মাস্ক লিখেছেন, ‘স্টারলিঙ্...

১০ অক্টো ২০২৬, ১০:০৮ এএম · 2 মিনিট
দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্বজুড়ে অনুপ্রেরণা
বিদেশ

দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম...

বিশেষ প্রতিবেদন: ছোটবেলায় বই, সংবাদপত্র কিংবা রেডিও, কোনওটাই ছিল না বাড়িতে। দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী সমাজব্যবস্থায় দারিদ্র্যের সঙ্গে লড়াই করেই বড় হয়ে ওঠা এক কৃষ্ণাঙ্গ মেয়ে একদিন পৌঁছে গেলেন আন্তর্জাতিক বিচারব্...

০৯ অক্টো ২০২৬, ১১:০২ পিএম · 3 মিনিট
নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ
বিদেশ

নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ

নাভি পিল্লাই পুরস্কার পাওয়ার পর জার্মানির নুরেমবার্গে তাঁকে অভিনন্দন জানানোর সময় মজার ছলে বলেছিলেন, দর্শকরা আরও জোরে হাততালি দিলে তিনি ট্রাম্পের সঙ্গে পুরস্কার ভাগ করে নিতে পারেন।

০৯ অক্টো ২০২৬, ১০:৩৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.