নিউজ ডেস্ক: ‘বিগ বস' বাংলায় খেলার যত দিন এগোচ্ছে ততই রোমাঞ্চ বাড়ছে। বিগ বস-এর ট্রফি জয় করার জন্য মরিয়া হয়ে উঠেছেন ঘরের প্রত্যেক প্রতিযোগী। প্রতিদিনই কিছু না কিছু ঘটে চলেছে বিগ বস-এর বাড়িতে। ক্যাপ্টেনসি টাস্ককে ঘিরে ঘোড়া থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন সৃজলা নন্দিনীর কারণে, সেই ঘটনার সাক্ষীও থেকেছেন দর্শকেরা। প্রতিযোগীদের মধ্যে কিছু না কিছু নিয়ে ঝগড়া হচ্ছে সব সময়ই। তবে রাজবীর ও জিতুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল এবার। শুক্রবারের পর্বে সোনামণি ও নিরঞ্জন (লাফটারসেন) দুজনেই অন্য দুজন প্রতিযোগীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। একদিকে নিরঞ্জন জিতুর বিরুদ্ধে তাঁর গোপনাঙ্গে স্পর্শ করার মতো অভিযোগ এনেছেন, ঠিক সেরকমই রাজবীরের বিরুদ্ধে সোনামণি শালীনতা লঙ্ঘন ও অশালীন স্পর্শের অভিযোগ আনেন।
প্রতিদিন চলছে নতুন নতুন টাস্ক৷ সেই টাস্ক পূরণ করতে মরিয়া হয়ে উঠেছে প্রতিযোগীরা৷ দুর্নিবার, জিতু, রাজবীর, সোনামণি, সোহিনী থেকে তনুশ্রী— বিগ বসের দেওয়া ‘সোনার বিস্কুট’ রসদ সংগ্রহের খেলায় প্রায় সমস্ত প্রতিযোগীরাই জড়িয়ে পড়েন তর্কযুদ্ধে। সেখানেই সবাইকে ছাপিয়ে গেছেন জিতু ও নিরঞ্জন৷
সোনার বিস্কুট দখল করতে গিয়ে চরম দ্বন্দ্ব বাধে প্রতিযোগীদের এক অপরের বিরূদ্ধে৷ জীতু ও নিরঞ্জনের মধ্যে বিস্কুট দখল করতে গিয়ে তুমুল কাড়াকাড়ি শুরু হয় ৷ তখনই রেগে আগুন হয়ে গিয়ে ভয়ঙ্কর চিৎকার করতে শুরু করেন নিরঞ্জন৷ তাঁর দাবি জিতু নাকি তাঁর প্রাইভেট পার্ট (গোপনাঙ্গে) স্পর্শ করেছেন৷ অভিযোগ শুনে পাল্টা জবাব দেন জিতু৷
নিরঞ্জনের অভিযোগ অনুযায়ী, 'এটি পুরোপুরি মিথ্যা' -জীতু সাফ বলেন৷ এমন কোনও ঘটনাই ইচ্ছাকৃতভাবে ঘটেনি ইচ্ছাকৃতভাবে৷ কোনও ভাবেই প্রাইভেট পার্টে টাচ লাগেনি দাবি জীতুর৷ তবে নিরঞ্জনের তোলা অভিযোগ নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে বিগ বসের অন্দরমহলে৷ এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রচুর মিমের বন্যায় ভরে গিয়েছে৷
অন্যদিকে, রাজবীরের বিরুদ্ধেও সোনামণি গুরুতর অভিযোগ আনেন । এই একই টাস্ক চলাকালীন রাজবীর নাকি সোনামণিকে ব্যাড টাচ অর্থাৎ অশালীন স্পর্শ করেছেন। এই টাস্ক চলাকালীন সোফার পিছনে লুকিয়ে পড়েন নন্দিনী ও মনামী। আর অন্যদিকে রাজবীরের সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন দীপেন্দু। চিৎকারের পর নিরঞ্জন আবারও 'বেশ করেছি' চিৎকার করেন। ঠিক সেই সময়ই সোনামণি ফেটে পড়েন রাজবীরের ওপর।
অভিনেত্রীর অভিযোগ, হাতে, পায়ে স্পর্শ করেছেন রাজবীর। ব্যাড টাচ অর্থাৎ অশালীন স্পর্শ করেছেন তিনি। আর এসবের মাঝে পড়ে রাজবীরের হয়ে গলা ফাটাতে থাকেন নন্দিনী। আর এই ব্যাড টাচ নিয়েই ফের অশান্ত হয়ে ওঠে বাড়ির পরিবেশ। পরবর্তীতে অনুষ্ঠানের সমীকরণ আরও বদলাবে বলেই মনে করা হচ্ছে। কি চমক দিতে চলেছে বিগ বস - পর্বগুলিতে তার জন্য যথেষ্ট উৎসাহি দর্শক কুল।
