JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ০৩:২৫ পিএম
Breaking
INDIA Alliance: ‘ভোট চুরি করে জিতেছে বিজেপি’, জোট বৈঠকে বিস্ফোরক বিরোধীরা! Mamata Banerjee: ‘ভ্যানিশ কুমার’কে সরাতে বড় আন্দোলনের হুঁশিয়ারি, EVM-সফটওয়্যার নিয়ে বিস্ফ... Mallikarjun Kharge: ‘ব্যালট পেপারে ফিরতে হবে!’ INDIA বৈঠকে খাড়গের বিস্ফোরক দাবি, SIR-এ ১৩... Coffee Pulp: ৩০ ট্রাক বর্জ্য ছড়াতেই দু’বছরে বদলে গেল রুক্ষ জমির চেহারা Guinness World Record: ভারতীয় কিশোরীর ১২৭ ঘণ্টার রেকর্ড ভাঙতে ৭ দিন ধরে নাচ! Suvendnu Adhikari: বন্ধ মদের দোকানের জমিতেই ফের খুলবে ব্যবসার দরজা! NH-327: জাতীয় সড়কে আর ঝুঁকি নয়! উত্তরবঙ্গে ৫ আন্ডারপাসে এবার ‘রাজকীয়’ পথে চলবে হাতির দল Bigg Boss Bangla 2026: কাঁচা লঙ্কা চিবিয়ে প্রচার! তারপরেই তুমুল ঝামেলা, সৃজলাকে কোলে তুলে... INDIA Alliance: ‘ভোট চুরি করে জিতেছে বিজেপি’, জোট বৈঠকে বিস্ফোরক বিরোধীরা! Mamata Banerjee: ‘ভ্যানিশ কুমার’কে সরাতে বড় আন্দোলনের হুঁশিয়ারি, EVM-সফটওয়্যার নিয়ে বিস্ফ... Mallikarjun Kharge: ‘ব্যালট পেপারে ফিরতে হবে!’ INDIA বৈঠকে খাড়গের বিস্ফোরক দাবি, SIR-এ ১৩... Coffee Pulp: ৩০ ট্রাক বর্জ্য ছড়াতেই দু’বছরে বদলে গেল রুক্ষ জমির চেহারা Guinness World Record: ভারতীয় কিশোরীর ১২৭ ঘণ্টার রেকর্ড ভাঙতে ৭ দিন ধরে নাচ! Suvendnu Adhikari: বন্ধ মদের দোকানের জমিতেই ফের খুলবে ব্যবসার দরজা! NH-327: জাতীয় সড়কে আর ঝুঁকি নয়! উত্তরবঙ্গে ৫ আন্ডারপাসে এবার ‘রাজকীয়’ পথে চলবে হাতির দল Bigg Boss Bangla 2026: কাঁচা লঙ্কা চিবিয়ে প্রচার! তারপরেই তুমুল ঝামেলা, সৃজলাকে কোলে তুলে...

Bigg Boss Bangla 2026: কাঁচা লঙ্কা চিবিয়ে প্রচার! তারপরেই তুমুল ঝামেলা, সৃজলাকে কোলে তুলে সরালেন নিরঞ্জন

Bigg Boss Bangla 2026: কাঁচা লঙ্কা চিবিয়ে প্রচার! তারপরেই তুমুল ঝামেলা, সৃজলাকে কোলে তুলে সরালেন নিরঞ্জন
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: বিগ বস বাংলার ঘরে এবার রাজনীতির টাস্ক ঘিরে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি। ভোটের প্রচার, দলের প্রতীক আর ‘কাঁচা লঙ্কা’ সব মিলিয়ে উত্তেজনা চরমে উঠল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল যে, রীতিমতো উত্তেজিত সৃজলাকে কোলে তুলে সরিয়ে নিয়ে যেতে হল নিরঞ্জনকে।

বিগ বস বাংলার নতুন টাস্কে বাড়ির সদস্যদের সামনে তৈরি করা হয়েছে একেবারে রাজনৈতিক লড়াইয়ের আবহ। দুই দলে ভাগ করা হয়েছে প্রতিযোগীদের। একদিকে ‘আগুনপাখি’, অন্যদিকে ‘নীল হরিণ’। আগুনপাখি দলের নেতৃত্বে রয়েছেন গায়ক দুর্নিবার সাহা। তাঁর সঙ্গে রয়েছেন ঝিলম, তনুশ্রী এবং অনুষ্কা। অন্যদিকে নীল হরিণ দলের নেতৃত্বে জীতু কমল। তাঁর দলে রয়েছেন রাজবীর, মনামী এবং নন্দিনী। পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে রয়েছেন ভরত কল।

আর বাড়ির ‘সাধারণ জনতা’ হিসেবে রয়েছেন দীপেন্দু, সোনামণি, নিরঞ্জন এবং সৃজলা।

টাস্ক শুরু হতেই দুই দলের মধ্যে প্রচারের লড়াই শুরু হয়। দুর্নিবারের দলের স্লোগান ‘থাকতে সুখী আগুনপাখি’। অন্যদিকে জীতুর নীল হরিণ দলও প্রচারে কোনও খামতি রাখতে চাইছে না। কিন্তু প্রচারের মধ্যেই এমন একটি শর্ত সামনে আসে, যা পরিস্থিতিকে দ্রুত উত্তপ্ত করে তোলে।

সৃজলার তরফে বলা হয়, প্রচার করতে হলে কাঁচা লঙ্কা চিবিয়ে সেই প্রচার করতে হবে। এই শর্তে আপত্তি জানান মনামী। রাজবীরও বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ করেন। তাঁর অভিযোগ, সাধারণ জনতার ভূমিকায় থাকা সদস্যরা তাঁদের প্রতিযোগিতায় টিকতেই দিতে চাইছেন না।

পালটা সোনামণি জানান, তাঁরা দেখতে চাইছেন নীল হরিণ দল কতটা শক্তিশালী এবং চাপের পরিস্থিতিতে কতটা ধৈর্য ধরে রাখতে পারে। সৃজলাও স্পষ্ট করে দেন, কেউ চাইলে ওই চ্যালেঞ্জ গ্রহণ নাও করতে পারেন এবং একই ধরনের শর্ত অন্য দলকেও দেওয়া হয়েছে।

কিন্তু কথার লড়াই সেখানেই থামেনি। রাজবীর ও সৃজলার মধ্যে শুরু হয় তুমুল বাদানুবাদ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন জীতু কমল। কিন্তু উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে।

একসময় রাজবীর বিপক্ষ দলের পতাকা ফেলে দেন। তার পালটা হিসেবে অনুষ্কা পতাকা ছিঁড়ে ফেলেন। এরপর অনুষ্কা, তনুশ্রী এবং রাজবীরের মধ্যে ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। রাজবীর আগুনপাখি দলের প্রতীকের পাজল পিস সরিয়ে দেন।

এরপরই আরও চড়ে যায় উত্তেজনার পারদ। রাগের মাথায় সৃজলা নীল হরিণের প্রতীক ভেঙে দেন। তাঁকে তখন এতটাই উত্তেজিত দেখায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

শেষ পর্যন্ত সৃজলাকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন নিরঞ্জন। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই তিনি সৃজলাকে কোলে তুলে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

বিগ বস বাংলার এই ‘লঙ্কা-কাণ্ড’ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে চর্চার বিষয় হয়ে উঠেছে। রাজনৈতিক টাস্কে দুই দলের এই সংঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, আর কোন দল টাস্কে এগিয়ে যায়, সেটাই এখন দেখার।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
20 Views 0 Likes 0 Comments

Related News

Big-Boss bangla: বিগ বস বাংলায় রাজীবের বড় ভুল? দুর্নিবারের ‘ব্রেন গেমে’ ফেঁসে গেলেন রাজবীর!
বিনোদন

Big-Boss bangla: বিগ বস বাংলায় রাজীবের বড় ভুল? দুর্নিবারের ‘ব্রেন গেমে’ ফেঁসে গে...

দুর্নিবারের ঠান্ডা মাথার কৌশলে রাজবীরের মাথাগরম সিদ্ধান্তই কি কাল হল? টাস্কের নিয়ম, নাগরিকদের নিরপেক্ষতা এবং নির্বাচন কমিশনারের ভূমিকা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।

৩০ সেপ্টে ২০২৬, ০৩:০০ পিএম · 2 মিনিট
Guinness World Record: ভারতীয় কিশোরীর ১২৭ ঘণ্টার রেকর্ড ভাঙতে ৭ দিন ধরে নাচ!
বিনোদন

Guinness World Record: ভারতীয় কিশোরীর ১২৭ ঘণ্টার রেকর্ড ভাঙতে ৭ দিন ধরে নাচ!

নয়াদিল্লি: নাচ থামবে না। গান থামবে না। থামবে না পা। একটানা সাত দিন—অর্থাৎ ১৬৮ ঘণ্টা নেচে বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্যে নেমেছেন নাইজেরিয়ার নৃত্যশিল্পী বেঞ্জামিন ড্যানিয়েল গ্যাব্রিয়েল। পরিচিতি ‘বেনড্যান্সার’ নামে। লক্ষ্য, ব্য...

৩০ সেপ্টে ২০২৬, ০২:২১ পিএম · 2 মিনিট
Big-Boss bangla: পাখি না হরিণ? বিগ-বস বাংলায় জমজমাট রাজনৈতিক লড়াই
বিনোদন

Big-Boss bangla: পাখি না হরিণ? বিগ-বস বাংলায় জমজমাট রাজনৈতিক লড়াই

বিগ-বস বাংলার ঘরে এবার শুরু হয়েছে পাখি ও হরিণ দলের রাজনৈতিক টাস্ক। সাধারণ জনগণের ভূমিকায় থাকা নিরঞ্জন, সৃজলা, সোনামণি ও দীপেন্দুর ভোটেই ঠিক হবে কোন দল টাস্কে জয়ী হবে।

৩০ সেপ্টে ২০২৬, ০১:২২ পিএম · 3 মিনিট
প্যারিস ফ্যাশন উইকে কালো গাউনে ঐশ্বর্য
বিনোদন

প্যারিস ফ্যাশন উইকে কালো গাউনে ঐশ্বর্য

প্যারিস ফ্যাশন উইকে কালো ভেলভেটের গাউন ও ঝলমলে টিয়ারায় নজর কাড়লেন ঐশ্বর্য রাই বচ্চন। সেলিন ডিওন, ইভা লঙ্গোরিয়া ও সিমোন অ্যাশলি-সহ তারকাদের সঙ্গে তাঁর উষ্ণ মুহূর্তও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

৩০ সেপ্টে ২০২৬, ১২:০৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.