JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১২:০৩ পিএম
Breaking
মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার! মেগা ঘোষণা বিহার-অসম সরকারের

আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার! মেগা ঘোষণা বিহার-অসম সরকারের

দিল্লির যন্তর মন্তরে আন্দোলন প্রত্যাহার করেছে ককরোচ জনতা পার্টি, গুটিয়ে নেওয়া হয়েছে ধর্ণামঞ্চ। এর মধ্যে এবার বড় পদক্ষেপ নিল বিহার ও অসম রাজ্যের সরকার। জানা গিয়েছে, এই দুই রাজ্যে আন্দোলনে অংশগ্রহণকারী পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতেও তাঁদের বিরুদ্ধে কোনও প্রতিহিংসামূলক বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলেও সরকারি আশ্বাস মিলেছে।

সোমবার সাংবাদিক বৈঠকে ককরোচ জনতা পার্টির সদস্যরা অভিযোগ করেছিলেন, কেন্দ্রের সঙ্গে আলোচনার সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের আশ্বাস দেওয়া হলেও একাধিক রাজ্যে এখনও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। সংগঠনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, শর্ত পূরণ না হলে ফের আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে তারা।

এর কয়েক ঘণ্টার মধ্যেই বিহার সরকার বিজ্ঞপ্তি জারি করে জানায়, ২৬ জুলাই সন্ধ্যা ছ'টার আগে রাজ্যের বিভিন্ন স্থানে প্রশ্নফাঁস-বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী কোনও ব্যক্তির বিরুদ্ধে কোনও ধরনের শাস্তিমূলক বা প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়া হবে না। একইসঙ্গে ওই সময়ের আগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার বা আটক হওয়া সকলকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।একইভাবে অসম সরকারের তরফেও জানানো হয়েছে যে, আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করা হবে।

উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে এই দুই রাজ্যেই ককরোচ জনতা পার্টির আন্দোলনের সমর্থনে বহু পড়ুয়া রাস্তায় নেমেছিলেন। তাঁদের দাবি ছিল, পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের ফলে অসংখ্য ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সেই আন্দোলনের জেরে বহু পড়ুয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল এবং আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। এই ইস্যুতে বিরোধী দলগুলিও সরকারের উপর চাপ বাড়িয়েছিল। তবে জনরোষ রুখতে শেষমেশ বড় পদক্ষেপ নিয়ে আন্দোলনের আঁচ স্তিমিত করল প্রশাসন।

62 Views 0 Likes 0 Comments

Related News

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য
দেশ

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য

ওয়াশিংটন: নিউ ইয়র্কের টুইন টাওয়ারে বিমান হামলার তখনও তিন বছর বাকি। বিশ্বজুড়ে আল কায়দার জাল কতটা ছড়িয়ে পড়েছে, সে সম্পর্কে আমেরিকার গোয়েন্দা মহলে ইতিমধ্যেই তৈরি হয়েছিল উদ্বেগ। আর সেই সময়েই উঠে এসেছিল ভারতের নাম। আল কায়দ...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৩ এএম · 4 মিনিট
বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা
দেশ

বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা

১৮তম BRICS শীর্ষ সম্মেলন উপলক্ষে দিল্লির ভারত মন্ডপমে জড়ো হয়েছেন একাধিক সদস্য দেশগুলির রাষ্ট্র নেতারা। সম্মেলনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ভারত মন্ডপমের বাইরের লনে আয়োজিত করা হয় বিশেষ যৌথ বৃক্ষ রোপণ কর্মসূচি।

১২ সেপ্টে ২০২৬, ০৮:০৮ পিএম · 2 মিনিট
BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর
দেশ

BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর

নিউজ ডেস্ক: নতুন গাড়ি কেনার আনন্দ মুহূর্তেই বদলে গেল অস্বস্তিতে। হায়দরাবাদে সদ্য একটি BMW গাড়ি কিনে বাড়ি ফেরার সময় একদল তৃতীয় লিঙ্গের ব্যক্তির হেনস্থার মুখে পড়ার অভিযোগ উঠল গাড়ির মালিকের বিরুদ্ধে। অভিযোগ, নতুন গাড়ি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:০৯ পিএম · 2 মিনিট
ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়
দেশ

ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়

ভারত মণ্ডপে আয়োজিত সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ ব্রিকস সদস্য দেশগুলির রাষ্ট্রনেতাদের সামনে মোদী বলেন, গ্লোবাল সাউথকে ‘রুল-টেকার’ থেকে ‘রুল-শেপার’-এ পরিণত করতে হবে।

১২ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.