JAZZBAAT 24 BANGLA
১০ অক্টো ২০২৬, ০৭:০৩ পিএম
Breaking
CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত... Rahul Gandhi: কেন্দ্রকে কড়া বার্তা রাহুলের দুর্গারূপে ডোনা গঙ্গোপাধ্যায়, মহিষাসুর রঘুনাথ দাস, দীক্ষামঞ্জরী নিবেদিত‘রূপং দেহি, জয়ং দ... Durga Puja: মহিষাসুরমর্দিনী থেকে বাড়ির মেয়ে ‘উমা’ হয়ে ওঠার গল্প Mahalaya: জাতের বেড়াজালে মহালয়া আটকাতে চেয়েছিল হিন্দু সমাজ, অমর হলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্... Ruth John Paul: পরিবার ত্যাগ করেছিল, লড়াই করতে হয়েছিল আদালতেও! ইতিহাস গড়ে দেশের প্রথম র... Manipur: কুকি মহিলাকে গুলি করার অভিযোগ, কামজংয়ে আগুন ও গুলির লড়াই CJP Protest: ‘দু’ঘণ্টা ধরে প্রিজন ভ্যানে ঘোরানো হয়েছে!’ দিল্লি থেকে মমতার বার্তা CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত... Rahul Gandhi: কেন্দ্রকে কড়া বার্তা রাহুলের দুর্গারূপে ডোনা গঙ্গোপাধ্যায়, মহিষাসুর রঘুনাথ দাস, দীক্ষামঞ্জরী নিবেদিত‘রূপং দেহি, জয়ং দ... Durga Puja: মহিষাসুরমর্দিনী থেকে বাড়ির মেয়ে ‘উমা’ হয়ে ওঠার গল্প Mahalaya: জাতের বেড়াজালে মহালয়া আটকাতে চেয়েছিল হিন্দু সমাজ, অমর হলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্... Ruth John Paul: পরিবার ত্যাগ করেছিল, লড়াই করতে হয়েছিল আদালতেও! ইতিহাস গড়ে দেশের প্রথম র... Manipur: কুকি মহিলাকে গুলি করার অভিযোগ, কামজংয়ে আগুন ও গুলির লড়াই CJP Protest: ‘দু’ঘণ্টা ধরে প্রিজন ভ্যানে ঘোরানো হয়েছে!’ দিল্লি থেকে মমতার বার্তা

Mahalaya: জাতের বেড়াজালে মহালয়া আটকাতে চেয়েছিল হিন্দু সমাজ, অমর হলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র!

Mahalaya: জাতের বেড়াজালে মহালয়া আটকাতে চেয়েছিল হিন্দু সমাজ, অমর হলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র!
ব্রাহ্মণকে দিয়ে করাতে হবে চন্ডীপাঠ- দাবি ছিলো হিন্দু সমাজের ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: “আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর; ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা; প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা।” - মহালয়ের ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে এই স্তোত্র পাঠ বেজে ওঠে প্রতিটা বাঙালির ঘোরে। রেডিওর ওপর থেকে ধুলোর আস্তরণ সরে যায়। যে কন্ঠ ছাড়া বাঙালির মহালয়া অসম্পূর্ণ, সেই কন্ঠস্বরে শ্লোকপাঠে বাঁধা দিতে মরিয়া হয়ে উঠেছিল একদল ব্রাহ্মণ সমাজের মানুষ। 

সালটা ১৯৩২। সেদিন আকাশবাণী কলকাতার অফিসে পঙ্কজ মল্লিকের কাছে অভিযোগ জানাতে হিন্দু সমাজের নেতারা হাজির হয়েছিলেন। পঙ্কজবাবু তখন রেকর্ডিং রুমে কর্মরত, সেখান থেকেই তাঁকে ডেকে আনা হলো। অভিযোগ উঠল- কায়স্থর ছেলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে দিয়ে চণ্ডীপাঠ করানো যাবেনা, এই অনুষ্ঠান বন্ধ করতে হবে। কারণ এতে নাকি দেবীর ও হিন্দু ধর্মের অপমান হয়। নেতাদের দাবি ছিলো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে বাদ দিয়ে কোনও ব্রাহ্মণ গলায় মন্ত্রোচ্চারণ করানো হোক। পঙ্কজবাবু কোনোভাবেই তাদের এই দাবি মানবেন না। সেদিন বীরেন্দ্রকৃষ্ণকে আটকাতে হিন্দু সমাজের নেতারা অনেক কাঠখড় পোড়ান। কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন পঙ্কজ মল্লিক, যাঁকে সমাদর করতেন স্বয়ং রবীন্দ্রনাথ। তাই এসব নেতাদের হুমকিতে দমে যাওয়ার লোক তিনি নন। কাজেই ব্যর্থ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছিল সেই নেতারা। স্নান সেরে গরদের ধুতি-পাঞ্জাবি পরে মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং রচিত হলো এক ইতিহাস। মা দুর্গাকে স্মরণ করে স্ত্রোত্র পাঠ শুরু করলেন বীরেন্দ্রবাবু। পাঠ করতে করতে তিনি আস্তে আস্তে ডুবে যেতে লাগলেন মন্ত্রের মধ্যে। তাঁর পাঠের সঙ্গে চলছে সমস্ত শিল্পীদের কালজয়ী গান – ‘তব অচিন্ত্য রূপ জড়িত মহিমা’, ‘জাগো তুমি জাগো’…। 

এই অনুষ্ঠানটির ভাষ্য লিখেছিলেন বাণীকুমার ভট্টাচার্য। সঙ্গীত পরিচালনা করেছিলেন রাইচাঁদ বড়াল এবং পঙ্কজকুমার মল্লিক। পরবর্তীতে পঙ্কজবাবু একাই সঙ্গীত পরিচালনার ভার সামলাতেন। বীরেন্দ্রকৃষ্ণ ভাষ্য ও শ্লোকপাঠ করেন। এই অনুষ্ঠানটি শুরু হওয়ার পর প্রথম দিকে বেশ কয়েক বছর ষষ্ঠীর দিন ভোরে অনুষ্ঠিত হত। পরে তা মহালয়ার দিন ভোরে শোনানো শুরু হয়।

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর যে ধরনের চণ্ডীপাঠ আমরা এখন শুনি, প্রথমদিকে কিন্তু উনি ওইভাবে উচ্চারণ করতেন না। পুরো দলটিকে যথাযথ পরামর্শ দিয়ে সাহায্য করেছিলেন অধ্যাপক অশোকনাথ শাস্ত্রী বেদান্ততীর্থ। বীরেন্দ্রকৃষ্ণের কণ্ঠস্বর ছিল একদম স্বতন্ত্র। গবেষকদের মতে, তার নেপথ্য কারণ ডিপথেরিয়া। সাহেব ডাক্তার তাঁকে প্রাণে বাঁচালেও কণ্ঠস্বর নষ্ট হয়ে গিয়েছিল। প্রথম জীবনে রেডিওতে যখন অডিশন দিতে গিয়েছিলেন, তখন এই ভাঙা কণ্ঠের জন্যই তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। পরে সেই কন্ঠস্বরই বাঙালির মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। 

১৯৭৬ সালে জরুরি অবস্থা চলছে দেশজুড়ে। দিল্লিতে বসে আকাশবাণীর কর্তারা ঠিক করলেন, মহিষাসুরমর্দিনীর সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে। তার পরিবর্তে মহালয়ায় হবে নতুন অনুষ্ঠা স্টার কোনও ভয়েস নিয়ে। বাঙালির কাছে তখন সবচেয়ে বড় স্টার উত্তমকুমার, তাঁকে রাজি করানো হলো। অনুষ্ঠানের নাম ঠিক হলো 'দেবী দুর্গতিহারিনী'। উনিশশো ছিয়াত্তরের মহালয়ার সকালে বাঙালির ঘুম ভাঙল মহানায়কের কণ্ঠে মন্ত্রপাঠ শুনে। এই প্রথম বাঙালি মননে মহানায়ক সুপার ফ্লপ ! সমালোচনা আর প্রতিবাদের মুখে পড়লো আকাশবাণী, অফিসে চিঠির মেলা, শত শত লোক গেটের বাইরে দাঁড়িয়ে কুকথা বলতে থাকল আকাশবাণীর কর্তৃপক্ষকে। এসবের পর আবারও ফিরিয়ে আনা হয়েছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে। 

আজও এই একটি বিষয়ে বাঙালী ভীষণ প্রাচীনপন্থী। আকাশবাণী, মহালয়া, মহিষাসুরমর্দিনী আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র-সমার্থক হয়ে রয়ে গেছেন বাঙালির অন্তরে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
13 Views 0 Likes 0 Comments

Related News

দুর্গারূপে ডোনা গঙ্গোপাধ্যায়, মহিষাসুর রঘুনাথ দাস, দীক্ষামঞ্জরী নিবেদিত‘রূপং দেহি, জয়ং দেহি’
বিনোদন

দুর্গারূপে ডোনা গঙ্গোপাধ্যায়, মহিষাসুর রঘুনাথ দাস, দীক্ষামঞ্জরী নিবেদিত‘রূপং দেহি...

দেবী দুর্গারূপে মঞ্চে দেখা যাবে বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে। ইন্ডিয়ান মিউজিয়াম ও শী কাঁথার উদ্যোগে ‘রূপং দেহি, জয়ং দেহি’ অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত ও স্তোত্রপাঠের মধ্য দিয়ে উদযাপিত হবে নারীশক্তি ও দেবী মাহাত্ম্য।

১০ অক্টো ২০২৬, ০৬:০৯ পিএম · 2 মিনিট
Nana Patekar: মৃত্যুতেও মুছল না তিক্ততা! নানা পাটেকরকে নিয়ে পুরনো ক্ষোভ উগরে দিলেন তনুশ্রী
বিনোদন

Nana Patekar: মৃত্যুতেও মুছল না তিক্ততা! নানা পাটেকরকে নিয়ে পুরনো ক্ষোভ উগরে দিলে...

নানা পাটেকরের মৃত্যুর পর ফের সরব তনুশ্রী দত্ত। পুরনো যৌন হেনস্থার অভিযোগ তুলে অভিনেতাকে ‘সাইকোপ্যাথ’ ও ‘শয়তান’ বলে কটাক্ষ করলেন তিনি, যা ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

০৯ অক্টো ২০২৬, ০৬:৩৬ পিএম · 3 মিনিট
Nana Patekar: মাঝরাতে বুকে তীব্র ব্যথা, ৪৫ মিনিটের লড়াইও শেষরক্ষা করতে পারল না! নানা পাটেকরের মৃত্যুতে কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা?
বিনোদন

Nana Patekar: মাঝরাতে বুকে তীব্র ব্যথা, ৪৫ মিনিটের লড়াইও শেষরক্ষা করতে পারল না! ন...

৮ অক্টোবর রাতে গোয়ার ডোনা পাউলার ওশান পার্কে নিজের বাড়িতে ছিলেন নানা পাটেকর। রাত আড়াইটে নাগাদ আচমকাই তাঁর বুকে তীব্র ব্যথা শুরু হয়।

০৯ অক্টো ২০২৬, ০২:৩৮ পিএম · 2 মিনিট
Big Boss 2026: ঝুঁকিনিয়ে কাপ্টেন্সি টাস্কে সৃজলা, বিগবসের নতুন ক্যাপ্টেন নিরঞ্জন ভেঙে পড়লেন কান্নায়
বিনোদন

Big Boss 2026: ঝুঁকিনিয়ে কাপ্টেন্সি টাস্কে সৃজলা, বিগবসের নতুন ক্যাপ্টেন নিরঞ্জন...

ডাক্তারের নিষেধ উপেক্ষা করে ক্যাপ্টেন্সি টাস্কে সৃজলার অংশগ্রহণ, আর সঞ্চালক দুর্নিবারের সঙ্গে নিরঞ্জনের সংঘাত ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বিগ বস বাংলার ঘর। শেষ পর্যন্ত ক্যাপ্টেনের মুকুট জিতলেও অপমানের যন্ত্রণা ভুলতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন নিরঞ্জন।

০৯ অক্টো ২০২৬, ০১:৪৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.