JAZZBAAT 24 BANGLA
১০ অক্টো ২০২৬, ১২:০৭ পিএম
Breaking
Saurabh Bharadwaj : ‘ভীতু দেশ হিসেবে দেখাতে চাইছে বিজেপি’, কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন স... ‘দেশে অস্থিরতা তৈরির প্রতিযোগিতা চলছে’, বিরোধীদের তীব্র নিশানা নীতিন নবীনের Abhijit Deepke: যন্তর মন্তরের বিক্ষোভ ঘিরে দিল্লিতে ধরপাকড়! বিমানবন্দরে আটক সিজেপি প্রধান... Dilip Ghosh: 'বিক্ষোভের নামে অশান্তি নয়', CJP-র বিক্ষোভ নিয়ে বার্তা দিলীপ ঘোষের CJP Protest: দিল্লিতে CJP-র প্রতিবাদের আগে বড় প্রস্তুতি পুলিশের! সামনের সারিতে ‘পিঙ্ক ফোর... CJP Protest: ধ্রুব রাঠিকে আটক করতেই ক্ষোভে ফুঁসছে CJP! CJP Protest: ধ্রুব রাঠি-কাণ্ডের মাঝেই CJP-র বার্তা, ‘শান্ত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন’! CJP Protest: দিল্লিতে CJP-র প্রতিবাদের আগে চিরাগ পাসওয়ানের হুঁশিয়ারি! Saurabh Bharadwaj : ‘ভীতু দেশ হিসেবে দেখাতে চাইছে বিজেপি’, কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন স... ‘দেশে অস্থিরতা তৈরির প্রতিযোগিতা চলছে’, বিরোধীদের তীব্র নিশানা নীতিন নবীনের Abhijit Deepke: যন্তর মন্তরের বিক্ষোভ ঘিরে দিল্লিতে ধরপাকড়! বিমানবন্দরে আটক সিজেপি প্রধান... Dilip Ghosh: 'বিক্ষোভের নামে অশান্তি নয়', CJP-র বিক্ষোভ নিয়ে বার্তা দিলীপ ঘোষের CJP Protest: দিল্লিতে CJP-র প্রতিবাদের আগে বড় প্রস্তুতি পুলিশের! সামনের সারিতে ‘পিঙ্ক ফোর... CJP Protest: ধ্রুব রাঠিকে আটক করতেই ক্ষোভে ফুঁসছে CJP! CJP Protest: ধ্রুব রাঠি-কাণ্ডের মাঝেই CJP-র বার্তা, ‘শান্ত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন’! CJP Protest: দিল্লিতে CJP-র প্রতিবাদের আগে চিরাগ পাসওয়ানের হুঁশিয়ারি!

‘দেশে অস্থিরতা তৈরির প্রতিযোগিতা চলছে’, বিরোধীদের তীব্র নিশানা নীতিন নবীনের

‘দেশে অস্থিরতা তৈরির প্রতিযোগিতা চলছে’, বিরোধীদের তীব্র নিশানা নীতিন নবীনের
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন। দেশের শান্তি ও উন্নয়ন ব্যাহত করার চেষ্টা চলছে বলে অভিযোগ তোলেন তিনি। তাঁর নিশানা কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং সিজেপি। নীতিন নবীনের দাবি, এই শক্তিগুলি দেশের মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করতে চাইছে। তবে তাদের এই প্রচেষ্টা সফল হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

নীতিন নবীনের অভিযোগ, ১৪০ কোটি মানুষের শান্তি, সমৃদ্ধি এবং দেশের উন্নয়নের স্বার্থে চলা সম্মিলিত প্রচেষ্টাকে দুর্বল করার চেষ্টা চলছে। একদিকে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন INDI জোট এবং অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন গোষ্ঠী—CJP-র সমর্থনে দেশে অস্থিরতা তৈরির প্রতিযোগিতায় নেমেছে। বিজেপি সভাপতি আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্ষেত্রে নানা সঙ্কট চললেও ভারত উন্নয়নের পথে এগিয়ে চলেছে। দেশের গণতন্ত্র যথেষ্ট শক্তিশালী এবং দেশের দেশপ্রেমিক মানুষ একজোট হয়ে এই ধরনের প্রচেষ্টা ব্যর্থ করে দেবেন বলেও দাবি করেন তিনি। দেশের মানুষ বিরোধী রাজনৈতিক শক্তিগুলির উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন। দেশে অস্থিরতা তৈরি করে উন্নয়নের গতিকে থামানোর যে কোনও প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলেও হুঁশিয়ারি দেন নীতিন নবীন। দেশের মানুষ দেখছে তারা কী ধরনের খেলা খেলছে।’

গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হন বিরোধী জোট INDIA। নির্বাচন কমিশনের কাজকর্ম এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে নিজেদের অভিযোগ জানাতে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসার উদ্যোগ নেন বিরোধী নেতারা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেন তাঁরা। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকায় একাধিক অনিয়ম হয়েছে। নির্বাচনে ভোট চুরি করা হচ্ছে। এনিয়ে রাষ্ট্রপতির হাতে একটি স্মারকলিপিও তুলে দেন প্রতিনিধি দলের সদস্যেরা।

এই বিষয়ে রাহুল গান্ধী বলেন, ‘আমাদের স্মারকলিপিতে স্পষ্ট করে বলা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভারতের গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছেন । আমরা তাঁকে যা বলেছি তা মোটেই অস্বীকার করেননি রাষ্ট্রপতি। তিনি আমাদের কাছে প্রমাণ চেয়েছেন। আমি বলেছি ভোট যে চুরি হয়েছে তার প্রমাণ গোটা দেশ জানে । একের পর এক রাজ্যে চুরি করে জিতেছে বিজেপি।’

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
37 Views 0 Likes 0 Comments

Related News

Saurabh Bharadwaj : ‘ভীতু দেশ হিসেবে দেখাতে চাইছে বিজেপি’, কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন সৌরভ
দেশ

Saurabh Bharadwaj : ‘ভীতু দেশ হিসেবে দেখাতে চাইছে বিজেপি’, কেন্দ্রীয় সরকারকে তোপ...

বিজেপি সরকারকে নিশানা করলেন আম আদমি পার্টির (AAP) দিল্লি ইউনিটের সভাপতি সৌরভ ভরদ্বাজ।

১০ অক্টো ২০২৬, ১১:৩৭ এএম · 2 মিনিট
Abhijit Deepke: যন্তর মন্তরের বিক্ষোভ ঘিরে দিল্লিতে ধরপাকড়! বিমানবন্দরে আটক সিজেপি প্রধান অভিজিৎ দীপকে
দেশ

Abhijit Deepke: যন্তর মন্তরের বিক্ষোভ ঘিরে দিল্লিতে ধরপাকড়! বিমানবন্দরে আটক সিজেপ...

নয়াদিল্লি: যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভ ঘিরে শনিবার সকালে দিল্লিতে ধরপাকড়ের অভিযোগ উঠল। ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা তথা আহ্বায়ক অভিজিৎ দীপকে-কে দিল্লি বিমানবন্দরে আটক করেছে পুলিশ। তাঁর সঙ্গে বিমানে থাকা ...

১০ অক্টো ২০২৬, ১১:১৮ এএম · 4 মিনিট
CJP Protest: দিল্লিতে CJP-র প্রতিবাদের আগে বড় প্রস্তুতি পুলিশের! সামনের সারিতে ‘পিঙ্ক ফোর্স’, নিরাপত্তায় কড়া নজর
দেশ

CJP Protest: দিল্লিতে CJP-র প্রতিবাদের আগে বড় প্রস্তুতি পুলিশের! সামনের সারিতে ‘প...

নয়াদিল্লি: Cockroach Janta Party (CJP)-র প্রস্তাবিত প্রতিবাদ ঘিরে শনিবার সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ এলাকা। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ মহিলা পুলিশ...

১০ অক্টো ২০২৬, ১০:৫০ এএম · 2 মিনিট
CJP Protest: ধ্রুব রাঠিকে আটক করতেই ক্ষোভে ফুঁসছে CJP!
দেশ

CJP Protest: ধ্রুব রাঠিকে আটক করতেই ক্ষোভে ফুঁসছে CJP!

নয়াদিল্লি, ১০ অক্টোবর: ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিতর্কের মধ্যেই উত্তপ্ত রাজধানী দিল্লি। ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল কক্‌রোচ জনতা পার্টি (CJP)। সংগঠন...

১০ অক্টো ২০২৬, ১০:২৫ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.