JAZZBAAT 24 BANGLA
২৪ নভে ২০২৬, ০১:৫৯ পিএম
Breaking
Shivangi Singh Wedding: গোটা দেশ নিমন্ত্রিত! অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে এলাহি আয়োজন Sheikh Hasina: বিজয় দিবসে দেশে ফিরতে চান হাসিনা, ঢাকায় ঐক্যের বার্তা তারেকের Bike Ambulance Dada: আসামি নাকি রবিন হুড ধরতে পারবেন না! দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র... Student Injured: প্লাস্টিকের বন্দুক নিয়ে খেলতে গিয়ে বিপদ, হাসপাতালে অষ্টম শ্রেণির ছাত্র RBI: ডিজিটাল জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’, গ্রাহকদের বড় সুরক্ষা দিতে উদ্যোগী RBI MS Dhoni: সিএসকে-র নিলামের টেবিলে থাকবেন না ধোনি! নতুন ভূমিকা নিয়ে বড় দাবি ইরফানের Nagaland Tourism: ২০২৬-২৭ মরসুমে ভারতীয় ফুটবল লিগের ‘ডেস্টিনেশন পার্টনার’ হল নাগাল্যান্ড প... Rabi Ghosh: বডিবিল্ডার হওয়ার স্বপ্ন থেকে বাংলার ‘বাঘা’: জন্মবার্ষিকীতে শ্রদ্ধায় স্মরণ কিংব... Shivangi Singh Wedding: গোটা দেশ নিমন্ত্রিত! অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে এলাহি আয়োজন Sheikh Hasina: বিজয় দিবসে দেশে ফিরতে চান হাসিনা, ঢাকায় ঐক্যের বার্তা তারেকের Bike Ambulance Dada: আসামি নাকি রবিন হুড ধরতে পারবেন না! দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র... Student Injured: প্লাস্টিকের বন্দুক নিয়ে খেলতে গিয়ে বিপদ, হাসপাতালে অষ্টম শ্রেণির ছাত্র RBI: ডিজিটাল জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’, গ্রাহকদের বড় সুরক্ষা দিতে উদ্যোগী RBI MS Dhoni: সিএসকে-র নিলামের টেবিলে থাকবেন না ধোনি! নতুন ভূমিকা নিয়ে বড় দাবি ইরফানের Nagaland Tourism: ২০২৬-২৭ মরসুমে ভারতীয় ফুটবল লিগের ‘ডেস্টিনেশন পার্টনার’ হল নাগাল্যান্ড প... Rabi Ghosh: বডিবিল্ডার হওয়ার স্বপ্ন থেকে বাংলার ‘বাঘা’: জন্মবার্ষিকীতে শ্রদ্ধায় স্মরণ কিংব...

Sheikh Hasina: বিজয় দিবসে দেশে ফিরতে চান হাসিনা, ঢাকায় ঐক্যের বার্তা তারেকের

Sheikh Hasina: বিজয় দিবসে দেশে ফিরতে চান হাসিনা, ঢাকায় ঐক্যের বার্তা তারেকের
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: ভারতের মাটিতে দুই বছরেরও বেশি সময় ধরে নির্বাসিত জীবন কাটানোর পর এবার দেশের মাটিতে ফেরার ইচ্ছাপ্রকাশ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের মহান বিজয় দিবসেই তিনি ঢাকায় ফিরতে চান। এই প্রত্যাবর্তনের জন্য তিনি বাংলাদেশের বর্তমান সরকারের কাছে প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র প্রস্তুত করা এবং দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন।

হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি এক বিবৃতিতে এই পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। মুখপাত্রের দাবি, সংবিধান লঙ্ঘন করে তৎকালীন পরিস্থিতিতে তাঁকে যেভাবে নির্বাসনে পাঠানো হয়েছিল, এখন বর্তমান সরকারেরই নৈতিক দায়িত্ব হলো বিজয় দিবসের মতো ঐতিহাসিক দিনে তাঁর সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করা। 

উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের স্মৃতিতেই প্রতি বছর ১৬ ডিসেম্বর দিনটি বিজয় দিবস হিসেবে পালিত হয়। হাসিনার এই দেশে ফেরার খবরের আবহেই ঢাকার রাজনীতিতে নতুন তৎপরতা শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার মধ্যে সোমবার ঢাকার মন্ত্রিপরিষদ বিভাগের সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের হাত ধরে গড়ে ওঠা রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি-র শীর্ষ নেতাদের সঙ্গে তিনি এই বৈঠকে বসেন।

প্রায় ৪০ মিনিট স্থায়ী এই বৈঠকে এনসিপি-র আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে দলের সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের জানান, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখতে এবং পতিত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সব গণতান্ত্রিক দল আজ ঐক্যবদ্ধ। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও দেশের স্থিতিশীলতার স্বার্থে সবাই একসঙ্গে কাজ করতে প্রস্তুত। 

অন্যদিকে, এনসিপি-র আহ্বায়ক নাহিদ ইসলাম এই আলোচনাকে ইতিবাচক বললেও কেবল কথার কথায় সীমাবদ্ধ না থেকে সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

2 Views 0 Likes 0 Comments

Related News

Jensen Huang: বেজিংয়ে কি গা ঢাকা অ্যালিস হুয়াংয়ের? জেনসেনের প্রত্যাবর্তনের মধ্যেই চিনা যোগ নিয়ে ঘনাচ্ছে রহস্য
বিদেশ

Jensen Huang: বেজিংয়ে কি গা ঢাকা অ্যালিস হুয়াংয়ের? জেনসেনের প্রত্যাবর্তনের মধ্যেই...

নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় কার্যত একচ্ছত্র আধিপত্য এনভিডিয়ার। সেই সংস্থার শীর্ষ পদে আবার ফিরেছেন সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। কিন্তু তাঁর প্রত্যাবর্তনের মধ্যেও কাটছে না বিতর্কের মেঘ। বরং নতুন করে আলোচনায় উঠ...

২৪ নভে ২০২৬, ০৯:১৪ এএম · 3 মিনিট
Bangladesh: হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার মধ্যেই ভারতকে নিশানা নাহিদের, ‘আওয়ামি লিগ নয়, লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে’
বিদেশ

Bangladesh: হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার মধ্যেই ভারতকে নিশানা নাহিদের, ‘আওয়ামি ল...

সোমবার ঢাকার সচিবালয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন নাহিদ। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে উসকে দেওয়ার ক্ষেত্রে ভারতের ভূমিকা রয়েছে। একইসঙ্গে শেখ হাসিনাকে প্রত্যর্পণ এবং গঙ্গার জলবণ্টন চুক্তির নবীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও সরকারের আরও দৃঢ় অবস্থান নেওয়া উচিত বলে মত প্রকাশ করেন এনসিপি নেতা।

২৪ নভে ২০২৬, ০৮:৫৯ এএম · 2 মিনিট
নিয়ন্ত্রণের বাইরে রক্তচাপ, জেলের ভিতরেই মৃত্যুঝুঁকি ইমরান খানের?
বিদেশ

নিয়ন্ত্রণের বাইরে রক্তচাপ, জেলের ভিতরেই মৃত্যুঝুঁকি ইমরান খানের?

নিউজ ডেস্ক: পাকিস্তানের জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করা হলে আগামী কয়েক দিনের মধ্যেই তাঁর হৃদযন্ত্রের স্থায়ী ক্ষতি হতে পারে। এমন...

২৩ নভে ২০২৬, ০৯:৪১ পিএম · 2 মিনিট
Bangladesh: গ্রামীণ ব্যাঙ্কের শাখায় হামলা বন্ধের আর্জি ইউনুসের, এক মাসে পেট্রল বোমায় আক্রান্ত প্রায় ১০০টি শাখা
বিদেশ

Bangladesh: গ্রামীণ ব্যাঙ্কের শাখায় হামলা বন্ধের আর্জি ইউনুসের, এক মাসে পেট্রল বোম...

গত বুধবার বাংলাদেশের দক্ষিণ-পূর্বের বন্দর শহর চট্টগ্রামে ইউনুসের পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পাঁচ দিন পর তাঁর এই বিবৃতি সামনে এল। ওই ঘটনায় আওয়ামী লীগের সমর্থকদের সন্দেহ করা হচ্ছে।

২৩ নভে ২০২৬, ০৯:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.