JAZZBAAT 24 BANGLA
০৫ নভে ২০২৬, ১১:৫৯ এএম
Breaking
গোল উদ্‌যাপন থেকে মহাযুদ্ধ! এক ম্যাচে ৫১ লাল কার্ড, রণক্ষেত্র ফুটবল মাঠ! Tanvi Patri: ইতিহাস গড়ে যুব অলিম্পিকের ফাইনালে ১৫ বছরের তনভি Hardik Pandya: অধিনায়কত্বের চাপে কোণঠাসা হার্দিক! মুম্বই ছাড়লে কোন দলে যাওয়া উচিত, জানা... 'টি-টোয়েন্টি ম্যাচের গতিতে কাজে হচ্ছে সুপ্রিম কোর্টে', বললেন প্রধান বিচারপতি সূর্য কান্ত East Bengal FC: আনোয়ারের চোটে বড় ধাক্কা ইস্টবেঙ্গলে! চেন্নাই ম্যাচের আগে হাবাসের কপালে চি... Sachin Tendulkar: ইংরেজ তারকার প্রশংসায় পঞ্চমুখ মাস্টার ব্লাস্টার দু’বার ফিরেও শেষরক্ষা হল না! ৭৮ মিনিটে হালান্ডের বজ্রাঘাতে স্বপ্নভঙ্গ হলো আরবি লাইপজিগের LPG: হরমুজের বাধা কাটিয়ে বাড়ছে এলপিজি আমদানি, স্বস্তি ফিরছে ভারতীয় হেঁশেলে গোল উদ্‌যাপন থেকে মহাযুদ্ধ! এক ম্যাচে ৫১ লাল কার্ড, রণক্ষেত্র ফুটবল মাঠ! Tanvi Patri: ইতিহাস গড়ে যুব অলিম্পিকের ফাইনালে ১৫ বছরের তনভি Hardik Pandya: অধিনায়কত্বের চাপে কোণঠাসা হার্দিক! মুম্বই ছাড়লে কোন দলে যাওয়া উচিত, জানা... 'টি-টোয়েন্টি ম্যাচের গতিতে কাজে হচ্ছে সুপ্রিম কোর্টে', বললেন প্রধান বিচারপতি সূর্য কান্ত East Bengal FC: আনোয়ারের চোটে বড় ধাক্কা ইস্টবেঙ্গলে! চেন্নাই ম্যাচের আগে হাবাসের কপালে চি... Sachin Tendulkar: ইংরেজ তারকার প্রশংসায় পঞ্চমুখ মাস্টার ব্লাস্টার দু’বার ফিরেও শেষরক্ষা হল না! ৭৮ মিনিটে হালান্ডের বজ্রাঘাতে স্বপ্নভঙ্গ হলো আরবি লাইপজিগের LPG: হরমুজের বাধা কাটিয়ে বাড়ছে এলপিজি আমদানি, স্বস্তি ফিরছে ভারতীয় হেঁশেলে

গোল উদ্‌যাপন থেকে মহাযুদ্ধ! এক ম্যাচে ৫১ লাল কার্ড, রণক্ষেত্র ফুটবল মাঠ!

গোল উদ্‌যাপন থেকে মহাযুদ্ধ! এক ম্যাচে ৫১ লাল কার্ড, রণক্ষেত্র ফুটবল মাঠ!
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ফুটবলের মাঠে লাল কার্ড দেখা নতুন কিছু নয়। কিন্তু একটি ম্যাচে ৫১টি লাল কার্ড! তাও আবার খেলা শেষ হওয়ার আগেই! ব্রাজিলের অনূর্ধ্ব-২০ ফুটবল ম্যাচে এমনই অবিশ্বাস্য কাণ্ড ঘটল। গোল উদ্‌যাপনকে কেন্দ্র করে শুরু হওয়া ঝামিয়া শেষ পর্যন্ত রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ম্যাচই পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন রেফারি। শুধু ফুটবলাররাই নন, সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের পরিবর্ত খেলোয়াড়, প্রশিক্ষক, কর্তারা, এমনকী বলবয়রাও। সব মিলিয়ে ৫১ জনকে লাল কার্ড দেখানো হয়েছে। ফুটবলের ইতিহাসে এক ম্যাচে এত লাল কার্ড দেখানোর নজির নেই।

ঘটনাটি ব্রাজিলের মিনাস জেরাইস প্রদেশের। অনূর্ধ্ব-২০ মিনাস জেরাইস দ্বিতীয় ডিভিশনের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল উবেরল্যান্ডিয়া ও মামোরে। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে মামোরে তৃতীয় গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। আর সেই গোলের পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মামোরের ফুটবলার দাভি গোল করার পর ছুটে যান উবেরল্যান্ডিয়ার রিজার্ভ বেঞ্চের দিকে। সেখানে দাঁড়িয়ে থাকা পরিবর্ত ফুটবলার ও দলের কর্মীদের উদ্দেশে কটূক্তি করে উল্লাস করতে থাকেন তিনি। তাতেই ক্ষোভে ফেটে পড়েন উবেরল্যান্ডিয়ার সদস্যরা।

এরপরই মাঠে ঢুকে পড়েন উবেরল্যান্ডিয়ার গোলকিপার প্রশিক্ষক পাওলো সার্জিও দিয়াস দোস সান্তোস। দাভিকে আক্রমণ করতে এগিয়ে যান তিনি। মুহূর্তের মধ্যে দু’দলের ফুটবলারদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন রেফারি। মাঠে ঢুকে পড়েন পরিবর্ত ফুটবলার, প্রশিক্ষক ও কর্তারা। এমনকী ছয় বলবয়ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। অভিযোগ, তাঁরা চেয়ার, স্ট্রেচার-সহ বিভিন্ন জিনিস দিয়ে মামোরের সদস্যদের আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত সামরিক পুলিশ ডাকতে হয়।

রেফারি ফের্নান্দো প্যাট্রিক দ্রোসঘিচ মোদেস্তোর রিপোর্ট অনুযায়ী, মোট ৪৩ জন ফুটবলার, আট জন প্রশিক্ষক ও সহকারী কর্মী এবং দুই কর্তাকে লাল কার্ড দেখানো হয়েছে। অর্থাৎ, সব মিলিয়ে ৫১টি লাল কার্ড। সংঘর্ষ থামাতে প্রায় ৪০ মিনিট সময় লাগে। এর আগে ২০১১ সালে আর্জেন্তিনার ক্লেপোলে ও ভিক্টোরিয়ানো আরেনাসের ম্যাচে ৩৬টি লাল কার্ড দেখানো হয়েছিল। সেই রেকর্ডও ভেঙে গেল ব্রাজিলের এই ম্যাচে। ফুটবলের ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই তোলপাড়।

1 Views 0 Likes 0 Comments

Related News

Tanvi Patri: ইতিহাস গড়ে যুব অলিম্পিকের ফাইনালে ১৫ বছরের তনভি
ময়দান

Tanvi Patri: ইতিহাস গড়ে যুব অলিম্পিকের ফাইনালে ১৫ বছরের তনভি

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ব্যাডমিন্টনে নতুন ইতিহাস লিখল ১৫ বছরের এক কিশোরী। বয়স মাত্র ১৫, অথচ কোর্টে তার লড়াইয়ের মানসিকতা নজর কাড়ার মতো। যুব অলিম্পিকের মহিলা সিঙ্গলসের ফাইনালে পৌঁছে নজির গড়ল ভারতের তনভি পাত্রি। এই প্রথম ...

০৫ নভে ২০২৬, ১১:৫৫ এএম · 2 মিনিট
Hardik Pandya: অধিনায়কত্বের চাপে কোণঠাসা হার্দিক! মুম্বই ছাড়লে কোন দলে যাওয়া উচিত, জানালেন রায়ডু
ময়দান

Hardik Pandya: অধিনায়কত্বের চাপে কোণঠাসা হার্দিক! মুম্বই ছাড়লে কোন দলে যাওয়া উচ...

স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২৭-এর আগে হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব ছাড়তে পারেন তিনি? দলই বা তাঁকে ছেড়ে দিতে পারে কি না, তা নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যেই হার্দিকের পা...

০৫ নভে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
East Bengal FC: আনোয়ারের চোটে বড় ধাক্কা ইস্টবেঙ্গলে! চেন্নাই ম্যাচের আগে হাবাসের কপালে চিন্তার ভাঁজ
ময়দান

East Bengal FC: আনোয়ারের চোটে বড় ধাক্কা ইস্টবেঙ্গলে! চেন্নাই ম্যাচের আগে হাবাসের...

নিউজ ডেস্ক: আশঙ্কাই সত্যি হল। চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে আইএসএলের পরের ম্যাচে খেলতে পারবেন না আনোয়ার আলি। মঙ্গলবার যুবভারতীতে আল-সিবের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচে পেশিতে টান ধরেছিল ভারতীয় দলের এই নির্ভরযো...

০৫ নভে ২০২৬, ১১:৫০ এএম · 2 মিনিট
Sachin Tendulkar: ইংরেজ তারকার প্রশংসায় পঞ্চমুখ মাস্টার ব্লাস্টার
ময়দান

Sachin Tendulkar: ইংরেজ তারকার প্রশংসায় পঞ্চমুখ মাস্টার ব্লাস্টার

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানের মালিকের সিংহাসনে এত দিন একচ্ছত্র আধিপত্য শচীন তেন্ডুলকরের। কিন্তু সেই রেকর্ডে ভাগ বসানোর দিকে ক্রমশ এগিয়ে আসছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। আর নিজের দীর্ঘদিনের রেকর্ডের...

০৫ নভে ২০২৬, ১১:৪৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.