একেতে জ্বালানির সংকট তার উপরে কাঁচামাল এর মূল্যবৃদ্ধি। বিগত কয়েক মাসে ব্যবসায়ীদের মাথায় বজ্রাঘাত। গত এক মাসে কুইন্টাল প্রতি কাঁচামালের দাম বেড়েছে হরমুড়িয়ে। এবার পাউরুটির দাম বাড়ানোর পথে বেকারই সংস্থাগুলি।
ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন এ তরফ থেকে জানা গিয়েছে প্রতি পাউন্ডে চার টাকা করে দাম বাড়তে পারে। অ্যাসোসিয়েশনের দাবি গত এক মাসে ময়দার দাম বেড়ে দাঁড়িয়েছে কুইন্টাল প্রতি ৬০০ টাকা। এক কুইন্টাল চিনির দাম বেড়ে হাজার টাকা অব্দি পৌঁছেছে। ভোজ্য তেলের দাম ৮০০ টাকা কুইন্টাল এবং প্যাকেজিং সামগ্রীর দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। এই পরিস্থিতিতে লাভের মুখ দেখা তো দূর পাউরুটির দাম বাড়ানো ছাড়া উপায় দেখছে না সংস্থাগুলি।
এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে ৪০০ গ্রাম অর্থাৎ ১ পাউন্ড পাউরুটিতে ৪ টাকা বাড়িয়ে নতুন দাম হবে ৩৬ টাকা। আগামী ১৭ ই আগস্ট থেকে এই নতুন দাম কার্যকরে হতে পারে। ২০২৪ সালের ৩০ শে জানুয়ারি লাস্ট দাম বেড়েছিল পাউরুটির। বর্তমানে সেই ১ পাউন্ড ৩২ টাকা দামে বিক্রি হচ্ছে দোকানে।
হিসাব অনুযায়ী হাফ পাউন্ড অর্থাৎ ২০০ গ্রাম পাউরুটির দাম ২ টাকা বাড়বে। ১০০ টাকা প্লেইন পাউরুটির দাম দেড় টাকা বেড়ে ১০ টাকা করা হবে।
মূলত জ্বালানি সহ কাঁচামালের দাম আকাশ ছোঁয়া হতেই লাভের মুখে দেখতে পাচ্ছেন না সংস্থাগুলি। ফলে বেকারি সংস্থাগুলি প্রায় বন্ধ হওয়ার মুখে। উপায় না পেয়ে পাউরুটির দাম বাড়ানোর কথা চিন্তা ভাবনা করেছেন তারা। পাউরুটির দাম না বাড়ালে বহু সংস্থাই ক্ষতির মুখে পড়বে।
এদিকে বাঙালির সকালের খাবার পাতে পাউরুটির গুরুত্ব অনেকটাই। তবে এবার এক ধাক্কায় পাউন্ড প্রতি ৪ টাকা দাম বাড়ায় মধ্যবিত্তের পকেটে চাপ সৃষ্টি করবে।