JAZZBAAT 24 BANGLA
২৮ নভে ২০২৬, ১১:১৭ এএম
Breaking
Viral Video: চলন্ত ট্রেনেই বন্ধুর প্রাক্‌বিবাহের অনুষ্ঠান, রেলের হস্তক্ষেপে বিতর্ক Bronson Reed: মাত্র ৩৮-এই শেষ রিংয়ের লড়াই! চিকিৎসাজনিত জটিলতায় মৃত্যু অস্ট্রেলীয় রেসলারের Alipore Weather Office: ভোরে শীত, দিনে উধাও, বঙ্গোপসাগরের নিম্নচাপে বাড়ছে নজর! Sharad Pawar: ডিলিমিটেশন বিলের সমর্থনের বিনিময়ে কেন্দ্র ও মহারাষ্ট্রে ক্ষমতার ভাগ চায় এনসি... Midhun Reddy : আসন পুনর্বিন্যাসে বড় পরিবর্তনের ইঙ্গিত, মিধুন রেড্ডির অবস্থানে বাড়ছে জল্প... Tevez Farewell Match: তেভেজের বিদায়ী ম্যাচে মেসি-রোনালদো কি এবার একই দলের জার্সিতে? ফুটবল... সৈয়দ মোদি ব্যাডমিন্টনের শেষ চারে তৃষা-গায়ত্রী, সিঙ্গলসের সেমিফাইনালে তানভি ও উন্নতি দ্বিতীয় নতুন বলে ধার হারাচ্ছেন বুমরাহ? প্রশ্ন তুলে দিলেন গাভাসকর Viral Video: চলন্ত ট্রেনেই বন্ধুর প্রাক্‌বিবাহের অনুষ্ঠান, রেলের হস্তক্ষেপে বিতর্ক Bronson Reed: মাত্র ৩৮-এই শেষ রিংয়ের লড়াই! চিকিৎসাজনিত জটিলতায় মৃত্যু অস্ট্রেলীয় রেসলারের Alipore Weather Office: ভোরে শীত, দিনে উধাও, বঙ্গোপসাগরের নিম্নচাপে বাড়ছে নজর! Sharad Pawar: ডিলিমিটেশন বিলের সমর্থনের বিনিময়ে কেন্দ্র ও মহারাষ্ট্রে ক্ষমতার ভাগ চায় এনসি... Midhun Reddy : আসন পুনর্বিন্যাসে বড় পরিবর্তনের ইঙ্গিত, মিধুন রেড্ডির অবস্থানে বাড়ছে জল্প... Tevez Farewell Match: তেভেজের বিদায়ী ম্যাচে মেসি-রোনালদো কি এবার একই দলের জার্সিতে? ফুটবল... সৈয়দ মোদি ব্যাডমিন্টনের শেষ চারে তৃষা-গায়ত্রী, সিঙ্গলসের সেমিফাইনালে তানভি ও উন্নতি দ্বিতীয় নতুন বলে ধার হারাচ্ছেন বুমরাহ? প্রশ্ন তুলে দিলেন গাভাসকর

RJ Mitte: প্রয়াত হলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিট! মাত্র ৩৪ বছর বয়সেই মৃত্যু

RJ Mitte: প্রয়াত হলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিট! মাত্র ৩৪ বছর বয়সেই মৃত্যু
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: টেলিভিশনের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ব্রেকিং ব্যাড’। এই সিরিজে ওয়াল্টার হোয়াইটের ছেলে ওয়াল্টার হোয়াইট জুনিয়রের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা আরজে মিট। মাত্র ৩৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে তাঁর প্রতিনিধি এই দুঃসংবাদ নিশ্চিত করেছেন। তিনি এই ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক ক্ষতি’ বলে উল্লেখ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অভিনেতা, সমাজকর্মী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের লড়াইয়ে সক্রিয় কর্মী আরজে মিট প্রয়াত হয়েছেন।”

জীবনের শেষ সময়ে আরজে মিট টেক্সাসের ব্রাউনসভিলে ছিলেন বলে জানা গিয়েছে। ঠিক কী কারণে এবং কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে এখনও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। ব্রাউনসভিল পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে কোনও অপরাধমূলক ঘটনার ইঙ্গিত মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

১২ অক্টোবর স্থানীয় সংবাদমাধ্যমে মিটের মৃত্যুর খবর প্রকাশিত হয়। মনে করা হচ্ছে, নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়েছিল। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে।

আরজে মিট জন্মগতভাবেই সেরিব্রাল পলসিতে আক্রান্ত ছিলেন। নিজের জীবনের এই অভিজ্ঞতার কিছু অংশ তিনি কাজে লাগিয়েছিলেন ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়রের চরিত্রে অভিনয়ের সময়। ব্রায়ান ক্র্যানস্টন ও অ্যারন পলের সঙ্গে এই এমি-জয়ী ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। ২০১৪ সালে ‘ব্রেকিং ব্যাড’-এর অন্যান্য অভিনেতাদের সঙ্গে তিনিও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড অর্জন করেন।

মিটের প্রতিনিধি শন রিলি জানিয়েছেন, অভিনেতার ব্যক্তিগত অসুস্থতার অভিজ্ঞতা পর্দায় চরিত্রটিকে বাস্তবসম্মত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। একই সঙ্গে নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সমাজে তাঁদের অন্তর্ভুক্তির পক্ষে বহু বছর ধরে প্রচার চালিয়েছেন মিট।

অভিনয়ের বাইরেও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় সক্রিয় ছিলেন তিনি। সমাজসেবামূলক কাজ ও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে অভিনেতা ‘দ্য মিট ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছিলেন। ইউনাইটেড সেরিব্রাল পলসি এবং শ্রাইনার্স চিলড্রেনসের প্রচারদূত হিসেবেও কাজ করেছেন মিট। এই দুই সংস্থার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সচেতনতা, অন্তর্ভুক্তি এবং প্রতিনিধিত্ব বাড়ানোর কাজে যুক্ত ছিলেন তিনি।

শন রিলির কথায়, নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে প্রচলিত ভুল ধারণাকে চ্যালেঞ্জ করেছেন মিট। বিনোদনজগতে তাঁদের আরও বেশি করে তুলে ধরার পক্ষেও সওয়াল করেছেন তিনি। ‘ব্রেকিং ব্যাড’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের এই অভিনেতার আকস্মিক প্রয়াণের খবরে মার্কিন বিনোদনজগতে শোকের আবহ তৈরি হয়েছে।

101 Views 0 Likes 0 Comments

Related News

সুকেশের আইনি নোটিস নেটফ্লিক্সকে!
বিনোদন

সুকেশের আইনি নোটিস নেটফ্লিক্সকে!

নিজের জীবনকাহিনি নিয়ে তৈরি তথ্যচিত্র ঘিরে এবার আইনি পদক্ষেপ সুকেশ চন্দ্রশেখরের। আসন্ন তথ্যচিত্র ‘লাভ, স্ক্যাম অউর ধোঁকা: দ্য সুকেশ চন্দ্রশেখর স্টোরি’ নিয়ে আপত্তি জানিয়ে নেটফ্লিক্স এবং নির্মাতাদের আইনি নোটিস পাঠালেন তিনি।...

২৭ নভে ২০২৬, ০৮:৪২ পিএম · 2 মিনিট
Deepika Padukone: পুরুষদের মতো মহিলাদেরও আট ঘণ্টার শিফটের দাবি দীপিকার, পাশে এবার বলিউডের তারকারা
বিনোদন

Deepika Padukone: পুরুষদের মতো মহিলাদেরও আট ঘণ্টার শিফটের দাবি দীপিকার, পাশে এবার...

চলচ্চিত্র জগতে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের কাজের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের যে দাবি তুলেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, তা এবার ইন্ডাস্ট্রির অন্দরেই জোরালো সমর্থন পেতে শুরু করেছে। গত বছর মা হওয়ার পর পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে দিনে সর্বোচ্চ আট ঘণ্টা কাজ করার শর্ত দিয়েছিলেন তিনি। এই দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া দীর্ঘ বিতর্কের পর সম্প্রতি পরিচালক-প্রযোজক করণ জোহর, অভিনেতা অক্ষয় কুমার এবং অভিনেত্রী আলিয়া ভাট প্রকাশ্যে দীপিকার পাশে দাঁড়িয়েছেন।

২৭ নভে ২০২৬, ০৮:০৩ পিএম · 2 মিনিট
Familywala: একাকীত্বের অসুখ সারাতে আসছেন শিবপ্রসাদ, ‘ফ্যামিলিওয়ালা’য় উঠে আসবে জীবনের অন্য সমীকরণ
বিনোদন

Familywala: একাকীত্বের অসুখ সারাতে আসছেন শিবপ্রসাদ, ‘ফ্যামিলিওয়ালা’য় উঠে আসবে জীবন...

চলতি বছর ২০ মে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে প্রযোজনা সংস্থার তরফ থেকে ‘ফ্যামিলিওয়ালা’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আনা হয়েছিল। তখনই জানানো হয়েছিল যে, এক অত্যন্ত সাধারণ মানুষের নানাবিধ অভিব্যক্তি ও জীবনের টানাপোড়েন নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি। সম্প্রতি মুক্তি পাওয়া ১ মিনিট ২ সেকেন্ডের টিজারে ছবির গল্পের আভাস আরও স্পষ্ট হয়েছে। আধুনিক কর্মব্যস্ত জীবনে আবালবৃদ্ধবনিতাকে গ্রাস করছে এক গভীর অসুখ—‘একাকীত্ব’। সেই একাকীত্বের অন্ধকারে আলোর দিশা দেখাতে আসছে ‘ফ্যামিলিওয়ালা’। ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখা যাবে ‘রাজ বন্দ্যোপাধ্যায়’ নামের এক সাধারণ মানুষের চরিত্রে। রাজ এমন একটি সংস্থায় কাজ করে, যাদের মূল কাজ হলো সমাজের নিঃসঙ্গ মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে সময় কাটানো। কিন্তু অন্যদের জীবনে খুশি ও সঙ্গ দিতে গিয়ে রাজের নিজের ব্যক্তিগত জীবনে কতটা একাকীত্ব নেমে আসে, সেই মানবিক টানাপোড়েন ও সম্পর্কের নতুন সমীকরণই ফুটে উঠবে পর্দায়।

২৭ নভে ২০২৬, ০৭:৫৩ পিএম · 2 মিনিট
Jeet Gannguli: মাতৃহারা সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, ৭৫ বছর বয়সে প্রয়াত মা মীনা
বিনোদন

Jeet Gannguli: মাতৃহারা সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, ৭৫ বছর বয়সে প্রয়াত মা মীনা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: পিতৃবিয়োগের পর এবার মাকে হারালেন খ্যাতনামা সংগীত পরিচালক ও গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার অর্থাৎ ২৭ নভেম্বর, সকালে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর মা মীনা গঙ্গোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউড ও বলিউডের সংগীত মহলে।

২৭ নভে ২০২৬, ০৭:২৬ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.