JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০৬:৩৬ এএম
Breaking
SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন

ঢাকায় এবার চালু হলো পৃথক মহিলা বাস, থাকছে ই-টিকিটিং সহ সিসি ক্যামেরা-জিপিএস

ঢাকায় এবার চালু হলো পৃথক মহিলা বাস, থাকছে ই-টিকিটিং সহ সিসি ক্যামেরা-জিপিএস

ঢাকা, হাবিবুর রহমান: মহিলাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যভাবে যাতায়াত নিশ্চিত করতে এবার ঢাকাসহ বাংলাদেশের আরও দুটি জেলায় চালু হয়েছে নারীবাস সার্ভিস। বাংলাদেশ সরকার নিয়ন্ত্রিত ‘বিআরটিসি’ তত্ত্বাবধানে ১৪টি মহিলা বাস ঢাকা, উত্তরের জেলা বগুড়া ও বন্দরনগর বগুড়ায় এই বাস চলাচল করবে। এই মহিলা সার্ভিসে ই-টিকিটিং ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, এর মাধ্যমে নারী যাত্রীরা বাসে ওঠার আগেই সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন। এতে কাউন্টারে অপেক্ষার সময়ও কমবে।

মঙ্গলবার ঢাকার তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির এই সময়ে গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও যাত্রীবান্ধব করার লক্ষ্যে মহিলা বাস সার্ভিসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। নারী যাত্রীদের নিরাপদ যাত্রার পাশাপাশি গণপরিবহনে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগর, চট্টগ্রাম ও বগুড়া শহরে ১৩টি রুটে মোট ১৪টি বাস নিয়ে মহিলা বাস সার্ভিস চালু হচ্ছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ১০টি, বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাস চলবে। এসব বাস ঢাকায় ১৬০টি, চট্টগ্রামে ১২টি এবং বগুড়ায় ১৬টিসহ মোট ১৮৮টি স্টপেজে যাত্রীসেবা দেবে। 

বাসগুলো নারী চালক ও নারী কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত হবে। মহিলা যাত্রীদের পাশাপাশি বাসে কর্মরত নারী চালক ও সহকারীদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। এ লক্ষ্যে বাসগুলোতে সিসি ক্যামেরা ও জিপিএস সংযোজন করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া বিআরটিসির বহরে ১০০টি ইলেকট্রিক বাস যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান হাবিবুর রশিদ হাবিব। দ্রুত এসব ইভি বাস বহরে যুক্ত করা হবে বলেও জানান সড়ক প্রতিমন্ত্রী। বিআরটিসির বহরে নতুন বাস সংযোজনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রায় ৮০০ কোটি টাকা ঋণ সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। 

তার মতে, এসব উদ্যোগ গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও পরিবেশবান্ধব করার পাশাপাশি নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক সচিব মোহাম্মদ জিয়াউল হক ও বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাসহ সংশ্লিষ্ট আধিকারিকরা।

66 Views 1 Likes 0 Comments

Related News

ঢাকায় মেট্রোরেলের লাইন নির্মাণ কাজের বরাত পেল ভারত, সঙ্গে ৪ দেশও
বিদেশ

ঢাকায় মেট্রোরেলের লাইন নির্মাণ কাজের বরাত পেল ভারত, সঙ্গে ৪ দেশও

দীর্ঘদিন ঝুলে থাকার পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সংশোধিত প্রকল্প প্রস্তাবগুলোর অনুমোদন দেয়। এর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ–সংক্রান্ত ৮টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

০২ অক্টো ২০২৬, ০৬:৩০ পিএম · 4 মিনিট
পুঁজিবাজারে টানা দরপতন, ব্রোকারেজ বন্ধে বিপাকে হাজারো বিনিয়োগকারী! BSEC-এর এক কর্মকর্তাকে ঘিরে উঠল একের পর এক গুরুতর প্রশ্ন
বিদেশ

পুঁজিবাজারে টানা দরপতন, ব্রোকারেজ বন্ধে বিপাকে হাজারো বিনিয়োগকারী! BSEC-এর এক কর্ম...

পুঁজিবাজারের সামগ্রিক পরিস্থিতি নিয়েও অভিযোগকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, বাজার যখন ঊর্ধ্বমুখী হওয়ার চেষ্টা করে, তখন বিভিন্ন নিয়ন্ত্রক সিদ্ধান্তের কারণে ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ তৈরি হচ্ছে।

০২ অক্টো ২০২৬, ০৬:২৩ পিএম · 5 মিনিট
Smit Machchhar: ৩৪ হাজার ফুটে রক্তাক্ত ভারতীয় পাইলট! ছুরিকাঘাতের পরেও ককপিটের দরজা খুলে বাঁচালেন শতাধিক প্রাণ
বিদেশ

Smit Machchhar: ৩৪ হাজার ফুটে রক্তাক্ত ভারতীয় পাইলট! ছুরিকাঘাতের পরেও ককপিটের দরজা...

নিউজ ডেস্ক: দুবাই থেকে তেল আভিভগামী একটি ফ্লাইদুবাই বিমানে মাঝআকাশে ঘটে গেল ভয়াবহ ঘটনা। প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় আচমকাই ককপিটে দুই পাইলটের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, সহ-পাইলট ছুরি নিয়ে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছারক...

০১ অক্টো ২০২৬, ০১:১৩ পিএম · 3 মিনিট
Hindukush Earthquake: ভোরবেলায় শক্তিশালী ভূমিকম্প, কাঁপল আফগানিস্তানের বিস্তৃর্ণ অঞ্চল
বিদেশ

Hindukush Earthquake: ভোরবেলায় শক্তিশালী ভূমিকম্প, কাঁপল আফগানিস্তানের বিস্তৃর্ণ...

বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৬টা ৫৯ মিনিট নাগাদ শক্তিশালী ভূমিকম্প আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪৪।

০১ অক্টো ২০২৬, ১০:৪৬ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.