JAZZBAAT 24 BANGLA
০৬ সেপ্টে ২০২৬, ১১:৩২ এএম
Breaking
সহজে শেষ হয় না বাঁচার লড়াই! প্রৌঢ়ার ‘অলৌকিক’ উদ্ধারে আশার আলো দেখছে নেপাল ক্যামাক স্ট্রিট কাণ্ডে প্রাক্তন IPS-এর বাড়িতে পৌঁছল পুলিশ শামির প্রতি অবিচার হয়েছে! আগরকার-গম্ভীরকে একহাত নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ এশিয়া কাপে হরমনপ্রীতরা জিততেই পাকিস্তানকে পুরনো খোঁচা দিলেন ইরফান ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিংহে সূর্য, ভাগ্য বদলের ইঙ্গিত ১২ রাশির জীবনে কী ঘটতে চলেছে? কথাকে কাজে পরিণত করলেন হরমনপ্রীতরা, এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত মুহুর্মুহু আক্রমণ বালুচ-সেনার, মৃত ২৫ পাক সেনা বিগ বসের সেটে চক্রান্ত, টার্গেট খোদ ক্যাপ্টেন ভরত বিধাননগরে বাংলাদেশি সন্দেহে আটক এক ব্যক্তি স্ত্রীকে খুঁজে পেতে মরিয়া, চমকদার সিদ্ধান্ত শুভ্রাংশু রায়ের কর্পোরেটের মোটা মাইনে ছেড়ে IAS, ১৩ বছর পর IAS থেকে কেন সরে দাঁড়ালেন দিব্যা মিত্তল? হকিতে যাই হোক, ক্রিকেট আছে ক্রিকেটেই! পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না সহজে শেষ হয় না বাঁচার লড়াই! প্রৌঢ়ার ‘অলৌকিক’ উদ্ধারে আশার আলো দেখছে নেপাল ক্যামাক স্ট্রিট কাণ্ডে প্রাক্তন IPS-এর বাড়িতে পৌঁছল পুলিশ শামির প্রতি অবিচার হয়েছে! আগরকার-গম্ভীরকে একহাত নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ এশিয়া কাপে হরমনপ্রীতরা জিততেই পাকিস্তানকে পুরনো খোঁচা দিলেন ইরফান ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিংহে সূর্য, ভাগ্য বদলের ইঙ্গিত ১২ রাশির জীবনে কী ঘটতে চলেছে? কথাকে কাজে পরিণত করলেন হরমনপ্রীতরা, এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত মুহুর্মুহু আক্রমণ বালুচ-সেনার, মৃত ২৫ পাক সেনা বিগ বসের সেটে চক্রান্ত, টার্গেট খোদ ক্যাপ্টেন ভরত বিধাননগরে বাংলাদেশি সন্দেহে আটক এক ব্যক্তি স্ত্রীকে খুঁজে পেতে মরিয়া, চমকদার সিদ্ধান্ত শুভ্রাংশু রায়ের কর্পোরেটের মোটা মাইনে ছেড়ে IAS, ১৩ বছর পর IAS থেকে কেন সরে দাঁড়ালেন দিব্যা মিত্তল? হকিতে যাই হোক, ক্রিকেট আছে ক্রিকেটেই! পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না

ক্যামাক স্ট্রিট কাণ্ডে প্রাক্তন IPS-এর বাড়িতে পৌঁছল পুলিশ

ক্যামাক স্ট্রিট কাণ্ডে প্রাক্তন IPS-এর বাড়িতে পৌঁছল পুলিশ

কলকাতা, নিউজ ডেস্ক:ক্যামাক স্ট্রিট কাণ্ডে এবার প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে তলব করল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। রবিবার সাতসকালে 
তাঁর বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। তবে বাড়িতে ছিলেন না হুমায়ুন কবীর। শেষ পর্যন্ত তাঁর চালকের হাতেই তুলে দেওয়া হয় পুলিশের নোটিশ। আগামী ৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

এর আগে দু’বার তাঁর বাড়িতে নোটিশ দিতে গিয়েছিল পুলিশ। কিন্তু প্রতিবারই তাঁকে বাড়িতে না পাওয়ায় নোটিশ দেওয়া সম্ভব হয়নি। এদিনও একই পরিস্থিতি। প্রাক্তন আইপিএসকে বাড়িতে না পেয়ে তাঁর চালকের হাতে নোটিশ ধরিয়ে দেন শেক্সপিয়ার সরণি থানার আধিকারিকরা।

পুলিশ আধিকারিকরা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় হুমায়ুনের চালক জানান,  তিনি ‘কালই’ থানায় যাবেন। অর্থাৎ, নোটিশে নির্ধারিত সময়ের আগেই থানায় গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রাক্তন আইপিএসের।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কেও ফের তলব করা হয়েছে। আগামী (7 সেপ্টেম্বর) সোমবার দুপুর ১২টায় তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজির হতে বলা হয়েছে।

ঘটনার সূত্রপাত ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলা নিয়ে। পুরকর্মী এবং পুলিশ আধিকারিকরা অভিষেকের পার্টি অফিসের  বেআইনি বিলবোর্ড খুলতে এসেছিলেন। কিন্তু বাধা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাকে কেন্দ্র করে সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার এবং ধাক্কাধাক্কির মতো একাধিক অভিযোগ সামনে এসেছে।ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও অভিযোগ।

ইতিমধ্যে, এই ঘটনায় অভিষেক, ডেরেকেও তলব করা হয়েছিল। এবার প্রাক্তন আইপিএসকে তলব করা হল। মূলত, কীভাবে এবং কেন অফিসের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, সেই বিষয়ে তাঁদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা।

26 Views 0 Likes 0 Comments

Related News

দইয়ের ভাঁড়ে সাপ, রান্নায় ক্ষতিকর রাসায়নিক! আতঙ্কের মাঝেই হোটেলে সটান হাজির বিধায়ক
রাজ্য

দইয়ের ভাঁড়ে সাপ, রান্নায় ক্ষতিকর রাসায়নিক! আতঙ্কের মাঝেই হোটেলে সটান হাজির বিধায়ক

সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই এবার একেবারে অন্য ভূমিকায় দেখা গেল কোতুলপুরের বিধায়ক লক্ষ্মীকান্ত মজুমদারকে। কোনো আগাম বার্তা না দিয়ে সকাল সকাল তিনি সোজা ঢুকে পড়লেন এলাকার এক চেনা হোটেলের হেঁশেলে।

০৫ সেপ্টে ২০২৬, ০৭:৫৪ পিএম · 1 মিনিট
ক্ষুধার্ত শিশুর জন্য থামল দার্জিলিং মেল, নৈহাটিতে দুধ নিয়ে ছুটলেন রেলকর্মীরা
রাজ্য

ক্ষুধার্ত শিশুর জন্য থামল দার্জিলিং মেল, নৈহাটিতে দুধ নিয়ে ছুটলেন রেলকর্মীরা

নিয়মকানুনের নিশ্ছিদ্র দেয়াল ভেঙে, কোনো নির্ধারিত স্টপেজ না থাকা সত্ত্বেও একরত্তি শিশুর কান্নার কাছে হার মানল গতি। জরুরি সিগন্যালে দাঁড়িয়ে পড়ল প্রিমিয়াম দার্জিলিং মেল শুধু এক অসহায় মায়ের কোলে থাকা ক্ষুধার্ত শিশুর মুখে একটু দুধ তুলে দেওয়ার জন্য।

০৫ সেপ্টে ২০২৬, ০৭:০১ পিএম · 2 মিনিট
ইট-পাটকেল থেকে লাঠিচার্জ, রাজনৈতিক সংঘর্ষে উত্তাল জীবনতলা!
রাজ্য

ইট-পাটকেল থেকে লাঠিচার্জ, রাজনৈতিক সংঘর্ষে উত্তাল জীবনতলা!

শনিবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় সংলগ্ন জীবনতলায এলাকায় রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার একটি হামলার প্রতিবাদে শনিবার সকালে জীবনতলা বাজার এলাকায় সকাল সাড়ে দশটা নাগাদ মিছিল বের করেন আইএসএফ ও সিপিএম কর্মীরা।

০৫ সেপ্টে ২০২৬, ০৬:৫৬ পিএম · 2 মিনিট
পুলিশের হেফাজত থেকে পালালো আসামী, দীর্ঘ তল্লাশি পর অবশেষে গ্রেফতার
রাজ্য

পুলিশের হেফাজত থেকে পালালো আসামী, দীর্ঘ তল্লাশি পর অবশেষে গ্রেফতার

ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার আদালতে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকাতে।

০৫ সেপ্টে ২০২৬, ০৩:৫১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.