JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:২২ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

শুঁয়োপোকার আতঙ্কে নাজেহাল পূর্বস্থলীর গ্রামবাসীরা, ঘরছাড়া একাধিক পরিবার!

শুঁয়োপোকার আতঙ্কে নাজেহাল পূর্বস্থলীর গ্রামবাসীরা, ঘরছাড়া একাধিক পরিবার!

বাঘ-ভাল্লুক নয়, পূর্ব বর্ধমানের এখন আতঙ্কের নাম হয়ে উঠেছে শুয়োপোকা। বিগত ১০ থেকে ১৫ দিন ধরে এই শুঁয়োপোকার তাণ্ডবেই অতিষ্ট হয়ে উঠেছে এলাকার মানুষদের জীবন। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী-১ ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বড়কোবলা পূর্বপাড়ায় শুঁয়োপোকার ভয়াবহ উপদ্রব। যার ফলে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয়দের অভিযোগ, বাড়ির সামনে থাকা বিস্তীর্ণ পাটখেত থেকেই শুঁয়োপোকাগুলি ছড়িয়ে পড়ছে চারিদিকে। শুধু বাড়ির উঠোনেই নয়, ঘরের ভিতরেও ঢুকে পড়ছে শুয়োপোকা। ফলে রান্নাবান্না, খাওয়া-দাওয়া থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রা সবকিছুই ব্যাহত হচ্ছে। শিশু ও প্রবীণদের মধ্যে ত্বকের অ্যালার্জি, চুলকানি, জ্বর, বমির মতো শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে। কয়েকজনকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়েছে বলেও দাবি বাসিন্দাদের। কেউ‌ কেউ পরিবার নিয়ে অন্যত্র চলে গিয়েছে।

এ বিষয়ে এলাকার বাসিন্দা চম্পা শীল বলেন, বাড়ির সামনে পাটখেত থাকায় অসংখ্য শুঁয়োপোকা ছড়িয়ে পড়েছে। আমরা বাড়িতে থাকতে পারছি না। রান্না করা যাচ্ছে না, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। অনেককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। লিখিতভাবে বিষয়টি পঞ্চায়েতেও জানানো হয়েছে।'

প্রতিবছরই এলাকায় পাট চাষ হলে শুয়োপকার উৎপাত দেখা যায় কম বেশি। কিন্তু এবছর শুঁয়োপোকার উপদ্রব অতীতের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বিক্ষোভে রাস্তা অবরুদ্ধ করার হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা।

বাসিন্দাদের আরো অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ না করায় পরিস্থিতি আরো জটিল হয়েছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত এবং প্রশাসনের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ করা হয়নি বলে দাবি তাদের। এই পরিস্থিতিতে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার।

74 Views 0 Likes 0 Comments

Related News

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.