JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০৮:৩৫ পিএম
Breaking
বাবার পর ঝড় এ বার ছেলের ব্যাটেও, সেহবাগ-পুত্রের মারকাটারি ব্যাটিংয়ে সিরিজ ভারতের ছুরি-কাঁচির বদলে যন্ত্রের হাত, রোগীর শরীরে আসলে কী হয় ৫ মাসে রফতানি প্রায় ৪০% বাড়ল, নেপথ্যে AI-র দৌড় সান ফ্রান্সিসকোয় ‘টার্মিনেটর’ লড়াই ঘিরে তোলপাড় তিস্তার স্রোতে ভেসে গেল হস্তিশাবক, আবেগঘন মা-শাবকের পুনর্মিলন রামমন্দিরের দানবাক্সেই হাত! CCTV-তে ধরা পড়ল ১০৫ বার চুরি সিনেমা হলের ভিতর মহিলাকে হেনস্থার অভিযোগ, কসবায় গ্রেফতার ৬ ‘সাসপেনশন তুলতে হবে’, আইআইটি বম্বের অধ্যাপকের পাশে শিক্ষক সংগঠন বাবার পর ঝড় এ বার ছেলের ব্যাটেও, সেহবাগ-পুত্রের মারকাটারি ব্যাটিংয়ে সিরিজ ভারতের ছুরি-কাঁচির বদলে যন্ত্রের হাত, রোগীর শরীরে আসলে কী হয় ৫ মাসে রফতানি প্রায় ৪০% বাড়ল, নেপথ্যে AI-র দৌড় সান ফ্রান্সিসকোয় ‘টার্মিনেটর’ লড়াই ঘিরে তোলপাড় তিস্তার স্রোতে ভেসে গেল হস্তিশাবক, আবেগঘন মা-শাবকের পুনর্মিলন রামমন্দিরের দানবাক্সেই হাত! CCTV-তে ধরা পড়ল ১০৫ বার চুরি সিনেমা হলের ভিতর মহিলাকে হেনস্থার অভিযোগ, কসবায় গ্রেফতার ৬ ‘সাসপেনশন তুলতে হবে’, আইআইটি বম্বের অধ্যাপকের পাশে শিক্ষক সংগঠন

প্রশ্নফাঁস মামলায় প্রাক্তন আইএএসের জামিন খারিজ

প্রশ্নফাঁস মামলায় প্রাক্তন আইএএসের জামিন খারিজ

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নফাঁসকে অত্যন্ত গুরুতর অপরাধ বলে মন্তব্য করেছে ছত্তীসগঢ় হাই কোর্ট। প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতার হওয়া প্রাক্তন আইএএস আধিকারিক জীবনকিশোর ধ্রুবের জামিনের আবেদন খারিজ করতে গিয়ে আদালত জানিয়েছে, এই ধরনের অপরাধ শুধু কয়েকজন পরীক্ষার্থীর নয়, লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ নষ্ট করে দেয়। আদালতের মতে, একজন মানুষ খুন হলে একটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু প্রশ্নফাঁসের ফলে অসংখ্য মেধাবী ছাত্রছাত্রীর কর্মজীবন ধ্বংস হয়ে যেতে পারে, যার দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে গোটা সমাজে।

মামলাটি ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ছত্তীসগঢ় পাবলিক সার্ভিস কমিশনের (সিজিপিএসসি) বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে। এই ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তে প্রশ্নফাঁসের অভিযোগে ২০২৫ সালের সেপ্টেম্বরে গ্রেফতার করা হয় জীবনকিশোর ধ্রুবকে। ওই সময় তিনি সিজিপিএসসি-র সচিব ছিলেন। অভিযোগ, তাঁর ছেলে একই সময়ে পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অতিরিক্ত জেলাশাসক পদে নিযুক্ত হন এবং পরীক্ষার আগে প্রশ্নপত্র তাঁর হাতে পৌঁছে দেওয়া হয়েছিল।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জীবনকিশোর ধ্রুব। তাঁর দাবি, সচিব পদে থাকার কারণেই তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। এই যুক্তিতেই তিনি হাই কোর্টে জামিনের আবেদন করেছিলেন। বিচারপতি বিভু দত্ত গুরু শুনানি শেষে রায় সংরক্ষিত রাখেন এবং পরে জামিনের আবেদন খারিজ করে দেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা নষ্ট করা অত্যন্ত গুরুতর অপরাধ। প্রশ্নফাঁসের মাধ্যমে যোগ্য প্রার্থীদের অধিকার কেড়ে নেওয়া হয় এবং সরকারি নিয়োগ ব্যবস্থার উপর মানুষের আস্থা কমে যায়। তাই এই ধরনের অভিযোগকে সাধারণ অপরাধ হিসেবে দেখা যায় না।

সিবিআইয়ের দাবি, ২০২১ সালের পিএসসি মেনস পরীক্ষার আগে প্রশ্নপত্র অভিযুক্তের ছেলের হাতে পৌঁছেছিল। তদন্তে এমন প্রমাণও মিলেছে যে, পরীক্ষায় আসা একাধিক প্রশ্ন আগে থেকেই বাড়িতে বসে অনুশীলন করা হয়েছিল। তল্লাশিতে গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছে বলে তদন্তকারী সংস্থার দাবি।

উল্লেখ্য, দেশজুড়ে বিভিন্ন নিয়োগ ও প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে বিতর্ক অব্যাহত। সম্প্রতি নিট প্রশ্নফাঁস মামলাতেও সিবিআই তদন্ত চালাচ্ছে। এই প্রেক্ষাপটে ছত্তীসগঢ় হাই কোর্টের পর্যবেক্ষণ প্রশ্নফাঁসের বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।

2057 Views 0 Likes 0 Comments

Related News

৫ মাসে রফতানি প্রায় ৪০% বাড়ল, নেপথ্যে AI-র দৌড়
দেশ

৫ মাসে রফতানি প্রায় ৪০% বাড়ল, নেপথ্যে AI-র দৌড়

নয়াদিল্লি: চিন থেকে ভারতে পণ্য আসে বিপুল পরিমাণে। মোবাইল থেকে ইলেকট্রনিক্স, যন্ত্রাংশ থেকে শিল্পসামগ্রী—দীর্ঘদিন ধরেই দুই দেশের বাণিজ্যের ভারটা এক দিকে হেলে। কিন্তু এ বার সেই ছবির একটি অংশে বদলের ইঙ্গিত। চিনের বাজারে বাড...

২১ সেপ্টে ২০২৬, ০৭:৫৯ পিএম · 4 মিনিট
রামমন্দিরের দানবাক্সেই হাত! CCTV-তে ধরা পড়ল ১০৫ বার চুরি
দেশ

রামমন্দিরের দানবাক্সেই হাত! CCTV-তে ধরা পড়ল ১০৫ বার চুরি

নয়াদিল্লি: রামলালার মন্দিরে ভক্তের দেওয়া টাকা। সেই দানের অর্থই বার বার সরানো হয়েছে! অযোধ্যার রামমন্দিরের অনুদান চুরি-কাণ্ডে এ বার তদন্তের পরিধি আরও স্পষ্ট হল। সুপ্রিম কোর্টে পেশ করা SIT-এর স্টেটাস রিপোর্টে জানানো হয়েছে, ...

২১ সেপ্টে ২০২৬, ০৭:৫১ পিএম · 4 মিনিট
‘সাসপেনশন তুলতে হবে’, আইআইটি বম্বের অধ্যাপকের পাশে শিক্ষক সংগঠন
দেশ

‘সাসপেনশন তুলতে হবে’, আইআইটি বম্বের অধ্যাপকের পাশে শিক্ষক সংগঠন

নিউজ ডেস্ক: আইআইটি বম্বের পড়ুয়া সাহিল ওয়াকোডের মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক আরও জটিল হচ্ছে। ছাত্রদের একাংশের প্রতিবাদ ও অধ্যাপক সূর্যনারায়ণ দুল্লার বিরুদ্ধে ওঠা অভিযোগের পর এবার তাঁর পাশে দাঁড়াল আইআইটি বম্বের ...

২১ সেপ্টে ২০২৬, ০৭:১৬ পিএম · 2 মিনিট
১৫ বছর বয়সের আগেই পাসপোর্টে বড় বদল! নতুন নিয়মে মেয়াদ ও ফি কত, জেনে নিন
দেশ

১৫ বছর বয়সের আগেই পাসপোর্টে বড় বদল! নতুন নিয়মে মেয়াদ ও ফি কত, জেনে নিন

নিউজ ডেস্ক: শিশুদের পাসপোর্ট নিয়ে বড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। বিদেশ মন্ত্রকের সংশোধিত নিয়ম অনুযায়ী, ১৫ বছরের কম বয়সি আবেদনকারীদের জন্য সাধারণ পাসপোর্টের মেয়াদে বদল আনা হয়েছে। নতুন নিয়মে এই বয়সের শিশুদের ৩৬ পাতার সা...

২১ সেপ্টে ২০২৬, ০৭:০৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.