JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ১২:০৬ এএম
Breaking
৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও! VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ... ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও! VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ...

শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও

শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও
মাও অধ্যুষিত গ্রাম দেখছে উন্নয়নের স্বপ্ন ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

বাঁকুড়া, নিউজ ডেস্ক: বঙ্গের প্রান্তিক জেলাগুলির মধ্যে অন্যতম জঙ্গলমহলের বাঁকুড়া জেলা। একটা সময় ছিল জঙ্গলমহলের নাম শুনলেই রাতের ঘুম উড়ে যেত সাধারণ মানুষের। কারণ মাও আমলে এই এলাকাতেই শোনা যেত ভারী বুটের শব্দ। বাতাসে ভেসে আসতো বারুদের গন্ধ। ক্রমাগতই মাওবাদীদের আনাগোনা থাকতো এই গ্রামে। এবার সেই গ্রামকেই দত্তক নিল খোদ বাঁকুড়া জেলা পুলিশ। ‌ শুনে কিছুটা অবাক লাগলেও বাস্তবে এমনই অভিনব কাণ্ড করে বসলো বাঁকুড়া জেলা পুলিশের আধিকারিকেরা।

জঙ্গলের ভিতরে প্রত্যন্ত গ্রাম। এককালে এই গ্রামেরই স্কুলের সামনে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে পড়েছিল এক কেন্দ্রীয় বাহিনী জোয়ানের দেহ। আর এবার সেই স্কুলের সামনে চিত্রটি বদলে গেলো বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে। এই গ্ৰামের কাঁচা এবড়োখেবড়ো রাস্তা। রয়েছে পানীয় জলের সমস্যা। নেই মোবাইলের সিগন্যালও। এমনই  গ্রামকে এবার দত্তক নিল বাঁকুড়া জেলা পুলিশ। ঘটনাচক্রে, এই গ্রামেরই বাসিন্দা রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক ক্ষুদিরাম টুডু। শনিবার বিকেলে বারিকুল পঞ্চায়েতের বাগডুবি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠানের মাধ্যমে গ্রামের দায়িত্ব নেয় বাঁকুড়া জেলা পুলিশ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাগডুবিতে ৬ টি পাড়া। ১০৭ টি পরিবারের বসবাস। ভোটার  সংখ্যা প্রায় ৬০০ জন। সকলেই আদিবাসী সম্প্রদায়ের। গ্রামের একাংশের বাসিন্দা দিনমজুরি করে সংসার চালান। অনেকে পরিযায়ী শ্রমিক হিসাবেও ভিন রাজ্যে কাজ করেন। গ্রামে কয়েকটি টিউবওয়েল ও কুয়োর পাশাপাশি একটি সৌরচালিত সাবমার্সিবল পাম্প রয়েছে। কিন্তু সেটিও মাঝের মধ্যে বিকল হয়ে যায়। নলকূপের জলে আয়রনের সমস্যাও রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, বর্ষায় কাঁচা রাস্তার অবস্থা আরও খারাপ হয়। চার চাকার গাড়ি ঢুকতে না পারায় অসুস্থ রোগীদের নিয়ে সমস্যায় পড়তে হয়। কাছাকাছি ভালো স্বাস্থ্যকেন্দ্রও নেই। বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রায় ৯০ কিলোমিটার দূরে। মোবাইলের সিগন্যাল না থাকায় পড়ুয়াদের অনলাইন পড়াশোনাতেও সমস্যা হয়। এ বার এই গ্রামেরই একজন মন্ত্রী হয়েছেন, তার পরে পুলিশও গ্রামটি দত্তক নিল। তাই গ্রামবাসীরা আশা করছেন সমস্যাগুলি মিটবে। রবিবার একটি অনুষ্ঠান থেকে বারিকুল ও সারেঙ্গা থানায় জেলা পুলিশের  'উত্তরণ' কর্মসূচিরও সূচনা করেন মন্ত্রী।

এ বিষয়ে বাঁকুড়া জেলা পুলিশ সুপার  শ্রী ভি. জি. সতীশ পাসুমার্তি (আইপিএস) জানান, এই কর্মসূচিতে বাগডুবি গ্রামের পাশাপাশি বারিকুল থানা এলাকার যুবক-যুবতীদের পুলিশ ও সেনাবাহিনীতে নিয়োগের শারীরিক এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ও প্রশিক্ষণ দেওয়া হবে। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসাবে প্রান্তিক এলাকার একটি গ্রাম দত্তক নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। বাগডুবি অত্যন্ত প্রত্যন্ত ও অনুন্নত এলাকা। তাই এই গ্রামকে বেছে নেওয়া হয়েছে। গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে আগামী দিনে কী কী উন্নয়ন করা যায়, তা ঠিক করা হবে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রত্যেক বাসিন্দা পান সেই দিকেও নজরে রাখা হবে।

এ বিষয়ে মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেন,  আমার গ্রাম বলেই এই গ্রামকে বেছে নেওয়া হয়েছে তা নয়। জেলা পুলিশ ও প্রশাসনের সমীক্ষায় দেখা গিয়েছে, বাগডুবি অত্যন্ত পিছিয়ে পড়া ও প্রত্যন্ত গ্রাম। এখনও গরমের সময়ে গ্রামের কিছু মানুষ জলাশয়ের পাশে চুয়া কেটে জল পান করেন। প্রশাসনের আধিকারিকেরা নিজেরা এসে গ্রামের পরিস্থিতি দেখেছেন।  আগামী দিনে বাগডুবিকে একটি মডেল গ্রাম হিসাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আমাদের। বহু ক্ষেত্রেই শোনা যায় ছোট শিশুদের দত্তক নিতে। ‌ কিন্তু এবার দত্তক নেয়া হল গোটা একটি গ্রামকে। পুলিশ ও প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। ‌

বিজ্ঞাপনrrr
17 Views 0 Likes 0 Comments

Related News

বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস
রাজ্য

বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস

দক্ষিণ ভারতের রাজনীতিতে অবশ্য TVK এখন আর শুধুই নতুন দল নয়। দলের প্রতিষ্ঠাতা এবং সভাপতি সি জোসেফ বিজয় ১০ মে ২০২৬ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

২৭ সেপ্টে ২০২৬, ১১:০৬ পিএম · 2 মিনিট
Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও!
রাজ্য

Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও!

বাতাসে ভেসে আসতো বারুদের গন্ধ। ক্রমাগতই মাওবাদীদের আনাগোনা থাকতো এই গ্রামে। এবার সেই গ্রামকেই দত্তক নিল খোদ বাঁকুড়া জেলা পুলিশ। ‌

২৭ সেপ্টে ২০২৬, ১০:১৪ পিএম · 3 মিনিট
উপনির্বাচনের আগেই‌ দুই তৃণমূল নেতার বাড়িতে পুলিশ, হল টা কি!
রাজ্য

উপনির্বাচনের আগেই‌ দুই তৃণমূল নেতার বাড়িতে পুলিশ, হল টা কি!

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভার উপ নির্বাচন তার আগেই তৃণমূলের দুই দাপুটে নেতার বাড়িতে পুলিশি হানা। এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

২৭ সেপ্টে ২০২৬, ০৩:২১ পিএম · 2 মিনিট
সুন্দরবনের মহিলাদের প্রশংসায় মোদী
রাজ্য

সুন্দরবনের মহিলাদের প্রশংসায় মোদী

নয়াদিল্লি: ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বে দেশের নানা প্রান্তের মানুষের উদ্যোগ, পরিবেশ সংরক্ষণ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান নিয়ে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিশেষভাবে পশ্চিমবঙ্গের সুন্দরবনের ...

২৭ সেপ্টে ২০২৬, ০৩:০৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.