JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ১০:১০ এএম
Breaking
Abhijeet Dipke: মেরিন ড্রাইভ থেকে থানায় অভিজিৎ দীপকে, চাঞ্চল্য মুম্বাইতে! Rashifol : বদলাচ্ছে কি আপনার ভাগ্য Weather Update - নতুন করে বৃষ্টির সম্ভাবনা, তালিকায় থাকছে কোন কোন জেলা! Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... Abhijeet Dipke: মেরিন ড্রাইভ থেকে থানায় অভিজিৎ দীপকে, চাঞ্চল্য মুম্বাইতে! Rashifol : বদলাচ্ছে কি আপনার ভাগ্য Weather Update - নতুন করে বৃষ্টির সম্ভাবনা, তালিকায় থাকছে কোন কোন জেলা! Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু...

Abhijeet Dipke: মেরিন ড্রাইভ থেকে থানায় অভিজিৎ দীপকে, চাঞ্চল্য মুম্বাইতে!

Abhijeet Dipke: মেরিন ড্রাইভ থেকে থানায় অভিজিৎ দীপকে, চাঞ্চল্য মুম্বাইতে!
সিজেপি নেতা অভিজিৎ দীপকে ছবি: সংগৃহীত

মুম্বাই, নিউজ ডেস্ক : ব্যস্ত শহর মুম্বাই। আর তার অন্যতম বহুল চর্চিত এলাকা মেরিন ড্রাইভ। ‌প্রতিনিয়ত কয়েক হাজার মানুষের ভিড় হয় এই এলাকায়। মুম্বাই বেড়াতে যাওয়া মানুষদের কাছে আকর্ষণের অন্যতম এই মেরিন ড্রাইভ। এছাড়াও মুম্বাইবাসীদের কাছেও রিফ্রেশমেন্ট এর অন্যতম জায়গায় এটি। জনপ্রিয় এই জায়গায় বৃহস্পতিবার ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ‌যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সর্বত্র।

বহুল পরিচিত মুম্বাইয়ের এই মেরিন ড্রাইভে বৃহস্পতিবার ককরোচ জনতা পার্টির সমর্থকদের নিয়ে হাজির হয়েছিলেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আর তারপরেই ঘটে চাঞ্চল্যকর পরিস্থিতি। মুহূর্তেই গোটা এলাকার চেহারা বদলে যেতে শুরু করে। তাঁকে থানায় নিয়ে যায় মুম্বাই পুলিশ। যদিও মুম্বাই পুলিশের পক্ষ থেকে এর কোনও অফিসিয়াল স্বীকৃতি মেলেনি। ২ অক্টোবর গান্ধীজয়ন্তীতে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। কিন্তু এই কর্মসূচির অনুমতি অবশ্য দেয়নি মুম্বাই পুলিশ।

সূত্র মারফত জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫ টা নাগাদ মেরিন ড্রাইভে কয়েকজন সমর্থককে সঙ্গে নিয়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন অভিজিৎ দীপকে। সেই সময় এক মহিলা পুলিশ আধিকারিকের নেতৃত্বে একটি দল তাঁর কাছে যায়। তার সঙ্গে কথা বলেন কিছুক্ষন। পরে তাঁকে পুলিশ ভ্যানে করে মেরিন ড্রাইভ থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় সিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, অভিজিৎ দীপকে আটক করেছে মুম্বাই পুলিশ। যদিও আটকের বিষয়টি একেবারেই মানতে নারাজ মুম্বাই পুলিশ। 

অন্যদিকে, এই ঘটনার বিষয়ে সিজেপি নেতা অভিজিৎ দীপকের দাবি, এক মহিলা পুলিশ আধিকারিক তাঁকে চা খাওয়ার  জন্য সঙ্গে যেতে বলেন। এরপর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তাঁর কথায়, ওই পুলিশ আধিকারিক নাকি বলেছিলেন, “আপনার চা আমাদের কাছে বাকি রইল।” তিনি অভিযোগ করে আরও বলেন, থানায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল শুধুমাত্র সময় নষ্ট করার জন্য। সেখানে চা খাওয়ার কোনও ঘটনা ঘটেনি। বেশ কিছুটা সময় পার করার পর পুলিশ কর্তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়।

এরপর থানা থেকে বেরিয়ে চেম্বুরের আম্বেদকর হস্টেলে পড়ুয়াদের সঙ্গে দেখা করেন অভিজিৎ দীপকে। সেই সাক্ষাতের বেশ কিছু ছবি তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই পোস্টে সিজেপি সমর্থকরা বিভিন্ন মন্তব্যও করেছেন।

২ অক্টোবর গান্ধীজয়ন্তীতে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। এসআই আর-এ অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেই তাদের এই প্রতিবাদ কর্মসূচি। তবে প্রস্তাবিত এই প্রতিবাদ কর্মসূচিতে অনুমতি দেয়নি মুম্বই পুলিশ। শিবাজি পার্কে জমায়েত সংক্রান্ত বিধিনিষেধ, প্রয়োজনীয় পুরসভার অনুমতি না থাকা এবং যান চলাচল ও জরুরি পরিষেবার গাড়ি চলাচলে সমস্যা হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে মুম্বাই পুলিশের পক্ষ থেকে। 

আর এই ঘটনার মাঝেই বৃহস্পতিবার ককরোচ জনতা পার্টির অন্যতম মুখ অভিজিৎ দীপকে-র আটকের অভিযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর থেকেই সিজেপি সমর্থকদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
13 Views 0 Likes 0 Comments

Related News

Gyanesh Kumar: ইস্তফা না দিলে দেশজুড়ে বিক্ষোভ! মুখ্য নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি ককরোচদের
দেশ

Gyanesh Kumar: ইস্তফা না দিলে দেশজুড়ে বিক্ষোভ! মুখ্য নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি...

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে দেশের একাধিক রাজ্যে ছড়িয়ে পড়বে সেই বিক্ষোভ। বৃহস্পতিবার এমনই হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির।

০১ অক্টো ২০২৬, ০৬:৩৪ পিএম · 2 মিনিট
Smit Machhar: মাঝ-আকাশে ভয়ঙ্কর বিপদ, ১৮০ প্রাণ বাঁচানোর দাবি! স্মিত মচ্ছরের জন্য সোমনাথে শুরু মহামৃত্যুঞ্জয় জপ
দেশ

Smit Machhar: মাঝ-আকাশে ভয়ঙ্কর বিপদ, ১৮০ প্রাণ বাঁচানোর দাবি! স্মিত মচ্ছরের জন্য স...

নয়াদিল্লি: মাঝ-আকাশে ভয়াবহ পরিস্থিতির মধ্যে বিমান ও যাত্রীদের নিরাপদ রাখার ঘটনায় আলোচনায় আসা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় গুজরাটের সোমনাথ মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। শ...

০১ অক্টো ২০২৬, ০৩:৩৪ পিএম · 2 মিনিট
GovernmentSchool: ক্লাসরুমে টেবিলে পা তুলে মোবাইলে মগ্ন শিক্ষক, ছাত্রীদের সোশ্যাল মিডিয়া আইডি চাওয়ার অভিযোগে তোলপাড় মধ্যপ্রদেশ
দেশ

GovernmentSchool: ক্লাসরুমে টেবিলে পা তুলে মোবাইলে মগ্ন শিক্ষক, ছাত্রীদের সোশ্যাল...

নিউজ ডেস্ক: ব্ল্যাকবোর্ডে চক-ডাস্টারের বদলে শিক্ষকের নজর শুধুই স্মার্টফোনের স্ক্রিনে। ছাত্রীদের পাঠদানের পরিবর্তে কখনও টেবিলে পা তুলে চলছে অনলাইন তাসের আসর, আবার কখনও ক্লাস চলাকালীনই কিশোরী ছাত্রীদের কাছে আবদার করা হচ্ছে...

০১ অক্টো ২০২৬, ০২:৩২ পিএম · 2 মিনিট
Smit Machchhar: ককপিটে হামলার অস্ত্র কি বিমানেরই ‘ক্র্যাশ অ্যাক্স’? কেন এমন কুঠার রাখা হয় পাইলটের হাতের কাছেই
দেশ

Smit Machchhar: ককপিটে হামলার অস্ত্র কি বিমানেরই ‘ক্র্যাশ অ্যাক্স’? কেন এমন কুঠার...

নিউজ ডেস্ক: দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাই বিমানে মাঝ আকাশে দুই পাইলটের সংঘর্ষের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। প্রথমে ছুরি দিয়ে হামলার কথা উঠে এলেও, তদন্তে এখন বিমানের ককপিটে থাকা ‘ক্র্যাশ অ্যাক্স’ বা জরুরি কুঠার ব্যব...

০১ অক্টো ২০২৬, ০২:২০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.