JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:০৪ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

'যন্তর মন্তর ছাড়ছি না,' দ্বিতীয় দফায় সংসদ অভিযানের আগে হুঁশিয়ারি 'ককরোচ'দের

'যন্তর মন্তর ছাড়ছি না,' দ্বিতীয় দফায় সংসদ অভিযানের আগে হুঁশিয়ারি 'ককরোচ'দের

জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পরেও কাটল না অচলাবস্থা। মঙ্গলের সকালে আরও জোরদার আন্দোলনের বার্তা দিল ককরোচ জনতা পার্টি। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, আজও সংসদ অভিযান চালানো হবে। তবে যন্তর মন্তরের আন্দোলনস্থল ছেড়ে যাওয়ার কোনও পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। অন্যদিকে, নিট প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকও তাঁর অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন।

সোমবার শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ একাধিক দাবিতে সংসদ অভিযানের ডাক দিয়েছিল সিজেপি। দিল্লি পুলিশের অনুমতি না থাকলেও পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই মিছিল শুরু হয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সংসদের দিকে এগোনোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। যন্তর মন্তর এবং আশপাশের এলাকায় প্রায় ৫,০০০ পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং সংঘর্ষের ঘটনাও ঘটে। সিজেপি-র শীর্ষ নেতৃত্ব-সহ বহু বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

দিনের শেষে সিজেপি-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জে পি নাড্ডা। বৈঠকের পর সামাজিক মাধ্যমে তিনি আন্দোলনকারীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান। তবে আন্দোলনকারীদের দাবিদাওয়া নিয়ে কোনও নির্দিষ্ট আশ্বাস বা সিদ্ধান্তের কথা জানাননি। এরপর হাসপাতাল থেকে সোনম ওয়াংচুক জানান যে, তিনি আপাতত অনশন চালিয়ে যাবেন।

এদিকে গত রাতে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, নাড্ডার সঙ্গে বৈঠক হলেও আন্দোলন থেকে সরে আসার কোনও প্রশ্নই নেই। তাঁর কথায়, "সোমবার যা হয়েছে, সেটা তো স্রেফ ট্রেলার ছিল।" তিনি স্পষ্ট করে দেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে এবং মঙ্গলবার ফের সংসদ অভিযানে নামবেন আন্দোলনকারীরা। ইতিমধ্যেই যন্তর মন্তরের আন্দোলনস্থলে ফের জড়ো হয়েছেন সিজেপি সমর্থকেরা।

14 Views 0 Likes 0 Comments

Related News

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?
দেশ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?

জানা গিয়েছে,মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাতে ভারত-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

১৩ সেপ্টে ২০২৬, ০১:১৬ পিএম · 2 মিনিট
প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে
দেশ

প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে

নিউজ ডেস্ক: ফের সিকিমে ভয়াবহ ভূমিধস। শনিবার, সন্ধ্যায় পশ্চিম সিকিমের রিম্বি গ্রামে নেমে আসে বিশাল ভূমিধস। যার জেরে রিম্বি-ইউকসম প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থাও।পাহাড়ের ঢাল থেকে নেমে ...

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩৮ পিএম · 2 মিনিট
মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?
দেশ

মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?

২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভারত-চিন সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা ফেরানোকে বারবার অগ্রাধিকার দিয়েছে নয়াদিল্লি।

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩০ পিএম · 2 মিনিট
মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন
দেশ

মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও এ...

শনিবার দুপুরের কিছু আগে দিল্লিতে পৌঁছন চিনের প্রেসিডেন্ট। এরপর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দীর্ঘ সময়ের ব্যস্ততার পর বিশ্রামের প্রয়োজন থাকায় জিনপিং নৈশভোজে যোগ দেননি বলে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে।

১৩ সেপ্টে ২০২৬, ১২:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.