JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:০৩ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

'একত্রিশে দেখে নেব' মন্তব্যের জের, অভিষেককে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

'একত্রিশে দেখে নেব' মন্তব্যের জের, অভিষেককে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট আলোচনার জবাবি ভাষণে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি আমতলায় কার্যালয় ভাঙা নিয়ে বা শহিদ দিবসের মঞ্চ থেকে অভিষেকের "একত্রিশ সালে হিসাব হবে" হুঙ্কার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কটাক্ষ— “তুমি বাইরে থাকলে তো হিসাব হবে!”

রাজনৈতিক জল্পনা বাড়িয়ে অভিষেককে নাম না করে 'প্রতিষ্ঠিত চোর' ও 'ছোঁড়া' বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতে তিনি জেলের ভেতরে থাকবেন না বাইরে, তা সময়ই বলবে। একই সঙ্গে ডায়মন্ড হারবারের সাংসদকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি দাবি করেন, আগামী নির্বাচনে তাঁকে ওই কেন্দ্রেই লড়তে হবে এবং যত ভোটে তিনি জিতেছেন, তত ভোটেই তাঁকে হারানো হবে। তাঁর অবস্থা 'পুষ্পা' চলচ্চিত্রের চরিত্রের চেয়েও করুণ হবে বলে তিনি মন্তব্য করেন।

সাংসদ হিসেবে নিজের এলাকাতেই অভিষেকের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। ৪ মে-র পর সাংসদ জোকা পেরিয়ে ডায়মন্ড হারবার গিয়েছেন কি না, তা নিয়ে কটাক্ষ করেন তিনি। এমনকি ফলতার উপনির্বাচনে দলের প্রার্থীর সমর্থনে প্রচারে না যাওয়া নিয়েও সরব হন। প্রসঙ্গত, উক্ত প্রার্থীর পুলিশি গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করে তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণকেও নিশানা করেন তিনি।

কালীঘাটে আয়োজিত তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠানকে বিদ্রূপ করে শুভেন্দু অধিকারী দাবি করেন, বিড়লা তারামণ্ডল সংলগ্ন স্থানে অনুষ্ঠিত সেই সভায় পুলিশের হিসাব অনুযায়ী আড়াই হাজারের বেশি লোক ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের "অভিষেক বাঘ" মন্তব্যের জবাবে তাঁর বক্তব্য— "ওটা বাঘ না বিড়াল!"

পরিশেষে, "ভাইপোপন্থী তৃণমূল"-এর নাম-নিশানা পশ্চিমবঙ্গ থেকে মুছে ফেলার অঙ্গীকার করে মুখ্যমন্ত্রী। জানান, সমস্ত দুর্নীতির গর্ত খুঁড়ে সত্য সামনে আনা তাঁর দায়িত্ব। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই বাকযুদ্ধে রাজ্যের আগামী নির্বাচন ঘিরে শাসক-বিরোধী সংঘাত নতুন মাত্রা পেল।

20 Views 0 Likes 0 Comments

Related News

রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো
মহানগর

রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ ম...

কলকাতা: পুজোর মরসুম শুরুর আগেই শহরজুড়ে কেনাকাটার ব্যস্ততা। রবিবার হওয়ায় সকাল থেকেই কলকাতার বিভিন্ন বাজার ও শপিং এলাকায় ভিড় বাড়ার কথা। তার মধ্যেই মেট্রো পরিষেবায় বড়সড় পরিবর্তন হওয়ায় সমস্যায় পড়েছেন বহু যাত্রী। রক্ষণা...

১৩ সেপ্টে ২০২৬, ১২:০৮ পিএম · 2 মিনিট
পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন
মহানগর

পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে চলছে খাদ্য সুরক্ষা অভিযান। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করতে পথে নেমেছে প্রশাসন। এই পরিস্থিতিতে নম্বর দেওয়া হল খাদ্য-দফতরের তরফে। পুজোয় খারাপ খাবার বিক্রি করলেই এব...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩৩ পিএম · 2 মিনিট
'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের
মহানগর

'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'এখনও প্রতীক নিয়ে কোনও চূড়ান্ত নেওয়া হয়নি।' আসল তৃণমূল প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলে, 'আমাদের কোনও যায় আসেনা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায় কী বললো।

১২ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
বিবেকানন্দের বই নেই? শুভেন্দুর মন্তব্যে পাল্টা শতরূপ, টানলেন স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথের প্রসঙ্গ
মহানগর

বিবেকানন্দের বই নেই? শুভেন্দুর মন্তব্যে পাল্টা শতরূপ, টানলেন স্বামীজির ভাই ভূপেন্দ...

শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে শতরূপ ঘোষ দাবি করেন, সিপিআই(এম)-এর বইয়ের স্টলে স্বামী বিবেকানন্দের নিজের লেখা এবং তাঁকে নিয়ে লেখা একাধিক প্রামাণ্য বই নিয়মিত পাওয়া যায়।

১২ সেপ্টে ২০২৬, ০৬:১৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.