JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ১২:৩১ এএম
Breaking
Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও! Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!

বন্দে মাতরমে আপত্তি? সনিয়া-রাহুলের বিতর্কিত অঙ্গভঙ্গিতে তোপের মুখে কংগ্রেস

বন্দে মাতরমে আপত্তি? সনিয়া-রাহুলের বিতর্কিত অঙ্গভঙ্গিতে তোপের মুখে কংগ্রেস

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেই ‘বন্দে মাতরম’ ঘিরে নতুন বিতর্কে কংগ্রেস। শনিবার নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গের একটি ভিডিও প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ভিডিওতে দেখা যাচ্ছে, ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময় দু’জনেই আশপাশে থাকা দলীয় কর্মীদের দিকে হাত দিয়ে কিছু ইঙ্গিত করছেন। সেই অঙ্গভঙ্গিকে ‘গান থামানোর নির্দেশ’ বলে দাবি করেছেন বিরোধীরা। কিছুক্ষণ পর রাহুল গান্ধীকেও একই রকম বিতর্কিত অঙ্গভঙ্গি করতে দেখা যায়।

ঘটনা ঘিরে সমাজ মাধ্যমে কংগ্রেসের বিরুদ্ধে জাতীয় স্তোত্রের অবমাননার অভিযোগ উঠেছে। যদিও কংগ্রেসের তরফে বিষয়টি নিয়ে এখনও কোনও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের প্রবীণ নেতা অশোক গহলৌত বলেন, ‘‘কোনও বিতর্ক নেই। কংগ্রেসের হাই কমান্ড বা জয়রাম রমেশ দলের অবস্থান জানাবেন।’’ ফলে ভিডিওটি তে ঠিক কী কারণে ওই অঙ্গভঙ্গি দেখ গিয়েছে, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে।

‘বন্দে মাতরম’ নিয়ে বিজেপি-কংগ্রেস সংঘাত অবশ্য নতুন নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক বার অভিযোগ করেছেন, স্বাধীনতার আগে কংগ্রেস জাতীয় স্তোত্রের প্রথম দু’টি স্তবক রেখে বাকি অংশ বাদ দিয়েছিল। ১৮৭৫ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা করেছিলেন ‘বন্দে মাতরম’। পরবর্তীতে যা তাঁরই ‘আনন্দমঠ’ উপন্যাসের অন্তর্ভুক্ত হয়। স্বাধীনতা আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল গানটি। এর পর ১৯৫০ সালে ছয় স্তবকের গানটির প্রথম দু’টি স্তবক রাষ্ট্রীয় গীতের মর্যাদা পেলেও বাকি অংশগুলি নিয়ে রয়েছে ঐতিহাসিক বিতর্ক।

এ দিনের বিতর্কের আবহ আরও তাৎপর্যপূর্ণ এই কারণে যে, এ বার স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। লালকেল্লায় প্রধানমন্ত্রী মোদীর অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর আগে পরিবেশিত হয় ‘বন্দে মাতরম’। এ বছর গানটির ১৫০ বছর পূর্তিও পালিত হচ্ছে। এরই মধ্যে কংগ্রেসের অনুষ্ঠানের ভিডিওকে হাতিয়ার করে বিরোধী দলকে নিশানা করেছে বিজেপি। ফলে ‘বন্দে মাতরম’ ঘিরে রাজনৈতিক তরজা স্বাধীনতা দিবসের দিনও থামল না।

79 Views 0 Likes 0 Comments

Related News

Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস
দেশ

Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস

বাজারে সবচেয়ে বেশি নজর কেড়েছে আইনি কাজে ব্যবহৃত প্লাগইনটি। চুক্তি পর্যালোচনা, এনডিএ বাছাই, কম্প্লায়েন্স যাচাই এবং আইনি নথি তৈরির মতো কাজকে স্বয়ংক্রিয় করার লক্ষ্য রয়েছে এর।

২৯ সেপ্টে ২০২৬, ১০:৫১ পিএম · 2 মিনিট
CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!
দেশ

CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!

সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় বর্তমানে সাইবার অপরাধীদের সহজ নিশানা আর কোনও প্রযুক্তি-বিমুখ মানুষ নন, খোদ শিক্ষিত ও পেশাদার শ্রেণির প্রতিনিধিরা। এখন এই আন্তর্জাতিক প্রতারণা চক্রের মূল শিকার হলেন এলিট সম্প্রদায়ের মানুষ।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:১২ পিএম · 2 মিনিট
Goldy Brar : ছাত্র রাজনীতি থেকে গ্যাংস্টার, নজরে গোল্ডি
দেশ

Goldy Brar : ছাত্র রাজনীতি থেকে গ্যাংস্টার, নজরে গোল্ডি

ট্রাক চালানো, ডেলিভারি-সহ বিভিন্ন কাজ করার পাশাপাশি, পাঞ্জাবে থাকা অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগ বজায় রাখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ধীরে ধীরে বিদেশে বসেই একটি সংগঠিত নেটওয়ার্ক পরিচালনার দিকে এগিয়ে যান তিনি।

২৯ সেপ্টে ২০২৬, ০৮:১৫ পিএম · 2 মিনিট
Arunachal Pradesh: অরুণাচলে জঙ্গি হামলায় অসম রাইফেলের জওয়ান নিহত, আহত ৪
দেশ

Arunachal Pradesh: অরুণাচলে জঙ্গি হামলায় অসম রাইফেলের জওয়ান নিহত, আহত ৪

নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় ভারত-মায়ানমার সীমান্তে জঙ্গি হামলায় মৃত্যু হল অসম রাইফেলের এক জওয়ানের। মঙ্গলবার ভোরে টহল দেওয়ার সময় সশস্ত্র জঙ্গিদের হামলায় আরও চার জওয়ান আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছ...

২৯ সেপ্টে ২০২৬, ০৭:০৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.