JAZZBAAT 24 BANGLA
১০ নভে ২০২৬, ১২:২১ পিএম
Breaking
Tanvi Patri: চিনের শিক্ষাতেই শানিত তানভির প্রতিভা! এবার লক্ষ ২০২৮ অলিম্পিক Afghanistan vs Zimbabwe: ১৫০০ রানের মহারণেও নিষ্পত্তি নেই! Hardik Pandya: হার্দিককে নিয়ে পঞ্জাবের অন্দরে অস্বস্তি! শ্রেয়সের অধীনে খেলতে রাজি হবেন পান... London Chess Classic 2026: লন্ডন দাবা ক্লাসিকে ম্যাগনাস কার্লসেন, ভারতের হয়ে খেলবেন নিহাল... রং নয়, আসল সোনা-হিরে দিয়ে তৈরি রঙ্গোলি! দুবাইয়ের দীপাবলি উদযাপনে তাজ্জব বিশ্ব, উদ্বোধনে তা... Axar Patel: অক্ষরকে ছেড়ে অধিনায়কত্ব পন্থকে? পাল্টা প্রস্তাব দিয়ে দিল্লিকে আগাম সতর্ক করল... NRS: নাগেরবাজারে তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, ‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদ ঘিরে বিস্ফোরক প্রশ্ন... Air Pollution: স্যাটেলাইটের নজর এড়িয়ে বাড়ছে দূষণ, সরকারি পরিসংখ্যান নিয়ে প্রশ্ন নাসার বি... Tanvi Patri: চিনের শিক্ষাতেই শানিত তানভির প্রতিভা! এবার লক্ষ ২০২৮ অলিম্পিক Afghanistan vs Zimbabwe: ১৫০০ রানের মহারণেও নিষ্পত্তি নেই! Hardik Pandya: হার্দিককে নিয়ে পঞ্জাবের অন্দরে অস্বস্তি! শ্রেয়সের অধীনে খেলতে রাজি হবেন পান... London Chess Classic 2026: লন্ডন দাবা ক্লাসিকে ম্যাগনাস কার্লসেন, ভারতের হয়ে খেলবেন নিহাল... রং নয়, আসল সোনা-হিরে দিয়ে তৈরি রঙ্গোলি! দুবাইয়ের দীপাবলি উদযাপনে তাজ্জব বিশ্ব, উদ্বোধনে তা... Axar Patel: অক্ষরকে ছেড়ে অধিনায়কত্ব পন্থকে? পাল্টা প্রস্তাব দিয়ে দিল্লিকে আগাম সতর্ক করল... NRS: নাগেরবাজারে তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, ‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদ ঘিরে বিস্ফোরক প্রশ্ন... Air Pollution: স্যাটেলাইটের নজর এড়িয়ে বাড়ছে দূষণ, সরকারি পরিসংখ্যান নিয়ে প্রশ্ন নাসার বি...

Afghanistan vs Zimbabwe: ১৫০০ রানের মহারণেও নিষ্পত্তি নেই!

Afghanistan vs Zimbabwe: ১৫০০ রানের মহারণেও নিষ্পত্তি নেই!
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ব্যাটারদের দাপটে রেকর্ডের পর রেকর্ড। দুই ইনিংস মিলিয়ে দেড় হাজারের বেশি রান। ছ’টি শতরান, একটি দ্বিশতরান। তবু জয় অধরাই থেকে গেল আফগানিস্তান ও জিম্বাবোয়ে, দু’দলের। শারজায় প্রথম টেস্ট শেষ হল নিষ্প্রাণ ড্রয়ে। তবে ম্যাচের ফল না মিললেও ব্যক্তিগত কৃতিত্বে আলো কেড়ে নিলেন জিম্বাবোয়ের ৪১ বছর বয়সি ক্রেগ আরভিন। জীবনের প্রথম টেস্ট দ্বিশতরান করলেন তিনি। তাও আবার অপরাজিত থেকে।

প্রথম ইনিংসে ৫০৪ রান তুলেছিল জিম্বাবোয়ে। অধিনায়ক ব্রায়ান বেনেটের ব্যাট থেকে এসেছিল ১২৮ রান। তিন নম্বরে নেমে ব্রেন্ডন টেলর করেছিলেন ১৩১। জবাবে আফগানিস্তানও ব্যাট হাতে পাল্টা জবাব দেয়। তাদের ইনিংস শেষ হয় ৫১৪ রানে। ওপেনার সেদিকুল্লাহ অটল করেন ১০৫। তিন নম্বরে রহমতউল্লাহর অবদান ১১৩ রান। আর অধিনায়ক রহমত শাহ চার নম্বরে নেমে ১৭৩ রানের দুরন্ত ইনিংস খেলেন। ফলে প্রথম ইনিংসেই দুই দলের লড়াই জমে ওঠে।

দ্বিতীয় ইনিংসে জিম্বাবোয়ের ব্যাটিংয়ের প্রধান আকর্ষণ ছিলেন আরভিন। ৪১ বছর বয়সে প্রথম টেস্ট দ্বিশতরান করে নিজের কেরিয়ারে নতুন অধ্যায় যোগ করলেন তিনি। ২০৬ রানে অপরাজিত থাকেন এই অভিজ্ঞ ব্যাটার। অন্য প্রান্তে তাঁকে যোগ্য সঙ্গত দেন ওয়েসলি মাধেভেরে। তিনিও তুলে নেন কেরিয়ারের প্রথম টেস্ট শতরান। ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। দু’জনে মিলে অবিচ্ছিন্ন জুটিতে ২০৮ রান যোগ করেন। তাঁদের দাপটে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৫২৩ রান তুলে ইনিংস শেষ করে জিম্বাবোয়ে।

আফগানিস্তানের বোলারদের পক্ষে এই জুটি ভাঙা সম্ভব হয়নি। পিচে বোলারদের জন্য বিশেষ সুবিধা ছিল না। তার উপর প্রচণ্ড গরমে দীর্ঘক্ষণ মাঠে থাকতে হয় তাঁদের। প্রথম ইনিংসে রহমত শাহ ও জিয়া-উর-রহমানের ৯২ রানের জুটি আফগানিস্তানের টেস্ট ইতিহাসে অষ্টম উইকেটে সর্বোচ্চ জুটি হিসেবে নজির গড়ে।

সব মিলিয়ে ম্যাচে ছ’টি শতরান ও একটি দ্বিশতরান দেখা গেলেও শেষ পর্যন্ত কোনও দলই জয়ের মুখ দেখেনি। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু হবে আগামী ১৩ নভেম্বর শারজাতেই। প্রথম ম্যাচে ব্যাটারদের দাপটের পর এবার বোলাররা কতটা ঘুরে দাঁড়াতে পারেন, সেটাই দেখার।

2 Views 0 Likes 0 Comments

Related News

Tanvi Patri: চিনের শিক্ষাতেই শানিত তানভির প্রতিভা! এবার লক্ষ ২০২৮ অলিম্পিক
ময়দান

Tanvi Patri: চিনের শিক্ষাতেই শানিত তানভির প্রতিভা! এবার লক্ষ ২০২৮ অলিম্পিক

নিউজ ডেস্ক: মাত্র সাড়ে সাত বছর বয়সে বাবার সঙ্গে চিনের একটি ব্যাডমিন্টন ক্লাবে যাতায়াত শুরু। তবে র‌্যাকেট হাতে তাঁর ব্যাডমিন্টনের পথচলা শুরু ভারতে। পরবর্তী সময়ে চিনের প্রশিক্ষণ, অনুশীলনের অভিনব পদ্ধতি এবং কঠোর শৃঙ্খলা তা...

১০ নভে ২০২৬, ১২:১৯ পিএম · 2 মিনিট
Hardik Pandya: হার্দিককে নিয়ে পঞ্জাবের অন্দরে অস্বস্তি! শ্রেয়সের অধীনে খেলতে রাজি হবেন পান্ডিয়া?
ময়দান

Hardik Pandya: হার্দিককে নিয়ে পঞ্জাবের অন্দরে অস্বস্তি! শ্রেয়সের অধীনে খেলতে রাজি...

স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২৭-এর আগে বড়সড় রদবদলের পথে মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যকে ছেড়ে দিয়ে বাঁহাতি পেসার অর্শদীপ সিংহকে দলে নিতে চলেছে মুম্বই। প্রস্তাবিত এই ক্রিকেটার বিনিময় নি...

১০ নভে ২০২৬, ১২:১৪ পিএম · 2 মিনিট
London Chess Classic 2026: লন্ডন দাবা ক্লাসিকে ম্যাগনাস কার্লসেন, ভারতের হয়ে খেলবেন নিহাল সারিনও
ময়দান

London Chess Classic 2026: লন্ডন দাবা ক্লাসিকে ম্যাগনাস কার্লসেন, ভারতের হয়ে খেলবে...

স্পোর্টস ডেস্ক:বিশ্ব দাবার সর্বোচ্চ তারকাকে দেখার অপেক্ষায় লন্ডন। আগামী ৫ ও ৬ ডিসেম্বর লন্ডন চেস ক্লাসিকের সুপার র‌্যাপিড প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। পাঁচ বারের ক্লাসিক্যাল বি...

১০ নভে ২০২৬, ১২:১১ পিএম · 2 মিনিট
Axar Patel: অক্ষরকে ছেড়ে অধিনায়কত্ব পন্থকে? পাল্টা প্রস্তাব দিয়ে দিল্লিকে আগাম সতর্ক করলেন অশ্বিন
ময়দান

Axar Patel: অক্ষরকে ছেড়ে অধিনায়কত্ব পন্থকে? পাল্টা প্রস্তাব দিয়ে দিল্লিকে আগাম স...

স্পোর্টস ডেস্ক: আইপিএলের আগামী মরশুমের আগে দলবদলের বাজারে বড় চমকের ইঙ্গিত। চেন্নাই সুপার কিংসের সঙ্গে ট্রেড নিয়ে আলোচনায় নাকি বসেছে দিল্লি ক্যাপিটালস। আর সেই সম্ভাব্য লেনদেনের কেন্দ্রে রয়েছেন দিল্লির অধিনায়ক অক্ষর প্যাট...

১০ নভে ২০২৬, ১১:৫০ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.