স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবল তোলপাড় পর্তুগাল জাতীয় ফুটবল দল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর নাটকীয় অবসর এবং তার সমর্থনে সাবেক রিয়াল মাদ্রিদ গুরু জিনেদিন জিদানের কড়া প্রতিক্রিয়া ফুটবল দুনিয়ায় এক নজিরবিহীন আলোড়নের সৃষ্টি করেছে। ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা ও জাতীয় দলের প্রধান কোচ জর্জ জেসুসের মধ্যকার দীর্ঘদিনের মনস্তাত্ত্বিক লড়াইয়ের পর রোনালদো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। এই ঘটনার পর চুপ থাকেননি ফরাসি কিংবদন্তি জিদান। তিনি শুধু রোনালদোর পাশে দাঁড়াননি, বরং পর্তুগিজ কোচের আচরণ ও দল পরিচালনার ধরণ নিয়ে প্রকাশ্যে তীব্র ভর্ৎসনা করেছেন।
২০২৬ সালের অক্টোবর মাসে উয়েফা নেশনস লিগের ম্যাচ চলাকালীন কোচ জর্জ জেসুসের কিছু একপেশে সিদ্ধান্ত থেকে শুরু হয় অসন্তোষ। এরপর নরওয়ের বিপক্ষে ম্যাচে তাকে শুরুর একাদশে তো রাখাই হয়নি, এমনকি বদলি হিসেবেও মাঠে নামানো হয়নি ক্রিস্তিয়ানোকে। পরবর্তী ডেনমার্ক ম্যাচেও তিনি মূল একাদশে থাকছেন না জানতে পেরে ক্ষুব্ধ রোনালদো কোপেনহেগেনে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান এবং এরপরই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করলে সিআরসেভেন চরম অভিমান ও ক্ষোভে ৫ নভেম্বর একটি আবেগঘন ভিডিওর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের চূড়ান্ত ঘোষণা দেন “মাঠের লড়াই শেষ... মাথা উঁচু রেখেই বিদায় নিচ্ছি!' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ..."।
রোনালদোর এই বিদায়ের ধরন কোনোভাবেই মেনে নিতে পারেননি বর্তমানে ফ্রান্স দলের কোচের দায়িত্বে থাকা জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদে একসঙ্গে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই শিষ্যকে অবমাননা করায় সংবাদ সম্মেলনে ক্ষোভ উগড়ে দিয়ে জিদান বলেন:
"রণকৌশলের খাতিরে একজন কোচ ক্রিশ্চিয়ানোকে বেঞ্চে রাখতেই পারেন, সেটা তার অধিকারের মধ্যে পড়ে। কিন্তু কৌশলগত সিদ্ধান্ত নেওয়া আর একজন জীবন্ত কিংবদন্তিকে অপ্রয়োজনীয় বা 'ছুঁড়ে ফেলার যোগ্য' মনে করানোর মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে।" জিদান আরও বলেন যে, তিনি নিজের দলের কিলিয়ান এমবাপ্পে বা অন্য কোনো বড় তারকার সাথে কখনও এমন আচরণ করার কথা ভাবতেও পারেন না। কোচের দ্বিচারিতা নিয়ে সমালোচনা করে তিনি স্পষ্ট জানান যে, বন্ধ দরজার ওপারে খেলোয়াড়ের সাথে একরকম ব্যবহার করা এবং ক্যামেরার সামনে এসে অন্য নাটক সাজানো কোনো সৎ কোচের লক্ষণ নয়।
জিদান স্পষ্ট ভাষায় বিশ্ববাসীকে মনে করিয়ে দেন যে, রোনালদো ফুটবলের জন্য কী করেছেন। বিতর্ককে দূরে ঠেলে দিয়ে তার অবিশ্বাস্য অর্জনকে সম্মান জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্রিশ্চিয়ানোর ক্যারিয়ার এক অলৌকিক উপাখ্যান এবং বিশ্বের উচিত এই কিংবদন্তির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। "আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে ক্রিশ্চিয়ানো আমার অধীনে খেলেছে। ও রিয়াল মাদ্রিদকে এবং আমাকে অবিশ্বাস্য সব ট্রফি এনে দিয়েছিল"। "হ্যাটস অফ টু ক্রিশ্চিয়ানো। সব ফুটবলারদের আমি শ্রদ্ধা করি, তবে ওর জন্য আমার মনে সবসময় একটি বিশেষ ও আলাদা স্থান থাকবে"।
চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনার বাণে জর্জরিত পর্তুগিজ কোচ জর্জ জেসুস অবশ্য এই অবসরের পেছনে নিজের কোনো দোষ বা অপরাধবোধ দেখছেন না espn.in। এক বিবৃতিতে তিনি জানান, তিনি রোনালদোকে দলে থাকার জন্য অনুরোধ করেছিলেন এবং ভেবেছিলেন নিষিদ্ধের মেয়াদ শেষে তিনি আবারও জাতীয় দলে ফিরবেন। জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬টি গোল করা এক মহাতারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের এমন অনাকাঙ্ক্ষিত ও তিক্ত সমাপ্তি ফুটবলপ্রেমীদের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। আন্তর্জাতিক আঙিনায় সিআরসেভেনের মহাকাব্য শেষ হলেও, আল-নাসরের জার্সি গায়ে ক্লাব ফুটবলে তার গোল করার খিদে যে এখনও কমেনি, তা ভক্তদের জন্য একমাত্র স্বস্তির খবর।




