JAZZBAAT 24 BANGLA
১১ নভে ২০২৬, ০২:৪৬ পিএম
Breaking
Chennai Open 2026: বৃষ্টির চোখরাঙানির পর দূষণের দাপট! চেন্নাইয়ে ফাইনাল স্থগিত, আয়োজকদের তু... Kirti Azad : রামমন্দির নিয়ে কীর্তির বিতর্কিত মন্তব্যে তোলপাড় রাজনীতি, অযোধ্যা সফর ঘিরে বিত... Suryakumar Yadav: বিশ্বজয়ী অধিনায়ক থেকে দলছুট! মেয়ের জন্মের পরেই কি নতুন করে ক্রিকেটের প্র... Usman Khawaja: লর্ডসের অভিজাত ক্রিকেটঘরেই বর্ণবিদ্বেষ! ‘চুপ কর, ভারতীয়’ শুনে মেজাজ হারান খ... লক্ষ্মীপুজোর শুভক্ষণেই শেষযাত্রা! ৯৬ বছর বয়সে প্রয়াত রণবীর সিংয়ের ‘রকস্টার’ নানা IPL 2027: বাণিজ্য নগরীর আকাশে পাঞ্জাবের বাজ! হার্দিককে দিয়ে অর্শদীপকে তুলে নিল মুম্বই Hijack Threat : মুম্বইগামী বিমানে হাইজ্যাকের চিরকুট,তল্লাশিতে বম্ব স্কোয়াড! ভাইফোঁটার মিষ্টির বাজারে এবার সোশ্যাল মিডিয়ার রাজত্ব! কোন মিষ্টির রেসিপি ও রিলস নিয়ে মাতাম... Chennai Open 2026: বৃষ্টির চোখরাঙানির পর দূষণের দাপট! চেন্নাইয়ে ফাইনাল স্থগিত, আয়োজকদের তু... Kirti Azad : রামমন্দির নিয়ে কীর্তির বিতর্কিত মন্তব্যে তোলপাড় রাজনীতি, অযোধ্যা সফর ঘিরে বিত... Suryakumar Yadav: বিশ্বজয়ী অধিনায়ক থেকে দলছুট! মেয়ের জন্মের পরেই কি নতুন করে ক্রিকেটের প্র... Usman Khawaja: লর্ডসের অভিজাত ক্রিকেটঘরেই বর্ণবিদ্বেষ! ‘চুপ কর, ভারতীয়’ শুনে মেজাজ হারান খ... লক্ষ্মীপুজোর শুভক্ষণেই শেষযাত্রা! ৯৬ বছর বয়সে প্রয়াত রণবীর সিংয়ের ‘রকস্টার’ নানা IPL 2027: বাণিজ্য নগরীর আকাশে পাঞ্জাবের বাজ! হার্দিককে দিয়ে অর্শদীপকে তুলে নিল মুম্বই Hijack Threat : মুম্বইগামী বিমানে হাইজ্যাকের চিরকুট,তল্লাশিতে বম্ব স্কোয়াড! ভাইফোঁটার মিষ্টির বাজারে এবার সোশ্যাল মিডিয়ার রাজত্ব! কোন মিষ্টির রেসিপি ও রিলস নিয়ে মাতাম...

Usman Khawaja: লর্ডসের অভিজাত ক্রিকেটঘরেই বর্ণবিদ্বেষ! ‘চুপ কর, ভারতীয়’ শুনে মেজাজ হারান খোয়াজা

Usman Khawaja: লর্ডসের অভিজাত ক্রিকেটঘরেই বর্ণবিদ্বেষ! ‘চুপ কর, ভারতীয়’ শুনে মেজাজ হারান খোয়াজা
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের ঐতিহ্য, আভিজাত্য আর ভদ্রতার জন্য বিশ্বজুড়ে পরিচিত লর্ডস। সেই লর্ডসেরই অভিজাত সদস্যদের ঘরে শুনতে হয়েছিল বর্ণবিদ্বেষী কটূক্তি! ২০২৩ সালের অ্যাশেজের সেই তিক্ত অভিজ্ঞতার কথা নিজের আত্মজীবনীতে প্রকাশ্যে আনলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার উসমান খোয়াজা। তাঁর অভিযোগ, মেরিলিবোন ক্রিকেট ক্লাবের এক সদস্য তাঁকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘চুপ কর, তুমি ভারতীয়!’ সেই মন্তব্যের পর আর নিজেকে সামলাতে পারেননি অস্ট্রেলীয় ব্যাটার।

ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের অ্যাশেজ সিরিজে লর্ডসে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে। ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর বিতর্কিত রান আউটকে কেন্দ্র করে তখন উত্তপ্ত পরিস্থিতি। মাঠে আম্পায়ারের সিদ্ধান্তের পর ক্ষুব্ধ হয়ে ওঠেন ইংল্যান্ডের সমর্থকেরা। অস্ট্রেলীয় ক্রিকেটারেরা সাজঘরে ফেরার সময় লর্ডসের লং রুমে তাঁদের লক্ষ্য করে শুরু হয় কটূক্তি ও গালিগালাজ।

খোয়াজার দাবি, সেই সময় অস্ট্রেলীয় ক্রিকেটারদের ঘিরে ধরে একের পর এক অশালীন মন্তব্য করতে থাকেন কয়েক জন সদস্য। প্রথমে বিষয়টি দেখে তিনি হতবাক হয়ে যান। পরে এক ব্যক্তি তাঁর কানের কাছে চিৎকার করে কিছু বলায় প্রতিবাদ করেন তিনি। কিন্তু এরপরই অন্য এক সদস্য তাঁকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন। তাতেই রাগে ফেটে পড়েন খোয়াজা। নিরাপত্তারক্ষীদের ডেকে অভিযুক্তকে বের করে দেওয়ার দাবিও জানান।

নিজের বইয়ে খোয়াজা লিখেছেন, পরিস্থিতি দেখে তাঁর মনে হচ্ছিল, যেন একদল মানুষ শিকারকে ঘিরে ধরেছে। লর্ডসের মতো ঐতিহ্যশালী ক্রিকেটকেন্দ্রে এমন আচরণ দেখে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। তবে যে ব্যক্তি বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন, তাঁকে নিশ্চিতভাবে চিহ্নিত করতে পারেননি বলেও জানিয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটার।

ঘটনার পর তদন্ত করে তিন সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয় মেরিলিবোন ক্রিকেট ক্লাব। তাঁদের মধ্যে একজনকে সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। অন্য দু’জনকে যথাক্রমে সাড়ে চার বছর ও আড়াই বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল।

উল্লেখ্য, সেই টেস্টে শেষ পর্যন্ত ৪৩ রানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু খোয়াজার কাছে লর্ডসের সেই জয় নয়, বরং অভিজাত ক্রিকেটমঞ্চে পাওয়া বর্ণবিদ্বেষের অপমানই হয়ে রয়েছে তিক্ত স্মৃতি।

2 Views 0 Likes 0 Comments

Related News

Chennai Open 2026: বৃষ্টির চোখরাঙানির পর দূষণের দাপট! চেন্নাইয়ে ফাইনাল স্থগিত, আয়োজকদের তুলোধোনা তিয়েনের
ময়দান

Chennai Open 2026: বৃষ্টির চোখরাঙানির পর দূষণের দাপট! চেন্নাইয়ে ফাইনাল স্থগিত, আয়ো...

স্পোর্টস ডেস্ক: রবিবার চেন্নাইয়ে টেনিস কোর্টে নামার কথা ছিল দুই তারকার। কিন্তু বৃষ্টি, ধোঁয়াশা আর ভয়াবহ বায়ুদূষণের জেরে শেষ পর্যন্ত খেলা হল না। মহিলাদের এককের ফাইনাল স্থগিত হয়ে যাওয়ায় ক্ষোভ চেপে রাখতে পারলেন না ইন্দোনেশি...

১১ নভে ২০২৬, ০২:৪০ পিএম · 2 মিনিট
Suryakumar Yadav: বিশ্বজয়ী অধিনায়ক থেকে দলছুট! মেয়ের জন্মের পরেই কি নতুন করে ক্রিকেটের প্রেমে পড়লেন সূর্য?
ময়দান

Suryakumar Yadav: বিশ্বজয়ী অধিনায়ক থেকে দলছুট! মেয়ের জন্মের পরেই কি নতুন করে ক্রিক...

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ জয়ের আনন্দে তখন মাতোয়ারা গোটা দেশ। তাঁর নেতৃত্বেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারত। অথচ সেই সাফল্যের কয়েক মাসের মধ্যেই জাতীয় দলে জায়গা হারাতে হয়েছিল অধিনায়ক সূর্যক...

১১ নভে ২০২৬, ০২:২৬ পিএম · 2 মিনিট
IPL 2027: বাণিজ্য নগরীর আকাশে পাঞ্জাবের বাজ! হার্দিককে দিয়ে অর্শদীপকে তুলে নিল মুম্বই
ময়দান

IPL 2027: বাণিজ্য নগরীর আকাশে পাঞ্জাবের বাজ! হার্দিককে দিয়ে অর্শদীপকে তুলে নিল মুম...

স্পোর্টস ডেস্ক: আইপিএলের দলবদলে বড়সড় চমক! একদিকে হার্দিক পাণ্ডিয়াকে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, অন্যদিকে পাঞ্জাব কিংসের কাছ থেকে তুলে নিল তারকা বাঁহাতি পেসার অর্শদীপ সিংকে। আইপিএলের ২০২৭ মরশুমের নিলামের আগে এই অদলবদ...

১১ নভে ২০২৬, ০২:১৩ পিএম · 2 মিনিট
Aryna Sabalenka: মুচোভাকে হারিয়ে জয় দিয়ে ডব্লিউটিএ ফাইনালস শুরু সাবালেঙ্কার
ময়দান

Aryna Sabalenka: মুচোভাকে হারিয়ে জয় দিয়ে ডব্লিউটিএ ফাইনালস শুরু সাবালেঙ্কার

নিউজ ডেস্ক: মরসুমের শেষ প্রতিযোগিতা ডব্লিউটিএ ফাইনালসে জয় দিয়ে অভিযান শুরু করলেন আরিনা সাবালেঙ্কা। সোমবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভাকে সরাসরি সেটে হারালেন বেলারুশের এই তারকা। ম্যাচের ফল...

১০ নভে ২০২৬, ০৬:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.