JAZZBAAT 24 BANGLA
১১ নভে ২০২৬, ০২:৩৩ পিএম
Breaking
Kirti Azad : রামমন্দির নিয়ে কীর্তির বিতর্কিত মন্তব্যে তোলপাড় রাজনীতি, অযোধ্যা সফর ঘিরে বিত... Suryakumar Yadav: বিশ্বজয়ী অধিনায়ক থেকে দলছুট! মেয়ের জন্মের পরেই কি নতুন করে ক্রিকেটের প্র... Usman Khawaja: লর্ডসের অভিজাত ক্রিকেটঘরেই বর্ণবিদ্বেষ! ‘চুপ কর, ভারতীয়’ শুনে মেজাজ হারান খ... লক্ষ্মীপুজোর শুভক্ষণেই শেষযাত্রা! ৯৬ বছর বয়সে প্রয়াত রণবীর সিংয়ের ‘রকস্টার’ নানা IPL 2027: বাণিজ্য নগরীর আকাশে পাঞ্জাবের বাজ! হার্দিককে দিয়ে অর্শদীপকে তুলে নিল মুম্বই Hijack Threat : মুম্বইগামী বিমানে হাইজ্যাকের চিরকুট,তল্লাশিতে বম্ব স্কোয়াড! ভাইফোঁটার মিষ্টির বাজারে এবার সোশ্যাল মিডিয়ার রাজত্ব! কোন মিষ্টির রেসিপি ও রিলস নিয়ে মাতাম... MBA-আইআইটি পাশ বন্ধুদের সঙ্গে পাল্লা দিচ্ছেন মুম্বইয়ের রাঁধুনি! মাসে আয় ১.০৫ লক্ষ Kirti Azad : রামমন্দির নিয়ে কীর্তির বিতর্কিত মন্তব্যে তোলপাড় রাজনীতি, অযোধ্যা সফর ঘিরে বিত... Suryakumar Yadav: বিশ্বজয়ী অধিনায়ক থেকে দলছুট! মেয়ের জন্মের পরেই কি নতুন করে ক্রিকেটের প্র... Usman Khawaja: লর্ডসের অভিজাত ক্রিকেটঘরেই বর্ণবিদ্বেষ! ‘চুপ কর, ভারতীয়’ শুনে মেজাজ হারান খ... লক্ষ্মীপুজোর শুভক্ষণেই শেষযাত্রা! ৯৬ বছর বয়সে প্রয়াত রণবীর সিংয়ের ‘রকস্টার’ নানা IPL 2027: বাণিজ্য নগরীর আকাশে পাঞ্জাবের বাজ! হার্দিককে দিয়ে অর্শদীপকে তুলে নিল মুম্বই Hijack Threat : মুম্বইগামী বিমানে হাইজ্যাকের চিরকুট,তল্লাশিতে বম্ব স্কোয়াড! ভাইফোঁটার মিষ্টির বাজারে এবার সোশ্যাল মিডিয়ার রাজত্ব! কোন মিষ্টির রেসিপি ও রিলস নিয়ে মাতাম... MBA-আইআইটি পাশ বন্ধুদের সঙ্গে পাল্লা দিচ্ছেন মুম্বইয়ের রাঁধুনি! মাসে আয় ১.০৫ লক্ষ

Kirti Azad : রামমন্দির নিয়ে কীর্তির বিতর্কিত মন্তব্যে তোলপাড় রাজনীতি, অযোধ্যা সফর ঘিরে বিতর্ক!

Kirti Azad : রামমন্দির নিয়ে কীর্তির বিতর্কিত মন্তব্যে তোলপাড় রাজনীতি, অযোধ্যা সফর ঘিরে বিতর্ক!
কীর্তির বিতর্কিত মন্তব্যে ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক : সীতার অপমানের বিচার চেয়ে রামমন্দির বয়কটের ডাক কীর্তি আজাদের, অখিলেশের অযোধ্যা সফরের মুখে জাতীয় রাজনীতিতে নতুন সংঘাত। অখিলেশ যাদবের আসন্ন অযোধ্যা সফরের মুখে জাতীয় রাজনীতিতে বোমা ফাটালেন তৃণমূল সাংসদ তথা বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। সাফ জানিয়ে দিলেন, জীবদ্দশায় কখনও অযোধ্যার রামমন্দিরের চৌকাঠ মাড়াবেন না তিনি। রামচন্দ্রকে ‘মর্যাদা পুরুষোত্তম’ আখ্যা দেওয়া নিয়েও সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর এই বক্তব্য সামনে আসতেই শীতকালীন রাজনৈতিক আবহে জোর তরজা শুরু হয়েছে।

সম্প্রতি সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব পরিবার নিয়ে রামলালা দর্শনের কথা ঘোষণা করার পরই বিতর্ক উসকে দেন বর্ধমান-দুর্গাপুরের এই সাংসদ। নিজের মন্তব্যের ব্যাখ্যায় পৌরাণিক ও আঞ্চলিক আবেগকে ঢাল করেছেন আজাদ। তিনি বলেন, “আমি মিথিলার সন্তান, আর সীতা আমাদের মিথিলা অঞ্চলের মেয়ে। অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও যাকে দুই সন্তানসহ অন্তঃসত্ত্বা অবস্থায় বনে নির্বাসনে পাঠানো হয়েছিল, তাঁর প্রতি হওয়া অবিচার কোনো মিথিলাবাসী ভুলতে পারে না। নিজের স্ত্রীর সঙ্গে যে এমন আচরণ করে, তাঁকে কোন যুক্তিতে ‘মর্যাদা পুরুষোত্তম’ বলা হবে?” তাঁর সাফ কথা, সীতার আত্মসম্মানের প্রশ্নে তিনি কোনও আপস করবেন না।

একই সঙ্গে হিন্দুধর্ম নিয়ে বিজেপির রাজনীতির বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদ। প্রশ্ন তোলেন, “দেশে কোটি কোটি দেবদেবী থাকতে কেবল রামকে সামনে এনেই কেন রাজনীতি হবে? আমি কামাখ্যা, দক্ষিণেশ্বর, কালীঘাট কিংবা দিল্লির কালীমন্দিরে নিষ্ঠাভরে পুজো দিই। শাক্ত মতে দেবীর আরাধনা করি বলে কি আমি হিন্দু নই? কৃষ্ণ বা অন্য দেবতারা কেন বিজেপির আলোচনায় ব্রাত্য?”

ধর্মীয় বিতর্কের পাশাপাশি কেন্দ্রের অর্থনৈতিক নীতি নিয়েও আক্রমণ শানান কীর্তি। তাঁর কথায়, দেশের আসল সংকট কর্মসংস্থানহীনতা, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি আর জ্বালানির দাম। সরকারের উচিত অযথা ধর্মীয় আবেগে হাওয়া না দিয়ে পেট্রোল-ডিজেলের দর সাধারণের নাগালে নামিয়ে আনা। গণতান্ত্রিক আন্দোলনের উপর তকমা সাঁটার প্রবণতা নিয়েও সরব হন তিনি। তাঁর ক্ষোভ, “ন্যায্য দাবি তুলতে গেলেই ছাত্রদের নকশাল আর কৃষকদের খালিস্তানি বলে দাগিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে।” দিল্লির দূষণ নিয়ে পাঞ্জাব বা পাকিস্তানের দিকে আঙুল তোলাকেও রাজনৈতিক ভণ্ডামি বলে কটাক্ষ করেন তিনি।

এদিকে আগামী ১২ ডিসেম্বর স্ত্রী ডিম্পল এবং সন্তানদের নিয়ে হনুমানগড়ি ও রামমন্দিরে পুজো দেওয়ার কথা অখিলেশ যাদবের। এই সফরকে ঘিরে উত্তরপ্রদেশেও চড়েছে পারদ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আক্রমণ শানিয়ে বলেছেন, অযোধ্যায় পা রাখার আগে অখিলেশকে সাধু-সন্ত ও রামভক্তদের কাছে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে। পাল্টা সমাজবাদী শিবিরের দাবি, ধর্ম সম্পূর্ণ ব্যক্তিগত অনুভূতি, তাতে রাজনীতির রঙ লাগানো অনুচিত।

2 Views 0 Likes 0 Comments

Related News

Hijack Threat : মুম্বইগামী বিমানে হাইজ্যাকের চিরকুট,তল্লাশিতে বম্ব স্কোয়াড!
দেশ

Hijack Threat : মুম্বইগামী বিমানে হাইজ্যাকের চিরকুট,তল্লাশিতে বম্ব স্কোয়াড!

বুধবার সকাল ১০টা ২০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে। বিমানবন্দর সূত্রে খবর, এয়ার ইন্ডিয়া ভিস্তারা-র AI 2772 নম্বরের বিমানটি কলকাতা থেকে মুম্বই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় বিমানের ভিতরে হাইজ্যাক সংক্রান্ত একটি চিরকুট দেখতে পাওয়া যায়। এর পরেই পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC)-কে বিষয়টি জানান

১১ নভে ২০২৬, ০১:২২ পিএম · 1 মিনিট
MBA-আইআইটি পাশ বন্ধুদের সঙ্গে পাল্লা দিচ্ছেন মুম্বইয়ের রাঁধুনি! মাসে আয় ১.০৫ লক্ষ
দেশ

MBA-আইআইটি পাশ বন্ধুদের সঙ্গে পাল্লা দিচ্ছেন মুম্বইয়ের রাঁধুনি! মাসে আয় ১.০৫ লক্ষ

মুম্বই: একটি বাড়িতে রান্নার কাজ, পাশের আবাসনে আরও দায়িত্ব, বড় পরিবারের রান্নাঘর সামলানো, এমনকি সিনেমার শুটিংয়েও খাবার তৈরি—একাধিক কাজের সূত্রে মাসে ১.০৫ লক্ষ টাকা আয় করেন মুম্বইয়ের এক রাঁধুনি। তাঁর স্ত্রীর আয় 45 হাজার ...

১১ নভে ২০২৬, ০১:১২ পিএম · 4 মিনিট
Train Accident: সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত কলকাতা–সাইরাং এক্সপ্রেসের ৭টি কোচ, আহত একাধিক
দেশ

Train Accident: সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত কলকাতা–সাইরাং এক্সপ্রেসে...

উৎসবের মাঝেই বড়সড় ট্রেন দুর্ঘটনা। বুধবার সকাল প্রায় ৭টা নাগাদ অসমের দিগারুর কাছে দুর্ঘটনার কবলে পড়ে কলকাতা–সাইরাং এক্সপ্রেস। দিগারুর কাছাকাছি প্রায় ৩০ কিলোমিটার দূরত্বের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক সূত্রে খবর, ট্রেনটির সাতটি কোচ লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আচমকা ট্রেনের একাধিক কামরা লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১১ নভে ২০২৬, ০৮:২০ এএম · 1 মিনিট
Sonia Gandhi : রাহুলের আগে রাজীব-সোনিয়ার জীবনে এসেছিল পুত্রসন্তান, জানাল আত্মজীবনী
দেশ

Sonia Gandhi : রাহুলের আগে রাজীব-সোনিয়ার জীবনে এসেছিল পুত্রসন্তান, জানাল আত্মজীবন...

সোনিয়া গান্ধীর আত্মজীবনী, 'বিলংগিং: আ জার্নি অফ লাভ' বইয়ে জানা গিয়েছে রাহুল গান্ধী রাজিব ও সোনিয়ার প্রথম সন্তান নন। তাঁদের জীবনে রাহুলের আগেও এসেছিল এক পুত্রসন্তান।

১০ নভে ২০২৬, ০৯:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.