নিউজ ডেস্ক : ভূস্বর্গ কাশ্মীরে আবারও রক্তারক্তি। নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে আচমকাই চলল গুলি। এই গুলিবর্ষণের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। বুধবার হঠাৎই দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় CRPF জওয়ানদের লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতীরা। তারা মোটর বাইক নিয়ে জওয়ানদের সামনে আসে তারপরই তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে বলে জানা যাচ্ছে। CRPF-এর ৪৬ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা একটি নিরাপত্তা চৌকিতে দায়িত্ব পালন করছিলেন। সেই সময়ই দুষ্কৃতীরা তাদের উপর এসে হামলা করে।
গুলিবিদ্ধ জওয়ানদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য অনন্তনাগের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় অতিরিক্ত নিরাপত্তাবাহিনী। হামলাকারীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।




