JAZZBAAT 24 BANGLA
১১ নভে ২০২৬, ০৪:৩২ পিএম
Breaking
Yogi Adityanath : ‘নো কার্ফু, নো দাঙ্গা, ইউপিতে সব চাঙ্গা’, মাফিয়ারাজ মুছে উৎসবের নতুন উত... Ishan Sood: ছেলের স্বপ্নপূরণে শোরুম বিক্রি, কোচ ইউটিউব-চ্যাটজিপিটি! পাঞ্জাবের ১৭ বছরের পেস... Vincent Kompany: হাসপাতালের বিছানা থেকে ফের বায়ার্নের ঘরে! ভয়ঙ্কর অসুস্থতাকে হারিয়ে ফিরলেন... New Zealand Test Squad: ভারতকে বধের ছক কষছে নিউজিল্যান্ড! চোট সারেনি, তবু বড় ভরসা তিন তার... রোনালদোর বিদায়ে জর্জ জেসুসকে কাঠগড়ায় তুললেন এবার জিনোদিন জিদান! Hardik Pandya: ‘আমার অধিনায়ক শ্রেয়স, কোচ রিকি’, পাঞ্জাবে যোগ দিয়ে বার্তা হার্দিকের উত্তরবঙ্গের লোকসংস্কৃতিতে মা কালীর জ্যেষ্ঠ পুত্র ‘মাসান ঠাকুর’, লোকবিশ্বাস ও কলমি শাকের গল... Kashmir Attack : কুলগামে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি বর্ষণ, আহত একাধিক CRPF জওয়ান! Yogi Adityanath : ‘নো কার্ফু, নো দাঙ্গা, ইউপিতে সব চাঙ্গা’, মাফিয়ারাজ মুছে উৎসবের নতুন উত... Ishan Sood: ছেলের স্বপ্নপূরণে শোরুম বিক্রি, কোচ ইউটিউব-চ্যাটজিপিটি! পাঞ্জাবের ১৭ বছরের পেস... Vincent Kompany: হাসপাতালের বিছানা থেকে ফের বায়ার্নের ঘরে! ভয়ঙ্কর অসুস্থতাকে হারিয়ে ফিরলেন... New Zealand Test Squad: ভারতকে বধের ছক কষছে নিউজিল্যান্ড! চোট সারেনি, তবু বড় ভরসা তিন তার... রোনালদোর বিদায়ে জর্জ জেসুসকে কাঠগড়ায় তুললেন এবার জিনোদিন জিদান! Hardik Pandya: ‘আমার অধিনায়ক শ্রেয়স, কোচ রিকি’, পাঞ্জাবে যোগ দিয়ে বার্তা হার্দিকের উত্তরবঙ্গের লোকসংস্কৃতিতে মা কালীর জ্যেষ্ঠ পুত্র ‘মাসান ঠাকুর’, লোকবিশ্বাস ও কলমি শাকের গল... Kashmir Attack : কুলগামে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি বর্ষণ, আহত একাধিক CRPF জওয়ান!

Ishan Sood: ছেলের স্বপ্নপূরণে শোরুম বিক্রি, কোচ ইউটিউব-চ্যাটজিপিটি! পাঞ্জাবের ১৭ বছরের পেসারকে নিয়ে স্বপ্ন দেখছে দেশ

Ishan Sood: ছেলের স্বপ্নপূরণে শোরুম বিক্রি, কোচ ইউটিউব-চ্যাটজিপিটি! পাঞ্জাবের ১৭ বছরের পেসারকে নিয়ে স্বপ্ন দেখছে দেশ
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের পাঠশালায় নেই কোনও নামী কোচ, নেই ঝাঁ চকচকে অ্যাকাডেমি। শিক্ষক বলতে বাবা। আর পড়াশোনার বই ইউটিউব, গুগল, চ্যাটজিপিটি! সেই ভরসাতেই তৈরি হচ্ছে ভারতের নতুন পেস বোলিং প্রতিভা। পাঞ্জাবের ১৭ বছরের ইশান সুদ এখন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বিপক্ষ ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। তিন ম্যাচে ৮ উইকেট। ৬ ফুট ৪ ইঞ্চির দীর্ঘদেহী এই পেসারের বোলিংয়ে ইতিমধ্যেই অনেকে খুঁজে পাচ্ছেন প্রাক্তন ভারতীয় পেসার ইশান্ত শর্মার ছায়া। কিন্তু ইশানের উত্থানের গল্প শুধু উইকেটের হিসাব নয়, এর পিছনে রয়েছে এক বাবার ত্যাগ, জেদ এবং অভিনব ক্রিকেটশিক্ষা।

মরিন্দার ছেলে ইশানের ক্রিকেটার হয়ে ওঠার স্বপ্নকে বাস্তব করতে নিজের ব্যবসা পর্যন্ত বিসর্জন দিয়েছেন বাবা ধীরজ সুদ। ছেলের বয়স যখন মাত্র ১৩, তখন ক্রিকেটের জন্য বেশি সময় দিতে নিজের পোশাকের শোরুম বিক্রি করে দেন তিনি। নিজেও একসময় ক্লাব স্তরে দ্রুতগতির বোলার ছিলেন। অ্যালান ডোনাল্ড ও গ্লেন ম্যাকগ্রা ছিলেন তাঁর আদর্শ। কিন্তু নিজের ক্রিকেটজীবন খুব বেশি দূর এগোয়নি। বড় ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্নও চোটের কারণে শেষ হয়ে যায়। তাই ছোট ছেলের ক্ষেত্রে আর কোনও খামতি রাখতে চাননি ধীরজ।

ইশানের প্রশিক্ষণের পদ্ধতিও বেশ চমকপ্রদ। টানা ৬ থেকে ৯ মাস বাবা-ছেলে অনুশীলন করেছেন মাত্র একটি ডেলিভারি নিয়ে। অফ স্টাম্পের মাথায় নিখুঁত গুড লেংথে বল ফেলার অভ্যাস তৈরি করাই ছিল লক্ষ্য। এক বলেই বারবার অনুশীলন। তার পর আরও ৮-৯ মাস ধরে একই জায়গা থেকে বল ভিতরে ও বাইরে সুইং করানোর শিক্ষা। ইয়র্কার আয়ত্ত করতে অবশ্য বেশি সময় লাগেনি। মাত্র ১৬ দিনের অনুশীলনেই তাতে দক্ষ হয়ে ওঠেন ইশান।

শুধু মাঠের অনুশীলন নয়, বাড়িতেও চলে ক্রিকেট নিয়ে পড়াশোনা। কোনও বোলারের বিশেষ ডেলিভারি চোখে পড়লে ইউটিউবে তার ভিডিও খোঁজেন বাবা-ছেলে। গুগল এবং চ্যাটজিপিটির সাহায্যে বোঝার চেষ্টা করেন সেই বলের কৌশল। শরীরচর্চা, পুষ্টি, ফিটনেস থেকে বোলিংয়ের প্রযুক্তিগত দিক—সব কিছু নিয়েই চলে গবেষণা। ধীরজের কথায়, ভিডিও দেখে শুধু নকল করেন না তাঁরা। কেন একটি বল কার্যকর হচ্ছে, কোন পরিস্থিতিতে সেটি ব্যবহার করা যায়, তা বুঝে নিজেদের অনুশীলনে কাজে লাগানোর চেষ্টা করেন।

ইশানের প্রতিভার প্রমাণ মিলেছে বয়সভিত্তিক ক্রিকেটেও। ২০২৪-২৫ মরশুমে অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে ৭ ম্যাচে ২৮ উইকেট নিয়েছিলেন তিনি। গত মরশুমে অনূর্ধ্ব-১৯ বিনু মানকড় ট্রফিতে ৮ ম্যাচে ২০ উইকেট নিয়ে প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেটশিকারি হন। চলতি বছর পাঞ্জাবকে চ্যাম্পিয়ন করতেও বড় ভূমিকা ছিল তাঁর। ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে একাই নিয়েছিলেন ৪ উইকেট।

এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে ১০ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট, পাকিস্তানের বিরুদ্ধে ৯ ওভারে ৩৬ রান দিয়ে ১ উইকেট এবং সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৭ ওভারে ৩৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ইশান। নিয়ন্ত্রণ, সুইং এবং পিচ থেকে বাউন্স আদায়ের ক্ষমতা তাঁকে আলাদা করে চিনিয়ে দিচ্ছে। তবে আরও শক্তিশালী শরীর, উন্নত ফিটনেস এবং বাড়তি গতি অর্জনের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তাঁর কোচেরা।

ইশানের স্বপ্ন শুধু সাদা বলের ক্রিকেটে আটকে নেই। বাবা ধীরজ জানিয়েছেন, টেস্ট ক্রিকেটের প্রতিই ছেলের আকর্ষণ বেশি। যে বাবা ছেলের ক্রিকেটের জন্য নিজের ব্যবসা ছেড়েছেন, তাঁর চোখে এখন আরও বড় স্বপ্ন। ইউটিউব আর চ্যাটজিপিটিকে সঙ্গী করে শুরু হওয়া সেই যাত্রা শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেটকে কত বড় পেসার উপহার দেয়, সেটাই দেখার।

4 Views 0 Likes 0 Comments

Related News

Vincent Kompany: হাসপাতালের বিছানা থেকে ফের বায়ার্নের ঘরে! ভয়ঙ্কর অসুস্থতাকে হারিয়ে ফিরলেন কোম্পানি
ময়দান

Vincent Kompany: হাসপাতালের বিছানা থেকে ফের বায়ার্নের ঘরে! ভয়ঙ্কর অসুস্থতাকে হারিয়...

অনুশীলনের মাঠে আচমকা জ্ঞান হারানো থেকে হাসপাতালে ভর্তি—গত মাসে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানিকে। মস্তিষ্কের চারপাশের আবরণে প্রদাহ, ভাইরাস সংক্রমণ, তার সঙ্গে কোমরের চোট—সব মিলিয়ে ...

১১ নভে ২০২৬, ০৪:১০ পিএম · 2 মিনিট
New Zealand Test Squad: ভারতকে বধের ছক কষছে নিউজিল্যান্ড! চোট সারেনি, তবু বড় ভরসা তিন তারকাই
ময়দান

New Zealand Test Squad: ভারতকে বধের ছক কষছে নিউজিল্যান্ড! চোট সারেনি, তবু বড় ভরসা...

স্পোর্টস ডেস্ক: সামনেই ভারতের বিরুদ্ধে টেস্টের লড়াই। তার আগে ঘরের মাঠে দল সাজিয়ে ফেলল নিউজিল্যান্ড। ১৪ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করল কিউয়ি শিবির। নেতৃত্বে টম লাথাম। তবে দল ঘোষণার পর সবচেয়ে বড় চমক, চোটের সমস্যায় জর্জরি...

১১ নভে ২০২৬, ০৪:০৬ পিএম · 2 মিনিট
রোনালদোর বিদায়ে জর্জ জেসুসকে কাঠগড়ায় তুললেন এবার জিনোদিন জিদান!
ময়দান

রোনালদোর বিদায়ে জর্জ জেসুসকে কাঠগড়ায় তুললেন এবার জিনোদিন জিদান!

আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসর ঘিরে বিতর্ক তুঙ্গে। পর্তুগিজ কোচ জর্জ জেসুসের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে রোনালদোর পাশে দাঁড়িয়েছেন জিনেদিন জিদান।

১১ নভে ২০২৬, ০৪:০৩ পিএম · 3 মিনিট
Hardik Pandya: ‘আমার অধিনায়ক শ্রেয়স, কোচ রিকি’, পাঞ্জাবে যোগ দিয়ে বার্তা হার্দিকের
ময়দান

Hardik Pandya: ‘আমার অধিনায়ক শ্রেয়স, কোচ রিকি’, পাঞ্জাবে যোগ দিয়ে বার্তা হার্দিকের

স্পোর্টস ডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে  পাঞ্জাব কিংসে যোগ দেওয়ার পর নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন হার্দিক পাণ্ড্য। নতুন দলে অধিনায়ক শ্রেয়স আয়ার এবং কোচ রিকি পন্টিংয়ের নেতৃত্বেই খেলতে যে তাঁর কো...

১১ নভে ২০২৬, ০৪:০১ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.