JAZZBAAT 24 BANGLA
১১ নভে ২০২৬, ০৪:২৭ পিএম
Breaking
Yogi Adityanath : ‘নো কার্ফু, নো দাঙ্গা, ইউপিতে সব চাঙ্গা’, মাফিয়ারাজ মুছে উৎসবের নতুন উত... Ishan Sood: ছেলের স্বপ্নপূরণে শোরুম বিক্রি, কোচ ইউটিউব-চ্যাটজিপিটি! পাঞ্জাবের ১৭ বছরের পেস... Vincent Kompany: হাসপাতালের বিছানা থেকে ফের বায়ার্নের ঘরে! ভয়ঙ্কর অসুস্থতাকে হারিয়ে ফিরলেন... New Zealand Test Squad: ভারতকে বধের ছক কষছে নিউজিল্যান্ড! চোট সারেনি, তবু বড় ভরসা তিন তার... রোনালদোর বিদায়ে জর্জ জেসুসকে কাঠগড়ায় তুললেন এবার জিনোদিন জিদান! Hardik Pandya: ‘আমার অধিনায়ক শ্রেয়স, কোচ রিকি’, পাঞ্জাবে যোগ দিয়ে বার্তা হার্দিকের উত্তরবঙ্গের লোকসংস্কৃতিতে মা কালীর জ্যেষ্ঠ পুত্র ‘মাসান ঠাকুর’, লোকবিশ্বাস ও কলমি শাকের গল... Kashmir Attack : কুলগামে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি বর্ষণ, আহত একাধিক CRPF জওয়ান! Yogi Adityanath : ‘নো কার্ফু, নো দাঙ্গা, ইউপিতে সব চাঙ্গা’, মাফিয়ারাজ মুছে উৎসবের নতুন উত... Ishan Sood: ছেলের স্বপ্নপূরণে শোরুম বিক্রি, কোচ ইউটিউব-চ্যাটজিপিটি! পাঞ্জাবের ১৭ বছরের পেস... Vincent Kompany: হাসপাতালের বিছানা থেকে ফের বায়ার্নের ঘরে! ভয়ঙ্কর অসুস্থতাকে হারিয়ে ফিরলেন... New Zealand Test Squad: ভারতকে বধের ছক কষছে নিউজিল্যান্ড! চোট সারেনি, তবু বড় ভরসা তিন তার... রোনালদোর বিদায়ে জর্জ জেসুসকে কাঠগড়ায় তুললেন এবার জিনোদিন জিদান! Hardik Pandya: ‘আমার অধিনায়ক শ্রেয়স, কোচ রিকি’, পাঞ্জাবে যোগ দিয়ে বার্তা হার্দিকের উত্তরবঙ্গের লোকসংস্কৃতিতে মা কালীর জ্যেষ্ঠ পুত্র ‘মাসান ঠাকুর’, লোকবিশ্বাস ও কলমি শাকের গল... Kashmir Attack : কুলগামে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি বর্ষণ, আহত একাধিক CRPF জওয়ান!

New Zealand Test Squad: ভারতকে বধের ছক কষছে নিউজিল্যান্ড! চোট সারেনি, তবু বড় ভরসা তিন তারকাই

New Zealand Test Squad: ভারতকে বধের ছক কষছে নিউজিল্যান্ড! চোট সারেনি, তবু বড় ভরসা তিন তারকাই
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: সামনেই ভারতের বিরুদ্ধে টেস্টের লড়াই। তার আগে ঘরের মাঠে দল সাজিয়ে ফেলল নিউজিল্যান্ড। ১৪ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করল কিউয়ি শিবির। নেতৃত্বে টম লাথাম। তবে দল ঘোষণার পর সবচেয়ে বড় চমক, চোটের সমস্যায় জর্জরিত তিন ক্রিকেটারকেও স্কোয়াডে রেখে দেওয়া হয়েছে। টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্রকে নিয়েই ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে নামতে চাইছে নিউজিল্যান্ড। অর্থাৎ, গুরুত্বপূর্ণ সিরিজে অভিজ্ঞদের উপরেই বাজি ধরছে কিউয়িরা।

১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট ২৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত হবে ক্রাইস্টচার্চে। ২০২৪ সালে ভারতের মাটিতে এসে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। সেই স্মৃতি এবার নিজেদের মাঠেও ফিরিয়ে আনতে মরিয়া তারা। অন্যদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে এই সিরিজ ভারতের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিন ক্রিকেটারের চোট অবশ্য নিউজিল্যান্ড শিবিরের চিন্তা বাড়াচ্ছে। টম ব্লান্ডেল ভুগছেন ঊরুর পেশির সমস্যায়। ডেভন কনওয়ের রয়েছে মাথায় আঘাতজনিত সমস্যা। অন্যদিকে, রাচিন রবীন্দ্রর কাঁধে চোট। তা সত্ত্বেও তাঁদের ১৪ জনের দলে রেখেছেন নির্বাচকেরা। পেস আক্রমণেও ফিরেছেন জ্যাকব ডাফি। তবে চোটের কারণে বেন সিয়ার্স ও জ্যাক ফোকসকে পাওয়া যাচ্ছে না। কাজের চাপ সামলাতে উইল ও'রুর্ককেও বিশ্রাম দেওয়া হয়েছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। শীর্ষে দক্ষিণ আফ্রিকা, তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া এবং চতুর্থ স্থানে ভারত। ২০২১ সালে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছিল নিউজিল্যান্ড। এবারও ফাইনালে ওঠাই তাদের লক্ষ্য।

কিউয়ি কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, ইংল্যান্ড সফরে খেলা দলের উপরই মূলত আস্থা রাখা হয়েছে। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সেরা ক্রিকেট খেলতে চান তাঁরা। মার্চ পর্যন্ত ১০টি টেস্ট খেলার ব্যস্ত সূচি রয়েছে নিউজিল্যান্ডের সামনে।

নিউজিল্যান্ডের ১৪ সদস্যের দল:

টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

সিরিজের সূচি:

প্রথম টেস্ট: ১৯-২৪ নভেম্বর, ওয়েলিংটন।

দ্বিতীয় টেস্ট: ২৭ নভেম্বর-২ ডিসেম্বর, ক্রাইস্টচার্চ।

4 Views 0 Likes 0 Comments

Related News

Ishan Sood: ছেলের স্বপ্নপূরণে শোরুম বিক্রি, কোচ ইউটিউব-চ্যাটজিপিটি! পাঞ্জাবের ১৭ বছরের পেসারকে নিয়ে স্বপ্ন দেখছে দেশ
ময়দান

Ishan Sood: ছেলের স্বপ্নপূরণে শোরুম বিক্রি, কোচ ইউটিউব-চ্যাটজিপিটি! পাঞ্জাবের ১৭ ব...

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের পাঠশালায় নেই কোনও নামী কোচ, নেই ঝাঁ চকচকে অ্যাকাডেমি। শিক্ষক বলতে বাবা। আর পড়াশোনার বই ইউটিউব, গুগল, চ্যাটজিপিটি! সেই ভরসাতেই তৈরি হচ্ছে ভারতের নতুন পেস বোলিং প্রতিভা। পাঞ্জাবের ১৭ বছরের ইশান ...

১১ নভে ২০২৬, ০৪:১১ পিএম · 3 মিনিট
Vincent Kompany: হাসপাতালের বিছানা থেকে ফের বায়ার্নের ঘরে! ভয়ঙ্কর অসুস্থতাকে হারিয়ে ফিরলেন কোম্পানি
ময়দান

Vincent Kompany: হাসপাতালের বিছানা থেকে ফের বায়ার্নের ঘরে! ভয়ঙ্কর অসুস্থতাকে হারিয়...

অনুশীলনের মাঠে আচমকা জ্ঞান হারানো থেকে হাসপাতালে ভর্তি—গত মাসে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানিকে। মস্তিষ্কের চারপাশের আবরণে প্রদাহ, ভাইরাস সংক্রমণ, তার সঙ্গে কোমরের চোট—সব মিলিয়ে ...

১১ নভে ২০২৬, ০৪:১০ পিএম · 2 মিনিট
রোনালদোর বিদায়ে জর্জ জেসুসকে কাঠগড়ায় তুললেন এবার জিনোদিন জিদান!
ময়দান

রোনালদোর বিদায়ে জর্জ জেসুসকে কাঠগড়ায় তুললেন এবার জিনোদিন জিদান!

আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসর ঘিরে বিতর্ক তুঙ্গে। পর্তুগিজ কোচ জর্জ জেসুসের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে রোনালদোর পাশে দাঁড়িয়েছেন জিনেদিন জিদান।

১১ নভে ২০২৬, ০৪:০৩ পিএম · 3 মিনিট
Hardik Pandya: ‘আমার অধিনায়ক শ্রেয়স, কোচ রিকি’, পাঞ্জাবে যোগ দিয়ে বার্তা হার্দিকের
ময়দান

Hardik Pandya: ‘আমার অধিনায়ক শ্রেয়স, কোচ রিকি’, পাঞ্জাবে যোগ দিয়ে বার্তা হার্দিকের

স্পোর্টস ডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে  পাঞ্জাব কিংসে যোগ দেওয়ার পর নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন হার্দিক পাণ্ড্য। নতুন দলে অধিনায়ক শ্রেয়স আয়ার এবং কোচ রিকি পন্টিংয়ের নেতৃত্বেই খেলতে যে তাঁর কো...

১১ নভে ২০২৬, ০৪:০১ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.